Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

গাজীপুরের পোশাক কারখানা

বাতিল হচ্ছে ক্রয়াদেশ

আমিনুল ইসলাম, গাজীপুর
agamir somoy
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০১:০৬
বাতিল হচ্ছে ক্রয়াদেশ

পোশাক কারখানা : কাজে ব্যস্ত সময় পার করছেন গাজীপুরের আশুলিয়ার একটি পোশাক কারখানার শ্রমিকরা। দেশের তৈরি পোশাকশিল্পের উৎপাদন সচল রাখতে প্রতিদিনই তারা নিরলস পরিশ্রম করেন - আগামীর সময়

নানামুখী চ্যালেঞ্জে স্থবির দেশের রপ্তানিমুখী পোশাক খাত। গ্যাস ও বিদ্যুৎ সংকটে অনেক কারখানার উৎপাদন টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। গ্যাস সংকটে গাজীপুরের বিভিন্ন এলাকার অনেক কারখানায় উৎপাদন অর্ধেক কমেছে।

শিল্প উদ্যোক্তারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে চলমান গ্যাস সংকট দেশের শিল্প খাতের জন্য গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পর্যাপ্ত গ্যাস না পাওয়া, সরবরাহে চাপ এবং নিরবচ্ছিন্ন সরবরাহের অভাবে অনেক শিল্পপ্রতিষ্ঠান পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। কোথাও উৎপাদন আংশিকভাবে সীমিত করতে হচ্ছে, আবার কোথাও সাময়িকভাবে কারখানার কার্যক্রম বন্ধ রাখার পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে গ্যাসনির্ভর শিল্পগুলো এ সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী। এই সংকটের প্রভাব শুধু শিল্পমালিকদের আর্থিক ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ নয়। উৎপাদন কমে যাওয়ায় প্রতি ইউনিট পণ্যের উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে, সময়মতো রপ্তানি আদেশ সরবরাহ করা কঠিন হয়ে পড়ছে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্রেতারা নির্ধারিত সময়ে পণ্য পাওয়ার নিশ্চয়তা না পেলে ভবিষ্যতে তারা অন্য দেশ থেকে পণ্য সংগ্রহের দিকে ঝুঁকতে পারেন। একই সঙ্গে কারখানার উৎপাদন কার্যক্রম সংকুচিত হলে শ্রমিকদের কর্মঘণ্টা ও আয় কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। সংকট দীর্ঘায়িত হলে কর্মসংস্থানও হুমকির মুখে পড়তে পারে।

শিল্প উদ্যোক্তাদের ভাষ্য, নানা কারণে গাজীপুর শিল্পাঞ্চলসহ বিভিন্ন স্থানে অনেক কারখানার উৎপাদন বন্ধ করে দিতে হয়। ফলে ক্রয়াদেশ বাতিলসহ বিদেশি ক্রেতা আমাদের থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছেন। এ অবস্থা দীর্ঘায়িত হলে মুখ থুবড়ে পড়বে দেশের পোশাকশিল্প। তাদের দাবি, দেশের অন্তত ৪০ শতাংশ শিল্পকারখানা বর্তমানে আংশিক বা পুরোপুরি উৎপাদন বন্ধের অবস্থায় রয়েছে।

গাজীপুরের একটি পোশাক কারখানার মালিক সৈয়দ হাসান সোহেল বলেছেন, গ্যাস সংকটে গাজীপুরের কালিয়াকৈর, কোনাবাড়ী, টঙ্গী, শ্রীপুর, মৌচাক, চন্দ্রা ও বোর্ডবাজার এলাকায় অনেক কারখানায় উৎপাদন ৫০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত কমেছে। কোথাও কোথাও গ্যাসের চাপ একেবারে শূন্যের কাছাকাছি নেমে এসেছে। অনেক কারখানায় স্বাভাবিকভাবে ১০ থেকে ১৫ পিএসআই চাপের প্রয়োজন হলেও বর্তমানে মিলছে মাত্র ১ থেকে ৩ পিএসআই। ফলে বয়লার, জেনারেটর ও উৎপাদন যন্ত্রপাতি চালানোই সম্ভব হচ্ছে না। দেশের বস্ত্রশিল্পের বড় অংশের কাঁচামাল উৎপাদন হয় এ অঞ্চলে। ফলে সংকট দীর্ঘ হলে পুরো পোশাক খাতেই এর প্রভাব পড়বে। উদ্যোক্তারা বলছেন, সময়মতো উৎপাদন শেষ করতে না পারলে বিদেশি ক্রেতাদের কাছে পণ্য পাঠানো সম্ভব হবে না। এতে ক্রয়াদেশ বাতিল, জরিমানা, বাজার হারানো এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

 

রপ্তানিমুখীপোশাক খাতবিদ্যুৎ সংকটকারখানাক্রয়াদেশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন