Agamir Somoy E-Paper
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কমলের বিনা বেতনের পাঠশালা
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় অর্থনীতি

আজ ‘হারি মারদেকা’

অর্থনৈতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৩:০১
আজ ‘হারি মারদেকা’

মালয়েশিয়ার নাগরিকরা প্রতি বছর আজকের দিনে ‘মারদেকা দিবস’ উদযাপন করেন

প্রতি বছর ৩১ আগস্ট বর্ণ, ধর্ম ও রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সব মালয়েশীয় একত্রিত হয়ে দেশের ‘মারদেকা দিবস’ বা স্বাধীনতা দিবস উদযাপন করেন। ১৯৫৭ সালের ৩১ আগস্ট ঘোষিত দেশের ঐতিহাসিক স্বাধীনতাকে স্মরণ করতেই এ উদযাপন।

সেই স্মরণীয় দিনের ঠিক পূর্বসন্ধ্যায় মালয়েশিয়ার জনগণ ব্রিটিশ ইউনিয়ন জ্যাক পতাকা অবনমন এবং মালয়ের নতুন পতাকা উত্তোলনের ঐতিহাসিক দৃশ্য প্রত্যক্ষ করতে কুয়ালালামপুরের সেলাঙ্গোর ক্লাব প্যাডাঙে সমবেত হয়েছিলেন।

পরদিন সকালে হাজার হাজার মানুষ কুয়ালালামপুরের মারদেকা স্টেডিয়ামে উপস্থিত হন। সেখানে রানীর প্রতিনিধি ডিউক অব গ্লস্টার দেশের প্রথম প্রধানমন্ত্রী টুঙ্কু আব্দুর রহমানের হাতে স্বাধীনতার প্রতীক তুলে দেন। এরপর টুঙ্কু স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন এবং উপস্থিত জনতার সঙ্গে একযোগে সাতবার ‘মারদেকা’ (স্বাধীনতা) বলে ধ্বনি দেন। এই ঐতিহাসিক মুহূর্তটি আনুষ্ঠানিকভাবে মালয়ের স্বাধীনতার সূচনা করে। পরে ১৯৬৩ সালের ১৬ সেপ্টেম্বর সাবাহ এবং সারাওয়াক মালয়ের সঙ্গে যুক্ত হয়ে গঠন করে ‘ফেডারেশন অব মালয়েশিয়া’।

প্রতি বছর মারদেকা দিবস উদযাপনের অর্থ শুধু জাতীয় পতাকা উঁচুতে ওড়ানো বা রাজপথে শোভাযাত্রা করা নয়; এটি একটি নৈতিক দায়িত্ব এবং বর্ণ ও ধর্ম নির্বিশেষে একজন মালয়েশীয় হিসেবে গর্ববোধ করার দিন।

মালয়েশিয়ার জনগণের জন্য এটি স্বাধীনতা অর্জনে অতীত নেতাদের আত্মত্যাগের কথা স্মরণ করা এবং শ্রদ্ধা জানানোর সময়। অন্যদিকে পর্যটক বা বিদেশিদের জন্য এটি একটি বর্ণিল উদযাপনের মুহূর্ত।

মালয়েশিয়ার মারদেকা দিবস একটি জাতীয় ছুটির দিন এবং অত্যন্ত জমকালো ও আড়ম্বরের সঙ্গে এটি পালিত হয়। এই তাৎপর্যপূর্ণ দিনটিকে স্মরণে রাখতে প্রতি বছর জাতীয় মারদেকা দিবস প্যারেড অনুষ্ঠিত হয়। উদযাপনে থাকে নৃত্যশিল্পীদের চোখধাঁধানো পরিবেশনা, পুলিশ ও সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ এবং উদযাপনের মূল ভাবধারা (থিম) ও বিভিন্ন সংস্থার কাজকে ফুটিয়ে তোলা মনোরম সুসজ্জিত ভাসমান ট্যাবলোর (ফ্লোট) প্রদর্শনী।

রাজনৈতিকউদযাপননির্বিশেষেঘোষণাপত্রশোভাযাত্রা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    সানরাইজিং ইন্ডাস্ট্রিতে নজর ভারতের

    সানরাইজিং ইন্ডাস্ট্রিতে নজর ভারতের

    ৩০ আগস্ট ২০২৬, ০৫:৪৪

    ব্যাটিং দক্ষতা বাড়াতেও চাই সুনির্দিষ্ট পরিকল্পনা

    ব্যাটিং দক্ষতা বাড়াতেও চাই সুনির্দিষ্ট পরিকল্পনা

    ৩০ আগস্ট ২০২৬, ০৪:৫৭

    হিমালয় এক চিরন্তন রহস্য আদিম অনিশ্চয়তা

    হিমালয় এক চিরন্তন রহস্য আদিম অনিশ্চয়তা

    ৩০ আগস্ট ২০২৬, ০৪:১৯

    লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, বিভিন্ন অঞ্চলে হতে পারে বৃষ্টি

    লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, বিভিন্ন অঞ্চলে হতে পারে বৃষ্টি

    ৩০ আগস্ট ২০২৬, ০৮:১১

    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৫৩

    ছিনতাইকারীর কবলে শিক্ষকের মৃত্যু : সন্দেহভাজন গ্রেপ্তার

    ছিনতাইকারীর কবলে শিক্ষকের মৃত্যু : সন্দেহভাজন গ্রেপ্তার

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৩৫

    ‘আইয়ুব বাচ্চুকে নিয়ে ফাইজলামি করা ঠিক না’

    ‘আইয়ুব বাচ্চুকে নিয়ে ফাইজলামি করা ঠিক না’

    ৩০ আগস্ট ২০২৬, ১৩:২৪

    শেষ পর্যন্ত নেপালের সেই পরিবারটির ভাগ্যে কী ঘটেছিল?

    শেষ পর্যন্ত নেপালের সেই পরিবারটির ভাগ্যে কী ঘটেছিল?

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৩৪

    ‘প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে সরকার আবার গুমের ষড়যন্ত্র করছে’

    ‘প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে সরকার আবার গুমের ষড়যন্ত্র করছে’

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৩৮

    বাজারকে বাজারের মতো কাজ করতে দেওয়া হচ্ছে না : অর্থ উপদেষ্টা

    বাজারকে বাজারের মতো কাজ করতে দেওয়া হচ্ছে না : অর্থ উপদেষ্টা

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৫৪

    গোপন মস্কো সফরে পুতিন-ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের প্রস্তাব সিআইএ প্রধানের

    গোপন মস্কো সফরে পুতিন-ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের প্রস্তাব সিআইএ প্রধানের

    ৩০ আগস্ট ২০২৬, ২০:৩১

    দীর্ঘ অপেক্ষার পর পাওনা পেলেন ফারইস্টের ৫২৩ গ্রাহক

    দীর্ঘ অপেক্ষার পর পাওনা পেলেন ফারইস্টের ৫২৩ গ্রাহক

    ৩০ আগস্ট ২০২৬, ২০:৫৫

    নেপালকে ৯০ লাখ টাকা দান করলেন কোরীয় গায়ক

    নেপালকে ৯০ লাখ টাকা দান করলেন কোরীয় গায়ক

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৩৪

    সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

    সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:২০

    বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই, বিএনপি ও ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার

    বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই, বিএনপি ও ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার

    ৩০ আগস্ট ২০২৬, ২২:১৮

    advertiseadvertise