Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ১.৮৯ লাখ কোটি টাকা

  • সংসদে অর্থমন্ত্রী-
  • খেলাপি ঋণ আদায়ে আইনি সংস্কারসহ একগুচ্ছ কঠোর পদক্ষেপ
অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৩:৫১
রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ১.৮৯ লাখ কোটি টাকা

সংসদ সদস্য সাবিকুন্নাহারের এক সম্পূরক প্রশ্নের জবাব দিচ্ছেন অর্থমন্ত্রী

দেশের রাষ্ট্রায়ত্ত ৯টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি ৭৫ লাখ টাকায় দাঁড়িয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই বিশাল অঙ্কের খেলাপি ঋণ আদায়ে আইনি সংস্কার এবং সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি (অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি) গঠনসহ একগুচ্ছ কঠোর পদক্ষেপের কথা জানিয়েছেন তিনি।

গতকাল রবিবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২৩তম দিনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন।

অর্থমন্ত্রী জানিয়েছেন, গত ৩১ মে পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সিআইবি ডেটাবেজে সংরক্ষিত তথ্যের ভিত্তিতে এই হিসাব করা হয়েছে। ব্যাংকগুলোর তালিকায় রয়েছে— অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এবং প্রবাসী কল্যাণ ব্যাংক।

ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরানোকে সরকারের অগ্রাধিকার উল্লেখ করে অর্থমন্ত্রী জানিয়েছেন, খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংক স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।

স্বল্পমেয়াদি পরিকল্পনা: দ্রুত ঋণ নিষ্পত্তির জন্য নতুন ‘রেজল্যুশন স্ট্র্যাটেজি গাইডলাইন’ প্রণয়ন এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন’ হালনাগাদ করা হচ্ছে।

মধ্যমেয়াদি পরিকল্পনা: আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা বাড়াতে ‘আইএফআরএস-৯’ বাস্তবায়ন, তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মাধ্যমে জামানত মূল্যায়ন এবং কৃষিঋণ পুনঃতফসিল নীতিমালা আধুনিক করা হচ্ছে। এ ছাড়া ঋণ আদায়কারী কর্মকর্তাদের জন্য বিশেষ প্রণোদনা এবং নিয়মিত কিস্তি পরিশোধকারী ভালো গ্রাহকদের জন্য পুরস্কারের ব্যবস্থা রাখা হচ্ছে।

দীর্ঘমেয়াদি পরিকল্পনা: একজন গ্রাহক পুরো ব্যাংক খাত থেকে সর্বোচ্চ কত টাকা ঋণ নিতে পারবেন, তার আইনি সীমা নির্ধারণ করা হচ্ছে। এ ছাড়া বেসরকারি খাতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠনের আইন প্রণয়ন এবং অর্থঋণ আদালতের বিচারক প্যানেলে অভিজ্ঞ ব্যাংকারদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

সংসদে জানানো হয়, ঝুঁকিপূর্ণ ব্যাংকের সংকট মোকাবিলায় ‘ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬’ এবং আমানতকারীদের নিরাপত্তা নিশ্চিতে ‘আমানত সুরক্ষা আইন, ২০২৬’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া চেক জালিয়াতি ও চেক ডিজঅনার মামলার বিচার দ্রুত করতে ‘নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট আইন’ সংশোধন করা হয়েছে।

নিয়ন্ত্রক সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ ব্যাংক, বিএসইসি এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সংশোধিত আইনের মাধ্যমে অভিজ্ঞ পেশাদারদের অংশগ্রহণের সুযোগ বাড়ানো হয়েছে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের মাধ্যমে ব্যাংক খাতে জনআস্থা ফিরিয়ে আনাই সরকারের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেছেন, ‘যারা জনগণের অর্থ লুটপাট করেছে এবং বিদেশে পাচার করেছে, তাদের বিরুদ্ধে কোনো আপস ছাড়াই আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।’

‘এরই মধ্যে অনেকগুলো মামলা করা হয়েছে, তদন্ত চলছে এবং অভিযুক্তদের সম্পদ বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে’— যোগ করেন তিনি।

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেছেন, ‘যারা দেশের সম্পদ লুট করে বিদেশে পালিয়েছে, তাদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। বিএনপি বা সরকার— কেউই তাদের সঙ্গে কোনো আপস করবে না।’

সংরক্ষিত সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনির এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেছেন, ‘গত পাঁচ বছরে এনবিআরের অধীনে বিভিন্ন কাস্টম হাউজে আমদানি পণ্যের ওপর বকেয়া শুল্ক ও কর বাবদ ২৫ হাজার ৫০৪ কোটি ৩০ লাখ কোটি টাকা বকেয়া আছে।’

ঋণখেলাপিখেলাপি ঋণসংস্কারসংসদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    পৃথিবী বদলে গেছে

    পৃথিবী বদলে গেছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    advertiseadvertise