ডিবিএর আট সংস্কার প্রস্তাব

সংগৃহীত ছবি
দেশের শেয়ারবাজার, ব্যাংক খাত ও সামগ্রিক আর্থিক ব্যবস্থার উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের কাছে আট প্রস্তাবনা দিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।
গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ডিবিএ সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্যরা অংশ নেন।
ডিবিএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে দেশের বর্তমান শেয়ারবাজার পরিস্থিতি, ব্যাংক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ, বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার এবং আর্থিক খাতের দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে ডিবিএ সমস্যাগ্রস্ত ব্যাংকের পুনর্গঠন, বৃহৎ ঋণগ্রহীতাদের শেয়ারবাজারে অংশগ্রহণ বাধ্যতামূলক করা, সরকারি সিকিউরিটিজে নন-কম্পিটিটিভ বিড বৃদ্ধি, আয়কর আইন ও মূলধন সংরক্ষণ নীতির অসামঞ্জস্য দূরীকরণ, বন্ড খেলাপি তথ্য সিআইবিতে অন্তর্ভুক্তিসহ বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়।




