Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

অক্টোবরে মোবাইল অ্যাপ চালু করবে সিডিবিএল

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১৮:৫৮
অক্টোবরে মোবাইল অ্যাপ চালু করবে সিডিবিএল

সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মোতালেব।

বিনিয়োগকারীদের জন্য চলতি অক্টোবর মাসেই মোবাইল অ্যাপ চালু করার পরিকল্পনা করছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। অ্যাপটির মাধ্যমে বিনিয়োগকারীরা তাদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবের তথ্য ও পোর্টফোলিও সরাসরি দেখতে পারবেন। পাশাপাশি হিসাবের বিভিন্ন লেনদেন ও নোটিফিকেশনও পাওয়া যাবে।

বুধবার ‘ওয়ার্ল্ড ইনভেস্টর উইক ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এ তথ্য জানান সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মোতালেব। সিডিবিএল ও সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) যৌথভাবে সেমিনারটির আয়োজন করে।

সিডিবিএলের এমডি জানান, নতুন মোবাইল অ্যাপটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। চলতি মাসেই আনুষ্ঠানিকভাবে এটি চালুর চেষ্টা চলছে। অ্যাপের মাধ্যমে একজন বিনিয়োগকারী তার বিও হিসাবের বিস্তারিত তথ্য ও পোর্টফোলিও দেখতে পারবেন।

তিনি উল্লেখ করেন, বর্তমানে কোনো বিনিয়োগকারীর হিসাবে ডেবিট বা অন্য কোনো লেনদেন হলে এসএমএস ও ই-মেইলের মাধ্যমে তথ্য জানানো হয়। একই ধরনের নোটিফিকেশন অ্যাপেও পাওয়া যাবে। ফলে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সহজেই জানতে পারবেন।

বিনিয়োগকারীদের তথ্যের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রযুক্তির আধুনিকায়নে জোর দেওয়া হচ্ছে বলে জানান মো. আব্দুল মোতালেব। এর অংশ হিসেবে সিডিবিএলের পুরোনো হার্ডওয়্যার ও প্রযুক্তি ব্যবস্থা পরিবর্তন করে দ্রুত, নিরাপদ ও শক্তিশালী অবকাঠামো গড়ে তোলা হচ্ছে।

তিনি জানান, বিনিয়োগকারীদের তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতেও কাজ করছে সিডিবিএল। এ জন্য ব্রোকার ও ডিপিদের সঙ্গে সমন্বয় করে বিও হিসাবের মোবাইল নম্বর, ই-মেইলসহ প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করা হচ্ছে। তথ্য সঠিক থাকলে লভ্যাংশ ও অন্যান্য সুবিধা প্রকৃত বিনিয়োগকারীর কাছে পৌঁছানো সহজ হবে। একই সঙ্গে জালিয়াতির সুযোগও কমবে।

সিডিবিএলের কার্যক্রম তুলে ধরে তিনি জানান, বর্তমানে প্রতিষ্ঠানটির প্রায় ১৬ লাখ ৭০ হাজার বিও হিসাব রয়েছে। প্রায় ৫৬০টি ডিপির মাধ্যমে এসব সেবা দেওয়া হচ্ছে। প্রতিটি বিও হিসাবের বিপরীতে একজন বিনিয়োগকারী রয়েছেন, যিনি নিজের সঞ্চয় নিয়ে পুঁজিবাজারে এসেছেন। তাই তাঁদের সম্পদ ও তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা সিডিবিএলের অন্যতম প্রধান দায়িত্ব।

এ ছাড়া সিডিবিএলের একটি ডিজাস্টার রিকভারি (ডিআর) সাইট স্থাপনের কাজ চলছে বলে জানান তিনি। চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে এটি চালু হতে পারে।

সেমিনারে বিনিয়োগকারীদের অনলাইন প্রতারণা ও গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানান সিডিবিএল এমডি। বিনিয়োগের আগে তথ্য যাচাই, ঝুঁকি বোঝা এবং বিনিয়োগে বৈচিত্র্য আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সিডিবিএল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে