Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

হিসাব নিয়ে লুকোচুরি: রহিমা ফুডের মুনাফা এখন লোকসান!

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৩ মে ২০২৬, ১২:০৪
হিসাব নিয়ে লুকোচুরি: রহিমা ফুডের মুনাফা এখন লোকসান!

সংগৃহীত ছবি

শেয়বাজারের তালিকাভুক্ত রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডের আর্থিক হিসাব নিয়ে চরম নাটকীয়তা শুরু হয়েছে। আমানতের সুদে ‘করণিক ভুল’ আর ‘হিসাব পুনর্মূল্যায়ন’-এর দোহাই দিয়ে মুনাফায় থাকা কোম্পানিটি এখন বড় অঙ্কের লোকসান দেখাচ্ছে। গত ৩ মে ডিএসইর মাধ্যমে দেওয়া তথ্যের দশ দিনের মাথায় এমন ভোলবদল নিয়ে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও আস্থার সংকট তৈরি হয়েছে।

কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাংক আমানত থেকে প্রাপ্ত সুদ এবং পুঞ্জীভূত মুনাফা গণনায় বড় ধরণের ভুল হওয়ায় আগের প্রতিবেদনে মুনাফা দেখানো হয়েছিল। সংশোধিত প্রতিবেদনে দেখা যাচ্ছে, চলতি অর্থবছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে রহিমা ফুডের শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ১০ পয়সা মুনাফা।

নয় মাসের (জুলাই ’২৫-মার্চ ’২৬) হিসাবে চিত্রটি আরও ভয়াবহ। যেখানে গত বছর এই সময়ে ২৬ পয়সা মুনাফা ছিল, সেখানে এবার লোকসান দাঁড়িয়েছে ১৮ পয়সা। অর্থাৎ, বিনিয়োগকারীরা লভ্যাংশের স্বপ্ন দেখলেও কোম্পানি এখন লোকসানের বোঝা টানছে।

শুধু ইপিএস নয়, কোম্পানির অভ্যন্তরীণ আর্থিক ভিত্তিও নড়বড়ে হয়ে পড়েছে। শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ৯ টাকা ৪৩ পয়সা থেকে কমে ৯ টাকা ৮ পয়সায় নেমেছে। সবচেয়ে আশঙ্কাজনক হলো শেয়ার প্রতি নগদ প্রবাহের (এনওসিএফপিএস) চিত্র। গত বছর যা ছিল ৮৬ পয়সা, এবার তা মাত্র ৭ পয়সায় ঠেকেছে। নগদ অর্থের এই সংকট কোম্পানির ভবিষ্যৎ কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করছে।

আর্থিক প্রতিবেদনের এই হ য ব র ল অবস্থার প্রতিফলন ঘটেছে শেয়ার দরেও। গত ছয় মাস আগে যে শেয়ার ১৭০ টাকার উপরে কেনাবেচা হয়েছে, তা মাঝে এসে ১০০ টাকার নিচে লেনদেন হয়েছে। যদিও কোম্পানির মুনাফাই থাকার খবর প্রকাশিত হওয়ার পর শেয়ার দর কিছুটা বেড়েছিল। গত এক মাসেই শেয়ারটির দর কমেছে প্রায় ১৭ শতাংশ। আজকে কোম্পানিটি শেয়ার ১০৭ টাকা লেনদেন হতে দেখা গেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, নামী দামী কোম্পানির এমন অপেশাদার আচরণ পুঁজিবাজারের স্বচ্ছতাকে নষ্ট করছে। হিসাবের এই ‘ভুল’ অনিচ্ছাকৃত নাকি কৃত্রিমভাবে দর নিয়ন্ত্রণের কোনো কৌশল, তা খতিয়ে দেখতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি-র হস্তক্ষেপ দাবি করেছেন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা।

শেয়ারবাজাররহিমা ফুডলোকসান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে