Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

রূপালী লাইফের শেয়ার কারসাজি জড়িত ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান

  • জরিমানা সাড়ে ৫ কোটি টাকা
নুরুজ্জামান তানিম
নুরুজ্জামান তানিম
agamir somoy
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৫:২০
রূপালী লাইফের শেয়ার কারসাজি জড়িত ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান

সংগৃহীত ছবি

শেয়ারবাজারে বীমা খাতে তালিকাভুক্ত রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কারসাজির দায়ে চার ব্যক্তি ও ১২ প্রতিষ্ঠানকে সাড়ে ৫ কোটি টাকা জরিমানা করা হয়েছে। তাদের বিরুদ্ধে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে মুনাফা হাতিয়ে নেওয়ার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। দীর্ঘদিন ধরে কোম্পানিটির শেয়ার নিয়ে কারসাজির গুঞ্জন থাকার পর জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির আওতায় এনেছে কমিশন।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম আগামীর সময়কে জানিয়েছেন, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজির অভিযোগে বেশ কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে নেওয়া হয়েছে শাস্তিমূলক ব্যবস্থা।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিএসইসির সাবেক চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন পদত্যাগের আগে এ সিদ্ধান্ত নিয়েছিল। তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৩ সালের মে মাসে একটি সংঘবদ্ধ চক্র রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে সুবিধামতো সময়ে শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নেয়। ওই বছরের ৭ মে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ৯০ টাকা, যা এক মাসেরও কম সময়ের ব্যবধানে ৩১ মে বেড়ে ২০১ টাকা ৯০ পয়সায় দাঁড়ায়। অর্থাৎ, এক মাসের কম সময়ে শেয়ারটির দাম বেড়েছে ১১১ টাকা ৯০ পয়সা বা ১২৪ দশমিক ৩৩ শতাংশ।

এ সময়ের শেয়ার লেনদেন পর্যালোচনা করে শতরং অ্যাগ্রো ফিশারিজ ও তার সহযোগীদের বিরুদ্ধে কারসাজির সুনির্দিষ্ট প্রমাণ পায় বিএসইসি। কারসাজির এ ঘটনায় সবচেয়ে বেশি ১ কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে বন্ধু খাদ্যভাণ্ডারকে।

এ ছাড়া নাঈম অ্যাগ্রো ফার্মকে ৭৯ লাখ, শতরং অ্যাগ্রো ফিশারিজ লিমিটেডকে ৭৮ লাখ, কবির ট্রেডার্সকে ৫৫ লাখ, হৃদয় পোলট্রি ফার্মকে ৫৩ লাখ, সরকার অ্যাগ্রো ফার্মকে ৪৭ লাখ, আমানত অ্যাগ্রো ফিশারিজকে ৪৫ লাখ এবং হাসান নার্সারিকে ৪৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি নাসরিন রহমানকে ২৪ লাখ এবং উইন্ডো ডিজাইন পার্ককে ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে মুক্তা ফিশারিজ, সাব্বির স্টোর, শাম্মী নেওয়াজ, আবু নাঈম, কামরুল হাসান মো. ইকবাল গনি এবং মিমোনা কসমেটিকস হাউজের প্রত্যেককে ১ লাখ করে ৬ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সে হিসাবে অভিযুক্ত ব্যক্তিদের মোট জরিমানা করা হয়েছে ৫ কোটি ৪৫ লাখ ৩০ হাজার টাকা।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ১৭(ই)(২) ও ১৭(ই)(৫) ধারা এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার অর্জন, অধিগ্রহণ ও কর্তৃত্ব গ্রহণ) বিধিমালা, ২০১৮-এর বিধি ৪(১) লঙ্ঘনের দায়ে তাদের এই শাস্তি দেওয়া হয়। বিএসইসি জানিয়েছে, শেয়ারবাজারে স্বচ্ছতা ফেরাতে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেবে এনফোর্সমেন্ট ডিভিশন।

বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, অনিয়মের বিরুদ্ধে নিয়ন্ত্রক সংস্থার এমন কঠোর অবস্থানের ফলে বাজারে জবাবদিহি নিশ্চিত হওয়ার পাশাপাশি বাড়বে সাধারণ বিনিয়োগকারীদের আস্থা।

রূপালী লাইফ ইন্স্যুরেন্সশেয়ারবাজারকারসাজিজরিমানা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ