Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ে ২০৩০ সাল পর্যন্ত সময় বিএসইসির

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ২০:৫৭
শেয়ার করুন:
নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ে ২০৩০ সাল পর্যন্ত সময় বিএসইসির

গ্রাফিকস: আগামীর সময়

শেয়ারবাজারে তালিকাভুক্ত স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লসের (মার্জিন ঋণের বিপরীতে অনাদায়ি ক্ষতি) সমন্বয়ের সময়সীমা ২০৩০ সাল পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে বিদ্যমান নেগেটিভ ইক্যুইটি সমন্বয় করতে হবে। এ জন্য ২০২৭ সাল থেকে প্রতি বছর ন্যূনতম ২৫ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

আজ মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০৩৮তম কমিশন সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএসইসি মনে করে, এ সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকাররা বিদ্যমান নেগেটিভ ইক্যুইটি এবং আনরিয়েলাইজড লস পর্যায়ক্রমে সমন্বয়ের সুযোগ পাবেন। একই সঙ্গে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা, শেয়ারবাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং বাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সিদ্ধান্তটি ইতিবাচক ভূমিকা রাখবে।

আরও পড়ুন

উদ্দেশ্যহীন তদন্ত না করতে ডিএসইকে বিএসইসির নির্দেশ

২৫ অক্টোবর ২০২৬

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান নেগেটিভ ইক্যুইটির ভিত্তিতে প্রভিশন সংরক্ষণের পরিমাণ নির্ধারণ করা হবে। ২০২৭ সাল থেকে ধারাবাহিকভাবে প্রতি বছর ন্যূনতম ২৫ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতে হবে। এভাবে ২০৩০ সালের মধ্যে সম্পূর্ণ নেগেটিভ ইক্যুইটি সমন্বয় করতে হবে। তবে যেসব প্রতিষ্ঠানের সময়সীমা এরই মধ্যে বাড়ানো হয়েছে, তাদের ক্ষেত্রে আগের সিদ্ধান্ত বহাল থাকবে-উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

২০২৬ সালের মধ্যে নতুন করে কোনো নেগেটিভ ইক্যুইটি তৈরি হলে তার বিপরীতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে চলতি বছরেই প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণ করতে হবে। ৩০ সেপ্টেম্বর নির্ধারিত নেগেটিভ ইক্যুইটির বাইরে নতুন করে তৈরি হওয়া কোনো নেগেটিভ ইক্যুইটি ২০৩০ সাল পর্যন্ত সমন্বয়ের সুবিধার আওতায় আনা যাবে না।

তবে সময় বাড়ানোর পাশাপাশি বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় কয়েকটি শর্ত দিয়েছে কমিশন। এর মধ্যে নেগেটিভ ইক্যুইটিযুক্ত বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে থাকা বিদ্যমান শেয়ার বিক্রির অর্থ দিয়ে নতুন করে ‘এ’ ক্যাটাগরির শেয়ার কেনার সুযোগ রাখা হয়েছে। এর মাধ্যমে বিনিয়োগকারীরা নিজেদের পোর্টফোলিও পুনর্বিন্যাস করতে পারবেন। তবে এ ধরনের শেয়ার কেনার বিপরীতে নতুন করে কোনো মার্জিন ঋণ দেওয়া যাবে না। পাশাপাশি এসব বিও হিসাবে ব্লক মার্কেটে লেনদেন করা যাবে না।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ের পুরো সময় সংশ্লিষ্ট বিও হিসাবের বিপরীতে কোনো মার্জিন ঋণের সুদ কিংবা পোর্টফোলিও ব্যবস্থাপনা ফি আরোপ করা যাবে না। একই সঙ্গে নেগেটিভ ইক্যুইটিযুক্ত হিসাবের কারণে তৈরি হওয়া কোনো দাবি বা দায়ের জন্য বিনিয়োগকারীদের দায়ী করা যাবে না। তাদের ওপর কোনো ধরনের আর্থিক দায়ও চাপানো যাবে না।

অন্যদিকে, বর্ধিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকার কোনো নগদ লভ্যাংশ ঘোষণা বা বিতরণ করতে পারবে না। অর্থাৎ, নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ের আগে প্রতিষ্ঠানগুলো মুনাফা থেকে নগদ লভ্যাংশ বিতরণের সুযোগ পাবে না।


বিএসইসিবিএসইসি কমিশনারবিএসইসি চেয়ারম্যান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ