Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

শেয়ারবাজারে বিনিয়োগের নামে অনলাইন প্রতারণা, বিএসইসির সতর্কতা

বিশেষ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১৬:২৫
শেয়ারবাজারে বিনিয়োগের নামে অনলাইন প্রতারণা, বিএসইসির সতর্কতা

গ্রাফিকস: আগামীর সময়

শেয়ারবাজারে বিনিয়োগের নামে অনলাইনে ছড়িয়ে পড়েছে প্রতারক চক্রের বিভিন্ন লোভনীয় ও প্রতারণার ফাঁদ। এ চক্রান্ত থেকে সাধারণ বিনিয়োগকারীদের সাবধান থাকতে জরুরি সতর্কবার্তা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সম্প্রতি কমিশনের মার্কেট ইন্টেলিজেন্স ও ইনভেস্টিগেশন ডিভিশন থেকে প্রকাশিত এক জরুরি সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

তথ্যমতে, সাম্প্রতিক সময়ে অনলাইনে কিছু অসাধু চক্র বিএসইসির নাম ব্যবহার করে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করছে বলে তথ্য পাওয়া গেছে। এসব প্রতারক চক্র নিজেদের বৈধ বা অনুমোদিত সিকিউরিটিজ বা বিনিয়োগ কোম্পানি হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালালেও বাস্তবে তাদের কোনো লাইসেন্স বা নিবন্ধনের অস্তিত্ব নেই।

বিএসইসির সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, এক শ্রেণির প্রতারক চক্র বর্তমানে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, মোবাইল অ্যাপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং সামাজিক যোগাযোগমাধ্যমকে পুঁজি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার জাল বিস্তার করছে। এসব প্রতারক চক্র শেয়ারবাজারে বিনিয়োগের কথা বলে আকাশচুম্বী মুনাফার লোভনীয় প্রস্তাব দিচ্ছে এবং নিজেদের বিএসইসি কর্তৃক অনুমোদিত বলে মিথ্যা দাবি করছে। প্রকৃতপক্ষে, এসব প্রতিষ্ঠানের কোনোটিরই নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে কোনো বৈধ লাইসেন্স বা নিবন্ধন নেই।

বিশেষ করে ‘প্রোসপেরিয়া সিকিউরিটিজ গ্রুপ লিমিটেড’ (ওয়েবসাইট: https://prosperiasecurities.com) নামে একটি অনিবন্ধিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনলাইনে প্রতারণামূলক কার্যক্রম চালানোর সুনির্দিষ্ট তথ্য পেয়েছে কমিশন। কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া এসব প্ল্যাটফর্মে প্রলুব্ধ হয়ে বিনিয়োগ করলে বিনিয়োগকারীরা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন বলে আশঙ্কা করছে নিয়ন্ত্রক সংস্থা। এ ধরনের নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে কমিশনের কোনো সংশ্লিষ্টতা নেই এবং বিনিয়োগকারীদের অর্থ হাতিয়ে নেওয়াই তাদের মূল উদ্দেশ্য।

এমন পরিস্থিতিতে বিএসইসি সাধারণ বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে জানিয়েছে, যেকোনো মাধ্যমে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বৈধতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিনিয়োগ করার আগে ওই প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন এবং বিএসইসির অনুমোদন আছে কি না, তা কমিশনের দাপ্তরিক ওয়েবসাইট (https://sec.gov.bd/home)-এর 'Registered Entities' সেকশনে গিয়ে যাচাই করে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) অফিসিয়াল ওয়েবসাইট থেকেও প্রতিষ্ঠানের বৈধতা ও লাইসেন্স নিশ্চিত করতে পারবেন।

এ ছাড়া শেয়ারবাজার-সংক্রান্ত কোনো অনলাইন প্রতারণা বা যেকোনো ধরনের অনিয়মের তথ্য কারও নজরে এলে তা অবিলম্বে বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এ ধরনের সন্দেহজনক কার্যক্রমের তথ্য থাকলে তা ই-মেইলের মাধ্যমে ([email protected]) কমিশনের কাছে পাঠানোর জন্য সব বিনিয়োগকারীকে আহ্বান জানানো হয়েছে। শেয়ারবাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং বিনিয়োগকারীদের আমানত সুরক্ষিত রাখার লক্ষ্যে বিএসইসির এই কঠোর নজরদারি ও সতর্কতামূলক প্রচার চলমান থাকবে বলে জানা গেছে।

অনলাইন প্রতারণাশেয়ারবাজার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!