Agamir Somoy E-Paper
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রুবেলের উদ্যোগে ১৩০০ মানুষের কর্মসংস্থান
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

বিনিয়োগকারীর আস্থা ফেরানোই শেয়ারবাজারের বড় চ্যালেঞ্জ: ডিএসই চেয়ারম্যান

agamir somoy
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১৭:২৬
বিনিয়োগকারীর আস্থা ফেরানোই শেয়ারবাজারের বড় চ্যালেঞ্জ: ডিএসই চেয়ারম্যান

ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম। ছবি: আগামীর সময়

শেয়ারবাজারে যত সংস্কারই করা হোক, বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম। তিনি বলেছেন, অতীতের অনিয়ম ও অদক্ষতার কারণে তৈরি হওয়া পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের কোনো বিকল্প নেই।

রবিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ অডিটরিয়ামে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এবারের বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের প্রতিপাদ্য ‘বিনিয়োগকারীর স্থিতিস্থাপকতা, ডিজিটাল প্রতারণা ও প্রতারণা সতর্কতা’।

মমিনুল ইসলাম বললেন, দেশের শেয়ারবাজার বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বাজারের উন্নয়নে সরকার কাজ করছে। পাশাপাশি কমিশন, স্টক এক্সচেঞ্জ, সেন্ট্রাল ডিপোজিটরি, সেন্ট্রাল কাউন্টারপার্টি ও বাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলো সমন্বিতভাবে কাজ করছে।

তবে এসব উদ্যোগের সফলতার জন্য বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা জরুরি উল্লেখ করে ডিএসই চেয়ারম্যান উল্লেখ করেন, ‘যত ধরনের সংস্কারই আমরা করি না কেন, সব সংস্কারকে সফল করতে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা বাধ্যতামূলক।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য ও প্রতারণার বিষয়ে সতর্ক করে তিনি বললেন, বিভিন্ন গ্রুপ তৈরি করে বিনিয়োগকারীদের কাছে নানা ধরনের তথ্য বা আংশিক তথ্য দেওয়া হচ্ছে। এসব তথ্যের প্রলোভনে পড়ে বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধ করা শেয়ারবাজার সংশ্লিষ্টদের অন্যতম দায়িত্ব।

ডিএসইর নজরদারি ব্যবস্থা সম্পর্কে মমিনুল ইসলাম বলেন, বর্তমানে বাজারে সরাসরি লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠান, মধ্যস্থতাকারী, তাদের বিনিয়োগকারী ও ইস্যুয়ারদের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে ভবিষ্যতে প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়ে নজরদারির পরিধি বাড়াতে হবে।

তিনি বললেন, ‘আমাদের সার্ভেইল্যান্সকে প্রচলিত নজরদারির পরিধির বাইরে নিয়ে যেতে হবে। অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড শনাক্ত করতে হবে, তা প্রতিরোধ করতে হবে এবং জড়িতদের আইনের আওতায় আনতে হবে।’

এ কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে ডিএসই চেয়ারম্যান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম এখন মানুষের দৈনন্দিন জীবনের অংশ। ফলে সেখান থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে প্রচলিত ব্যবস্থার বাইরে নতুন সক্ষমতা প্রয়োজন।

ডিএসই বাজার নজরদারি ব্যবস্থা আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি বলেন, এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যম পর্যবেক্ষণের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড শনাক্তের কাজ চলছে। পরবর্তী ধাপে নজরদারি ব্যবস্থায় এআই যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এর ফলে সরাসরি লেনদেনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্য ও সম্ভাব্য প্রতারণামূলক কর্মকাণ্ডও নজরদারির আওতায় আনা সম্ভব হবে বলে জানান তিনি।

মমিনুল ইসলাম উল্লেখ করেন, দেশে একটি শক্তিশালী ও স্বচ্ছ শেয়ারবাজার গড়ে তোলা এবং অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে বাজারকে প্রতিষ্ঠিত করাই সরকারের লক্ষ্য। সংশ্লিষ্ট সবাই সম্মিলিতভাবে কাজ করলে এ লক্ষ্য অর্জন সম্ভব।

ডিএসই চেয়ারম্যানশেয়ারবাজার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    ইয়েতির হাত!

    ইয়েতির হাত!

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ১২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে

    প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ১২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে