Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

বেশিরভাগ শেয়ারের দর কমলেও স্থিতিশীল সূচক

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১৬:১৫
বেশিরভাগ শেয়ারের দর কমলেও স্থিতিশীল সূচক

গ্রাফিক্স: আগামীর সময়

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের শেয়ারবাজারে সূচকের লেনদেন শেষ হয়েছে মিশ্র অবস্থায়। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন না হলেও কমেছে টাকার পরিমাণে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কিছুটা কমেছে। বেড়েছে দর হারানো প্রতিষ্ঠানের সংখ্যাও।

কিছুটা স্থিতিশীল রয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধপরিস্থিতি। যে কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতা। তবে বাংলাদেশে অপরিশোধিত জ্বালানি তেলের অভাবে একমাত্র রিফাইনারি ইস্টার্ন রিফাইনারি গতকাল থেকে বন্ধ রয়েছে। ফলে জ্বালানি তেল নিয়ে সাধারণ মানুষের মধ্যে সংশয় সহসা কাটছে না। দেশের শেয়াবাজারেও পড়ছে যার নেতিবাচক প্রভাব।

গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলেও এখন পর্যন্ত শেয়ারবাজার নিয়ে দৃশ্যমান কোনো উদ্যোগ চোখে পড়ছে না। বিশেষ করে নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর অনেক প্রতিষ্ঠান পুনর্গঠন হলেও শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর বোর্ড এখনো পুনর্গঠন হয়নি। বাজার সংশ্লিষ্ট অনেকেই মনে করেন, বর্তমান কমিশন পুনর্গঠন করে সরকারের একটি বার্তা দেওয়া দরকার। যাতে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসে।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫২৫৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১০৬৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৯০ পয়েন্টে।
লেনদেন হয়েছে ৩৯৪ কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩১টির, দর কমেছে ২০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির।

ডিএসইতে ৮০৬ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবস থেকে ৩০ কোটি ৩৩ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৮৩৬ কোটি ৪৮ লাখ টাকার।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৭৪১ পয়েন্টে। সিএসইতে ২০৮টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৪টির দর বেড়েছে, কমেছে ৯৩টির এবং ৩১টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে লেনদেন হয়েছে ৩১ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। জানা গেছে, কোম্পানিটির ২৮ কোটি ১৬ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা একমি পেস্টিসাইডসের লেনদেন হয়েছে ২৭ কোটি ১২ লাখ ৬৫ হাজার টাকার। ২৬ কোটি ৬৫ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইস্টার্ন ব্যাংক, মীর আক্তার, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, সাইনপুকুর সিরামিকস , সামিট অ্যালায়েন্স, শাহজিবাজার পাওয়ার, সিমটেক্স টেক্সটাইল পিএলসি।

শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ১৪ শতাংশ কমেছে। কোম্পানিটির ২৬ লাখ ৬৮ হাজার ৮৭৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ৭৫ লাখ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৯০ শতাংশ কমেছে। কোম্পানিটির ২২ লাখ ৫৪ হাজার ১৯৩টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য ৬৫ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা জিএসপি ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ২৫ শতাংশ কমেছে। কোম্পানিটির ৫ লাখ ২৭ হাজার ১১১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ২৪ লাখ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে –ফ্যামিলিটেক্সের ৬.০৬ শতাংশ, তুং হাই নিটিংয়ের ৬.০৬ শতাংশ, একমি পেস্টিসাইডের ৫.১১ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্সের ৫.০০ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪.৮৮ শতাংশ, কপারটেক ইন্ডাস্ট্রিজের ৪.৭৬ শতাংশ এবং হাক্কানি পাল্প অ্যান্ড পেপারের ৪.৬৫ শতাংশ দর কমেছে।

শেয়ারবাজারডিএসইঢাকা স্টক এক্সচেঞ্জসিএসইচট্টগ্রাম স্টক এক্সচেঞ্জশেয়ার দর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    শেয়ার পার্কিং সফটওয়্যারে কারসাজি

    শেয়ার পার্কিং সফটওয়্যারে কারসাজি

    বিশ্বযুদ্ধের ছাই থেকে যেভাবে জাতিসংঘের জন্ম

    বিশ্বযুদ্ধের ছাই থেকে যেভাবে জাতিসংঘের জন্ম

    আমার শরীরে ৭০-৮০টি ইনজেকশন পুশ করা হয়েছে : গাজী সালাউদ্দিন

    আমার শরীরে ৭০-৮০টি ইনজেকশন পুশ করা হয়েছে : গাজী সালাউদ্দিন

    ‘ফুটকি’ যে ফলে ফিরে আসে শৈশব

    ‘ফুটকি’ যে ফলে ফিরে আসে শৈশব

    বরিশাল নগরীতে বালু সরবরাহের পাইপ অপসারণের নির্দেশ

    বরিশাল নগরীতে বালু সরবরাহের পাইপ অপসারণের নির্দেশ

    চাঁদাবাজির অভিযোগের ৮৫ শতাংশই সত্য

    চাঁদাবাজির অভিযোগের ৮৫ শতাংশই সত্য