Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় শেয়ারবাজার

টানা পতনের বৃত্ত ভাঙল শেয়ারবাজার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ মে ২০২৬, ১৬:৩৬
টানা পতনের বৃত্ত ভাঙল শেয়ারবাজার

টানা পাঁচ কার্যদিবস পতনের পর আজ মঙ্গলবার দেশের শেয়ারবাজারে সূচকের পাশাপাশি লেনদেনেও বড় উত্থান দেখা গেছে। বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আবারও এক হাজার কোটি টাকার ঘর অতিক্রম করেছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, ধারাবাহিক দরপতনের কারণে অনেক মৌলভিত্তিসম্পন্ন শেয়ারের দাম বিনিয়োগযোগ্য পর্যায়ে নেমে আসায় প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীরা নতুন করে আগ্রহী হয়েছেন শেয়ার সংগ্রহে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪ পয়েন্ট বেড়ে ৫২২৯ পয়েন্টে অবস্থান করছে। লেনদেনের শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিকস, যার প্রায় ৩৫ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে।

অন্যদিকে দরবৃদ্ধির দৌড়ে ৯.৯৫ শতাংশ বেড়ে সবার ওপরে ছিল আরডি ফুড। বীমা ও প্রকৌশল খাতের পাশাপাশি এশিয়াটিক ল্যাবরেটরিজ ও লাভেলো আইসক্রিমের মতো কোম্পানিগুলোও লেনদেনে বড় ভূমিকা রেখেছে। একই চিত্র দেখা গেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই), যেখানে সার্বিক সূচক ৪১ পয়েন্ট বৃদ্ধির পাশাপাশি ২১ কোটি টাকার বেশি লেনদেন সম্পন্ন হয়েছে।

ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৬৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৮৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৮টির, কমেছে ১৩৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৭টির।

ডিএসইতে ১ হাজার ১০১ কোটি ৫২ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবস থেকে ৩৮৬ কোটি ৫৫ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭১৪ কোটি ৯৭ লাখ টাকার।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৬৮৩ পয়েন্টে। সিএসইতে ২০৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০৯টির দর বেড়েছে, কমেছে ৬৭টির এবং ২৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২১ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট হয়েছে লেনদেন।

এদিকে ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিকস লিমিটেড। কোম্পানিটির ৩৫ কোটি ৩৫ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ডমিনেজের লেনদেন হয়েছে ২৬ কোটি ৯৫ লাখ ৪৭ হাজার টাকার। ২০ কোটি ৭৫ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে একমি পেস্টিসাইডস লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ, এনসিসি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, সালভো কেমিক্যাল, আনোয়ার গ্যালভ্যানাজিং, লাভেলো আইসক্রিম ও বিডি থাই ফুড লিমিটেড।

শেয়ার দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আরডি ফুড লিমিটেড। কোম্পানিটির শেয়ার দরবৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। ৮৮২ বারে কোম্পানিটির ৩২ লাখ ২৪ হাজার ৬৫২টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য ৭ কোটি ৮৩ লাখ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ। ২ হাজার ৯০ বারে কোম্পানিটির ২৮ লাখ ৩৯ হাজার ৩৯৫টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য ৭ কোটি ৫৯ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা ভিএফএস থ্রেড ডাইংয়ের ইউনিট দরবৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ২৪ শতাংশ। ১ হাজার ৩৩৪ বারে ফান্ডটির ৬৪ লাখ ৪২ হাজার ১৭০টি ইউনিট লেনদেন করেছে, যার বাজারমূল্য ৮ কোটি ১৯ লাখ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে একমি পেস্টিসাইডের ৭.৭৬ শতাংশ, নর্দার্ন ইন্স্যুরেন্সের ৬.৭৯ শতাংশ, এমএল ডাইংয়ের ৬.০২ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্সের ৬.০১ শতাংশ, গোল্ডেন সনের ৫.৫৬ শতাংশ, আনোয়ার গ্যালভ্যানাইজিংয়ের ৪.৮২ শতাংশ ও ইভিন্স টেক্সটাইলের ৪.৮১ শতাংশ শেয়ারদর বেড়েছে।

ডিএসইচট্টগ্রাম স্টক এক্সচেঞ্জশেয়ারবাজার
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise