Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

দাম বাড়া-কমায় জেড গ্রুপের প্রাধান্য

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১৭:৪৬
শেয়ার করুন:
দাম বাড়া-কমায় জেড গ্রুপের প্রাধান্য

ছবি: এআই দিয়ে তৈরি

গত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের গতি কমলেও সূচকে ছিল মিশ্র ভাব। তবে পুরো সপ্তাহজুড়ে দাম বাড়া এবং কমা—উভয় ক্ষেত্রেই দাপট ও প্রাধান্য দেখিয়েছে পচা বা ‘জেড’ গ্রুপের কোম্পানিগুলো। দর বৃদ্ধির শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে ৬টিই ছিল জেড গ্রুপের, যার মধ্যে প্রথম তিনটি স্থানই এই গ্রুপের দখলে। আবার দরপতনের ক্ষেত্রেও আধিপত্য বজায় রেখে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের ৮টিই দখল করেছে একই গ্রুপের প্রতিষ্ঠানগুলো।

সাধারণত নিয়মিত লভ্যাংশ না দেওয়া এবং আর্থিক প্রতিবেদন প্রকাশে ব্যর্থ কোম্পানিগুলোকে শেয়ারবাজারে ‘জেড’ গ্রুপ বা পচা কোম্পানি হিসেবে গণ্য করা হয়। গত সপ্তাহে ডিএসইতে মোট ২০৮টি প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে, বিপরীতে বেড়েছে ১৬২টির এবং অপরিবর্তিত ছিল ১৭টির দর। দরপতনের পাল্লা ভারী হওয়ায় সপ্তাহের ব্যবধানে ডিএসইর মূলধন ২৯৯ কোটি টাকা কমে দাঁড়িয়েছে ৭ লাখ ৭ হাজার ৬১৫ কোটি টাকায়। পাশাপাশি দৈনিক গড় লেনদেন ১৫.৫৯ শতাংশ কমে দাঁড়ায় ৯৯৭ কোটি ৫৬ লাখ টাকায়। তবে এসবের মাঝেও প্রধান সূচক ডিএসইএক্স ২২.৯৫ পয়েন্ট বা ০.৩৯ শতাংশ বেড়েছে।

গত সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে থাকা জেড গ্রুপের প্রতিষ্ঠান তুং হাই নিটিংয়ের শেয়ার দাম এক সপ্তাহে সর্বোচ্চ ৫২.৭৮ শতাংশ বেড়েছে। ২০১৬ সালের পর লভ্যাংশ না দেওয়া এবং ২০২৩ সালের মার্চের পর আর্থিক প্রতিবেদন প্রকাশ না করা এই কোম্পানিটির বাজার মূলধন এক সপ্তাহেই ২০ কোটি ২৬ লাখ টাকা বৃদ্ধি পায়। দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য দুই জেড গ্রুপের প্রতিষ্ঠান জিবিবি পাওয়ারের শেয়ার দাম বেড়েছে ২৬.৬৭ শতাংশ এবং নূরানী ডাইংয়ের বেড়েছে ২৫.৮১ শতাংশ। এছাড়া দাম বাড়ার শীর্ষ তালিকায় আরও ছিল সেনা ইন্স্যুরেন্স, এনআরবিসি ব্যাংক, বাংলাদেশ ল্যাম্প, মেট্রো স্পিনিং, সিএনএ টেক্সটাইল, রিপাবলিক ইন্স্যুরেন্স এবং বেক্সিমকো লিমিটেড।

অন্যদিকে, দরপতনের শীর্ষ স্থানটিও ছিল জেড গ্রুপের দখলে। সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি ২০.৮৩ শতাংশ দর হারিয়েছে পিপলস লিজিং। এর পরপরই পতনের শীর্ষ তালিকায় ধারাবাহিকভাবে জায়গা করে নেয় প্রিমিয়ার লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, প্রাইম ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স। পতনের শীর্ষ ১০-এ থাকা বাকি দুটি প্রতিষ্ঠান ছিল সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ও সানলাইফ ইন্স্যুরেন্স।

মন্দাভাব ও দরপতনের মধ্যেও সপ্তাহে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়ে শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড, যার শেয়ার প্রতিদিন গড়ে ৩৬ কোটি ৬৭ লাখ টাকা লেনদেন হয়েছে। এছাড়া শীর্ষ লেনদেনের তালিকায় ছিল শার্প ইন্ডাস্ট্রিজ, মালেক স্পিনিং, সায়হাম টেক্সটাইল, এমএল ডাইং, সামিট অ্যালায়েন্স পোর্ট, ডমিনেজ স্টিল বিল্ডিং, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং প্রাইম ইন্স্যুরেন্স।

দাম বৃদ্ধিজেড গ্রুপডিএসই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    শখকে পেশা বানাবেন যেভাবে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি