Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

পাঁচ দিনে ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর বাড়ল ৫৭ শতাংশ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২
পাঁচ দিনে ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর বাড়ল ৫৭ শতাংশ

লোগো

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর অস্বাভাবিক হারে বাড়ছে। মাত্র পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে প্রায় ৫৭ শতাংশ। তবে এই দরবৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

ডিএসইর তদন্তে শেয়ারটির অস্বাভাবিক দরবৃদ্ধির বিষয়টি উঠে আসার পর কোম্পানিটির কাছে এর কারণ জানতে চেয়ে ব্যাখ্যা তলব করা হয়। এর জবাবে ওরিয়ন ইনফিউশন জানিয়েছে, কোনো ধরনের অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত ১৪ সেপ্টেম্বর ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর ছিল ১৬০ টাকা ৭০ পয়সা। পাঁচ কার্যদিবস পর ২১ সেপ্টেম্বর লেনদেন শেষে দর দাঁড়িয়েছে ২৫২ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ এই সময়ে প্রতিটি শেয়ারের দর বেড়েছে ৯১ টাকা ৯০ পয়সা বা প্রায় ৫৭ শতাংশ।

এদিকে কোম্পানিটির আর্থিক সক্ষমতার তুলনায় বর্তমান শেয়ারদর নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে ওরিয়ন ইনফিউশনের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে মাত্র ১ টাকা ৪২ পয়সা। এর বিপরীতে ২৫২ টাকা ৬০ পয়সা দর বিবেচনায় কোম্পানিটির মূল্য-আয় অনুপাত (পিই) দাঁড়িয়েছে প্রায় ১৩৩ দশমিক ৪২।

অর্থাৎ কোম্পানিটির বর্তমান শেয়ারদর ও মুনাফার মধ্যে বড় ধরনের ব্যবধান রয়েছে। উচ্চ পিইকে ঝুঁকির বিষয় হিসেবে বিবেচনা করে শেয়ারটিতে মার্জিন ঋণ সুবিধাও বন্ধ রয়েছে।

কোম্পানিটির সাম্প্রতিক আর্থিক ফলাফলেও বড় ধরনের মুনাফা সক্ষমতার চিত্র পাওয়া যাচ্ছে না। গত পাঁচ অর্থবছরের মধ্যে ২০২৩-২৪ অর্থবছরে সর্বোচ্চ শেয়ারপ্রতি মুনাফা হয়েছিল ২ টাকা ৮ পয়সা। অর্থাৎ দীর্ঘ সময় ধরেই কোম্পানিটির ইপিএস সীমিত পরিসরে রয়েছে।

লভ্যাংশের ক্ষেত্রেও একই ধরনের চিত্র দেখা যায়। ২০২৪-২৫ ও ২০২১-২২ অর্থবছরে কোম্পানিটি সর্বোচ্চ ২০ শতাংশ করে নগদ লভ্যাংশ দিয়েছে। ফলে সাম্প্রতিক সময়ে শেয়ারদরের যে বড় উত্থান হয়েছে, তার সঙ্গে কোম্পানিটির মুনাফা ও লভ্যাংশের প্রবৃদ্ধির সামঞ্জস্য কতটা রয়েছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

এদিকে ওরিয়ন ইনফিউশনের পরিশোধিত মূলধন মাত্র ২০ কোটি ৩৬ লাখ টাকা। বাজারে তুলনামূলক কম পরিশোধিত মূলধনের কোম্পানির শেয়ার নিয়ে দীর্ঘদিন ধরেই কারসাজির অভিযোগ রয়েছে। ওরিয়ন ইনফিউশনের শেয়ার নিয়েও একটি চক্র দীর্ঘদিন ধরে কারসাজি করছে—এমন অভিযোগ বাজারসংশ্লিষ্টদের মধ্যে রয়েছে।

শেয়ারবাজারডিএসইওরিয়ন ইনফিউশন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক

    কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    সুশান্তের মৃত্যুর রাতে সিসিটিভিতে কী দেখা গিয়েছিল

    সুশান্তের মৃত্যুর রাতে সিসিটিভিতে কী দেখা গিয়েছিল

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ,  ব্যর্থ হলো সি-পপ

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ, ব্যর্থ হলো সি-পপ

    নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী