Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

সূচকের উত্থানে শেয়ারবাজারে লেনদেন ৭৫৭ কোটি টাকা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১৬:৪২
শেয়ার করুন:
সূচকের উত্থানে শেয়ারবাজারে লেনদেন ৭৫৭ কোটি টাকা

গ্রাফিকস: আগামীর সময়

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৮ পয়েন্ট। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ এবং অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম।

দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৪৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৯ পয়েন্টে অবস্থান করছে।

দিনভর ডিএসইতে ৩৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮১টির দাম বেড়েছে, ১৫১টির কমেছে এবং ৫৬টির দাম অপরিবর্তিত ছিল।

এদিন ডিএসইতে মোট ৭৫৭ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের তুলনায় ৯৯ কোটি ১৬ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেনের পরিমাণ ছিল ৬৫৮ কোটি ৫০ লাখ টাকা।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫২৬ পয়েন্টে। দিনভর সিএসইতে ১৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৯০টির দাম বেড়েছে, ৫৯টির কমেছে এবং ৩১টির দাম অপরিবর্তিত ছিল। এদিন সিএসইতে মোট ১৭ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। কোম্পানিটির ৩২ কোটি ৩৮ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ারের লেনদেনের পরিমাণ ছিল ২০ কোটি ৬৯ লাখ ৪৪ হাজার টাকা। আর ১৯ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে এনভয় টেক্সটাইলস লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকার অন্য কোম্পানিগুলো হলো ডরিন পাওয়ার জেনারেশনস, সায়হাম টেক্সটাইল, মালেক স্পিনিং মিলস, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, ইন্ট্রাকো রিফুয়েলিং, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড এবং মতিন স্পিনিং মিলস পিএলসি।

আরও পড়ুন

১১ কোম্পানির মধ্যে চারটির মুনাফা বেড়েছে

১১ নভেম্বর ২০২৬

এদিন ডিএসইতে শেয়ারদর বৃদ্ধির শীর্ষে ছিল আমান কটন ফাইবার্স লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৮২ শতাংশ বেড়েছে। এদিন ৬৬৮ বার লেনদেনে কোম্পানিটির ৮ লাখ ৩১ হাজার ১৮৭টি শেয়ার হাতবদল হয়েছে, যার বাজারমূল্য ১ কোটি ৯৯ লাখ টাকা।

দর বৃদ্ধির তালিকার দ্বিতীয় স্থানে থাকা এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৮১ শতাংশ। কোম্পানিটির ১ হাজার ৭৯ বার লেনদেনে ১২ লাখ ৮১ হাজার ১৮২টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ২ কোটি ২০ লাখ টাকা।

তৃতীয় স্থানে থাকা এসইএমএল গ্রোথ ফান্ডের ইউনিটদর বেড়েছে ৯ দশমিক ৩৮ শতাংশ। ফান্ডটির ৩৪১ বার লেনদেনে ৬২ লাখ ৯৬৮টি ইউনিট হাতবদল হয়েছে, যার বাজারমূল্য ৪ কোটি ৩০ লাখ টাকা।

দর বৃদ্ধির তালিকার অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে লংকাবাংলা ফাইন্যান্সের ৭ দশমিক ৫২ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ৭ দশমিক ২৫ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ৭ দশমিক ০১ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬ দশমিক ৯৭ শতাংশ, স্কয়ার টেক্সটাইলের ৬ দশমিক ৯৫ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬ দশমিক ৮০ শতাংশ এবং এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬ দশমিক ৩৩ শতাংশ দর বেড়েছে।

অন্যদিকে, দরপতনের শীর্ষে রয়েছে মেঘনা সিমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ৪ দশমিক ৩৮ শতাংশ কমেছে। ৩৪ বার লেনদেনে কোম্পানিটির ২ হাজার ১৪৮টি শেয়ার হাতবদল হয়েছে, যার বাজারমূল্য ৬ লাখ টাকা।

দরপতনের তালিকার দ্বিতীয় স্থানে থাকা আরএসআরএম স্টিলের শেয়ারদর কমেছে ৪ দশমিক ৩৫ শতাংশ। কোম্পানিটির ৫১ বার লেনদেনে ৩০ হাজার ৮৭০টি শেয়ার হাতবদল হয়েছে, যার বাজারমূল্য ২ লাখ টাকা। তৃতীয় স্থানে থাকা সি অ্যান্ড এ টেক্সটাইলের শেয়ারদর কমেছে ৪ শতাংশ। কোম্পানিটির ৮৮ বার লেনদেনে ২ লাখ ২৬ হাজার ৮৬৯টি শেয়ার হাতবদল হয়েছে, যার বাজারমূল্য ৫ লাখ টাকা।

দরপতনের তালিকার অন্য কোম্পানিগুলোর মধ্যে আইসিবি ইসলামিক ব্যাংকের ৪ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৩ দশমিক ৮৫ শতাংশ, সেনা ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৭০ শতাংশ, কেডিএস অ্যাক্সেসরিজের ৩ দশমিক ৫৮ শতাংশ, সিলভা ফার্মাসিউটিক্যালসের ৩ দশমিক ১৫ শতাংশ, সিলকো ফার্মাসিউটিক্যালসের ৩ দশমিক ১৪ শতাংশ এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ৩ দশমিক ১৩ শতাংশ দর কমেছে।



শেয়ারবাজারউথানডিএসইঢাকা স্টক এক্সচেঞ্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা