১১ কোম্পানির মধ্যে চারটির মুনাফা বেড়েছে

গ্রাফিকস: আগামীর সময়
শেয়ারবাজারে তালিকাভুক্ত ১১ কোম্পানির চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফায় মিশ্র প্রবণতা দেখা গেছে। এর মধ্যে চার কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে। তিনটির কমেছে। লোকসানে থাকা দুই কোম্পানির লোকসান কমলেও অন্য দুই কোম্পানির লোকসান বেড়েছে।
বুধবার (১১ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত কোম্পানিগুলোর তথ্যে এসব জানা গেছে।
কোম্পানিগুলো হলো—ইস্টার্ন হাউজিং, মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, এটলাস বাংলাদেশ, আমান ফিড, এমজেএল বাংলাদেশ, ইস্টার্ন কেবলস, আমান কটন, স্কয়ার টেক্সটাইল, মুন্নু ফেব্রিক্স ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস।
প্রথম প্রান্তিকে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৮ টাকা ৭৭ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৮ টাকা ৩৫ পয়সা। অর্থাৎ কোম্পানিটির মুনাফা বেড়েছে ৫ শতাংশ। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮৭ টাকা ৩৫ পয়সায়।
স্কয়ার টেক্সটাইলের ইপিএস হয়েছে ২ টাকা ১৭ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৬৯ পয়সা। এতে কোম্পানিটির মুনাফা বেড়েছে প্রায় ২৮ শতাংশ। গত ৩০ সেপ্টেম্বর এনএভিপিএস ছিল ৫৯ টাকা ৩৩ পয়সা।
অন্যদিকে, আমান কটনের ইপিএস হয়েছে ২৩ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ১১ পয়সা। এতে কোম্পানিটির মুনাফা বেড়েছে প্রায় ১০৯ শতাংশ। আমান ফিডের ইপিএস হয়েছে ২৩ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ২১ পয়সা। কোম্পানিটির মুনাফা বেড়েছে প্রায় ১০ শতাংশ।
তবে কয়েকটি কোম্পানির মুনাফা কমেছে। এমজেএল বাংলাদেশের ইপিএস হয়েছে ২ টাকা ৮ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৬ পয়সা। এতে মুনাফা কমেছে প্রায় ৩২ শতাংশ। ইস্টার্ন হাউজিংয়ের ইপিএস হয়েছে ১ টাকা ৭৬ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ১৬ পয়সা। কোম্পানিটির মুনাফা কমেছে প্রায় ১৯ শতাংশ।
এ ছাড়া মুন্নু ফেব্রিক্সের ইপিএস হয়েছে ২ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৩ পয়সা। অর্থাৎ কোম্পানিটির মুনাফা কমেছে প্রায় ৩৩ শতাংশ।
লোকসানে থাকা দুই কোম্পানির অবস্থার উন্নতি হয়েছে। মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৪ পয়সা। মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ২১ পয়সা।
তবে এটলাস বাংলাদেশ ও ইস্টার্ন কেবলসের লোকসান বেড়েছে। এটলাস বাংলাদেশের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৫ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ১৮ পয়সা। আর ইস্টার্ন কেবলসের শেয়ারপ্রতি লোকসান বেড়ে হয়েছে ১ টাকা ৫২ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৬৩ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর মেঘনা কনডেন্সড মিল্কের এনএভিপিএস ছিল ঋণাত্মক ২২ টাকা ৭১ পয়সা। মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৬৯ টাকা ৬৪ পয়সা, এটলাস বাংলাদেশের ১২০ টাকা, ইস্টার্ন কেবলসের ৩৩৩ টাকা ১৫ পয়সা, আমান ফিডের ২৭ টাকা ৯৪ পয়সা, এমজেএল বাংলাদেশের ৬১ টাকা ৯৭ পয়সা, আমান কটনের ৩৩ টাকা ৫৭ পয়সা এবং মুন্নু ফেব্রিক্সের ২৫ টাকা ৪১ পয়সা।



