Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ার কারসাজি

  • ব্যবস্থা নিচ্ছে বিএসইসি
অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৫:০৪
ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ার কারসাজি

সংগৃহীত ছবি

ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ার নিয়ে সংঘবদ্ধ কারসাজির প্রমাণ পেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সিরিজ ও সার্কুলার ট্রেডিংয়ের মাধ্যমে কৃত্রিম চাহিদা তৈরি করে শেয়ারটির দাম অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে। এ ঘটনায় ১১ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন লঙ্ঘন প্রমাণিত হওয়ায় ব্যবস্থা নিচ্ছে কমিশন।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম আগামীর সময়কে জানিয়েছেন, তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ১২ জানুয়ারি থেকে ২ এপ্রিল পর্যন্ত ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ারের দাম ৩৫ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে ৮৫ টাকা ১০ পয়সায় পৌঁছে, যা প্রায় ১৪০ শতাংশ বৃদ্ধি। এ মূল্যবৃদ্ধির পেছনে ছিল না আর্থিক সাফল্য, ব্যবসায়িক অগ্রগতি কিংবা কোনো মূল্যসংবেদনশীল তথ্য।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ধারা ১৭(ই)(২) ও ১৭(ই)(৫) লঙ্ঘন করেছে।

প্রথম চক্রটির নেতৃত্বে ছিল ওমেগা ডিস্ট্রিবিউশন লিমিটেড এবং মো. মাশরুর আলম। তারা বিপুল শেয়ার সংগ্রহ করে বাজারে প্রভাব বিস্তার করে। দ্বিতীয় চক্রে মাকসুদা রেজা, মাকসুদা আহমেদ এবং তাদের দুই ছেলে একাধিক ব্রোকারেজ অ্যাকাউন্ট ব্যবহার করে নিজেদের মধ্যে ৩৩টি হাওলার মাধ্যমে ১ লাখ ১১ হাজার শেয়ারের সার্কুলার ট্রেডিং করেন। তৃতীয় চক্রটির নেতৃত্বে ছিলেন মরিয়ম আক্তার মিতু, যার সঙ্গে মো. খোরশেদ আলম, মোহাম্মদ আবুল হোসেন হাসান, আফরোজা আক্তার এবং মোহাম্মদ রফিকুল ইসলাম যুক্ত থেকে ২৮টি হাওলার মাধ্যমে কাউন্টারপার্টি ট্রেডিং করেছেন।

কারসাজির মাধ্যমে চক্রগুলো বিপুল মুনাফা অর্জন করলেও তদন্তে কোম্পানির কোনো উদ্যোক্তা, পরিচালক বা কর্মকর্তার বিরুদ্ধে ইনসাইডার ট্রেডিংয়ের প্রমাণ পাওয়া যায়নি। বিএসইসির নির্দেশনায় এনফোর্সমেন্ট বিভাগ অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করছে।

 

ড্যাফোডিল কম্পিউটার্সকারসাজিবিএসইসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ