Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
নারীর সংগ্রামের স্বীকৃতি ‘মিনার বাজার’
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় শেয়ারবাজার

নিজের টাকা রেখে ঋণ শোধে শেয়ারবাজারে

  • রয়্যাল ফুটওয়্যারের কিউআইও বিতর্ক
ইব্রাহিম হোসাইন রেজোয়ান
ইব্রাহিম হোসাইন রেজোয়ান
agamir somoy
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০১:৩৫
নিজের টাকা রেখে ঋণ শোধে শেয়ারবাজারে

শেয়ারবাজার থেকে কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে ১২ কোটি টাকা উত্তোলনের অনুমোদন চাইছে রয়্যাল ফুটওয়্যার। তবে আর্থিক তথ্যে দেখা গেছে, নিজস্ব ব্যাংক হিসাবে ২০ কোটি টাকার বেশি নগদ অর্থ রয়েছে। তা সত্ত্বেও কোম্পানিটি উত্তোলন করতে চাওয়া অর্থের প্রায় ৬৭ শতাংশই ঋণ পরিশোধে ব্যবহার করতে চায়। এ ছাড়া কোম্পানিটির উচ্চ মজুদ, হিসাবের অসংগতি ও কম রিটার্নের কারণে কিউআইও প্রস্তাব নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।

রয়্যাল ফুটওয়্যারের ইস্যু ম্যানেজার প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট। কোম্পানিটি কিউআইওর ১২ কোটি টাকার মধ্যে ২ কোটি টাকার কাঁচামাল ক্রয়, ১ কোটি ৬৭ লাখ টাকার স্পেয়ার পার্টস কেনা, ৮ কোটি টাকা ঋণ পরিশোধ এবং বাকি ৩৩ লাখ টাকা আনুষঙ্গিক ব্যয়ে ব্যবহারের কথা জানিয়েছে।

কিন্তু আর্থিক বিবরণী অনুযায়ী, গত ৩১ ডিসেম্বর তাদের হাতে নগদ ও সমমানের সম্পদ ছিল ২০ কোটি ২৫ লাখ টাকা। আগের বছরের ৩০ জুনও ছিল ১৯ কোটি ৫৪ লাখ টাকা। অর্থাৎ, নিজস্ব অর্থ দিয়ে ঋণ শোধের সক্ষমতা থাকা সত্ত্বেও তারা শেয়ারবাজারের টাকায় তা শোধ করতে চায়।

শুধু ঋণ পরিশোধই নয়, কাঁচামাল কেনার পরিকল্পনাও প্রশ্নের জন্ম দিয়েছে। ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির মোট মজুদ পণ্য দাঁড়ায় ৫০ কোটি ৯২ লাখ টাকায়, যার মধ্যে কাঁচামালই ৪৩ কোটি ২৭ লাখ টাকার। বিপুল কাঁচামাল মজুদ থাকার পরও কিউআইও থেকে আরও ২ কোটি টাকার কাঁচামাল কেনার পরিকল্পনা করেছে তারা।

আর্থিক বিবরণী অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির বিক্রি হয়েছে ৫২ কোটি ৯১ লাখ টাকা। এ সময়ে মজুদ পণ্য ছিল ৫০ কোটি ৯২ লাখ টাকা, যা ছয় মাসের বিক্রির প্রায় ৯৬ শতাংশ। আগের ২০২৪-২৫ অর্থবছরে ৯২ কোটি ২৪ লাখ টাকার বিক্রির বিপরীতে মজুদ ছিল ৬১ কোটি ৫৫ লাখ টাকা।

বিশ্লেষকদের মতে, বিক্রির তুলনায় এত বেশি মজুদ পণ্য কার্যকর মূলধনে চাপ ফেলে ও ব্যবসায়িক ঝুঁকি বাড়ায়। অথচ কয়েক বছর আগেও এমন পরিস্থিতি ছিল না। ২০২০-২১ অর্থবছরে ৫৪ কোটি ৯৭ লাখ টাকার বিক্রির বিপরীতে মজুদ পণ্য ছিল মাত্র ৩ কোটি ৫৫ লাখ টাকা।

এ বিষয়ে রয়্যাল ফুটওয়্যারের কোম্পানি সচিব মো. আনোয়ার হোসাইন বলেছেন, ইডিএফ ঋণের মেয়াদ ৯০ দিন হওয়ায় বৈদেশিক মুদ্রার হিসাবে অর্থ সংরক্ষণ করা হয়েছে, যাতে প্রয়োজনে ঋণ পরিশোধ করা যায়। বিদেশি ক্রেতাদের চাহিদা অনুযায়ী নিরবচ্ছিন্ন উৎপাদন বজায় রাখতে বিপুল পরিমাণ কাঁচামাল মজুদ রাখতে হয়।

তবে ডিএসইর এক পরিচালক এমন ব্যাখ্যার সঙ্গে একমত নন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বললেন, শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠানের ক্ষেত্রে এত বিপুল মজুদ পণ্য পড়ে থাকার যৌক্তিক কারণ নেই। তা ছাড়া নিজস্ব হিসাবে ২০ কোটির বেশি নগদ অর্থ রেখে শুধু ঋণ শোধ করতে শেয়ারবাজারে আসার যৌক্তিকতা নেই।

লাভজনকতায় কোম্পানিটি খাতের তুলনায় পিছিয়ে। ২০২৪-২৫ অর্থবছরে জুতাশিল্পে গড় রিটার্ন অন ইক্যুইটি (আরওই) ছিল ১১ দশমিক ২১ শতাংশ, যেখানে রয়্যাল ফুটওয়্যারের ছিল মাত্র ৫ দশমিক ৯৬ শতাংশ। আগের অর্থবছর খাতের গড় ১০ দশমিক ৩৪ শতাংশের বিপরীতে কোম্পানিটির আরওই ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। আর্থিক বিবরণীতে ঋণের হিসাব নিয়েও অসংগতি মিলেছে। ব্যালান্স শিট অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ২০ কোটি ৮৭ লাখ টাকা এবং পরবর্তী ছয় মাসে কমেছে ১৩ কোটি ১৫ লাখ টাকা। কিন্তু নগদ প্রবাহ বিবরণীতে নতুন ঋণগ্রহণ ৯৪ লাখ এবং ঋণ পরিশোধ দেখানো হয়েছে ১ কোটি ৫৩ লাখ টাকা।

এ বিষয়ে কোম্পানি সচিব বললেন, ঋণের একাংশ অপারেটিং এবং অন্য অংশ ফাইন্যান্সিং কার্যক্রমে দেখানোয় এ পার্থক্য তৈরি হয়েছে। তবে কেন ঋণ অপারেটিং কার্যক্রমে দেখানো হলো এবং ওই ঋণের সুদের হিসাব কীভাবে ফাইন্যান্সিং কার্যক্রমে চলে গেল— তার সদুত্তর তিনি দিতে পারেননি।

একটি শীর্ষ মার্চেন্ট ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, রয়্যাল ফুটওয়্যারের আর্থিক অবস্থার ভিত্তিতে ঋণকে অপারেটিং কার্যক্রমে দেখানোর সুযোগ নেই। আর্থিক হিসাবে নিশ্চয়ই অনিয়ম হয়েছে, অন্যথায় এমন অসংগতি থাকার কথা নয়।

রয়্যাল ফুটওয়্যারশেয়ারবাজারকিউআইও
    শেয়ার করুন:
    Advertisement
    পাচারের অর্থে যুক্তরাজ্যে ১৬ বাড়ি!

    পাচারের অর্থে যুক্তরাজ্যে ১৬ বাড়ি!

    ১৩ আগস্ট ২০২৬, ০৫:৫০

    চা বাগান কি মঙ্গলগ্রহে

    চা বাগান কি মঙ্গলগ্রহে

    ১৩ আগস্ট ২০২৬, ০৫:০৬

    অবিশ্বাস্য এক দিন পার করল বাংলাদেশ

    অবিশ্বাস্য এক দিন পার করল বাংলাদেশ

    ১৩ আগস্ট ২০২৬, ০৬:১৩

    জট খুলছে না পাকাচ্ছে

    জট খুলছে না পাকাচ্ছে

    ১৩ আগস্ট ২০২৬, ০৫:৩৪

    সামিটের টার্মিনাল বন্ধ, আরও বাড়ল এলএনজি সংকট

    সামিটের টার্মিনাল বন্ধ, আরও বাড়ল এলএনজি সংকট

    ১৩ আগস্ট ২০২৬, ১৮:৩৯

    কক্সবাজারে বাসচাপায় লেগুনার ৪ আরোহী নিহত

    কক্সবাজারে বাসচাপায় লেগুনার ৪ আরোহী নিহত

    ১৩ আগস্ট ২০২৬, ১৪:২২

    প্রধানমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সাক্ষাৎ

    ১৩ আগস্ট ২০২৬, ১৬:৩৯

    ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে বিক্ষোভ-ভাঙচুর, ইউএনওকে লাঞ্ছিতের অভিযোগ

    ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে বিক্ষোভ-ভাঙচুর, ইউএনওকে লাঞ্ছিতের অভিযোগ

    ১৩ আগস্ট ২০২৬, ১৭:৫৯

    ডিয়ার ফিদেল : মাই লাইফ, মাই লাভ, মাই বিট্রেয়াল

    ডিয়ার ফিদেল : মাই লাইফ, মাই লাভ, মাই বিট্রেয়াল

    ১৩ আগস্ট ২০২৬, ১৭:৫৪

    ৩ পদ শূন্য করে ১ পদ পূর্ণ করতে চলেছেন মির্জা ফখরুল

    ৩ পদ শূন্য করে ১ পদ পূর্ণ করতে চলেছেন মির্জা ফখরুল

    ১৩ আগস্ট ২০২৬, ১৯:২৩

    প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি : শামা ওবায়েদ

    প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি : শামা ওবায়েদ

    ১৩ আগস্ট ২০২৬, ১৬:৩৮

    দিন গোনা ছাড়া কিছু করার নেই : বিদ্যুৎমন্ত্রী

    দিন গোনা ছাড়া কিছু করার নেই : বিদ্যুৎমন্ত্রী

    ১৩ আগস্ট ২০২৬, ১৭:৩৮

    রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলই বিএনপির প্রার্থী

    রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলই বিএনপির প্রার্থী

    ১৩ আগস্ট ২০২৬, ১২:৫৪

    শিল্পে গ্যাসের হাহাকার, উৎপাদন শূন্যের কোঠায়

    শিল্পে গ্যাসের হাহাকার, উৎপাদন শূন্যের কোঠায়

    ১৩ আগস্ট ২০২৬, ২৩:০৭

    অধ্যক্ষ পদ নিয়ে ২ ভাইয়ের দ্বন্দ্ব, ১৬ বছর পর খুলল কলেজের তালা

    অধ্যক্ষ পদ নিয়ে ২ ভাইয়ের দ্বন্দ্ব, ১৬ বছর পর খুলল কলেজের তালা

    ১৩ আগস্ট ২০২৬, ২৩:০২

    advertiseadvertise