শেয়ারবাজার থেকে কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে ১২ কোটি টাকা উত্তোলনের অনুমোদন চাইছে রয়্যাল ফুটওয়্যার। তবে আর্থিক তথ্যে দেখা গেছে, নিজস্ব ব্যাংক হিসাবে ২০ কোটি টাকার বেশি নগদ অর্থ রয়েছে। তা সত্ত্বেও কোম্পানিটি উত্তোলন করতে চাওয়া অর্থের প্রায় ৬৭ শতাংশই ঋণ পরিশোধে ব্যবহার করতে চায়। এ ছাড়া কোম্পানিটির উচ্চ মজুদ, হিসাবের অসংগতি ও কম রিটার্নের কারণে কিউআইও প্রস্তাব নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।
রয়্যাল ফুটওয়্যারের ইস্যু ম্যানেজার প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট। কোম্পানিটি কিউআ...