Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

সাইবার ঝুঁকি মোকাবিলায় মাসব্যাপী প্রশিক্ষণ দিচ্ছে ডিএসই

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১৭:২১
সাইবার ঝুঁকি মোকাবিলায় মাসব্যাপী প্রশিক্ষণ দিচ্ছে ডিএসই

শেয়ারবাজারে সাইবার নিরাপত্তা জোরদার এবং অনলাইন প্রতারণার ঝুঁকি মোকাবিলায় ট্রেকহোল্ডারদের মাসব্যাপী প্রশিক্ষণ দিচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সাইবার নিরাপত্তা সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে অক্টোবরজুড়ে এ কর্মসূচি পরিচালনা করছে দেশের প্রধান শেয়ারবাজারটি। প্রশিক্ষণের পাশাপাশি অনলাইন কুইজ প্রতিযোগিতা ও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমও হাতে নিয়েছে সংস্থাটি।

রবিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএসই।

এতে বলা হয়, প্রথমবারের মতো অক্টোবর মাসজুড়ে এ বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে ডিএসই। এর লক্ষ্য কর্মকর্তা-কর্মচারী ও ট্রেকহোল্ডারদের সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতন করা, অনলাইন প্রতারণার ঝুঁকি সম্পর্কে সতর্কতা বাড়ানো এবং নিরাপদ ডিজিটাল কার্যক্রমে উৎসাহিত করা।

কর্মসূচির আওতায় ট্রেকহোল্ডারদের জন্য অনলাইন প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। জুম প্ল্যাটফর্মে বিভিন্ন দলে ভাগ করে এসব প্রশিক্ষণ পরিচালনা করা হচ্ছে। এতে অংশগ্রহণকারীদের সাইবার নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে ব্যবহারিক ধারণা দেওয়া হচ্ছে।

সাইবার নিরাপত্তাবিষয়ক জ্ঞান যাচাই ও সচেতনতা বাড়াতে আয়োজন করা হয়েছে অনলাইন কুইজ প্রতিযোগিতা। অংশগ্রহণকারীদের উত্তর মূল্যায়নের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে। প্রতিযোগিতায় ভালো ফল করা ট্রেকহোল্ডারদের স্বীকৃতি দেওয়ার উদ্যোগও নিয়েছে ডিএসই।

সংস্থাটির নিয়মিত ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে নির্বাচিত সেরা পারফরমারদের সনদ ও স্বীকৃতি দেওয়া হবে। এর মাধ্যমে সাইবার নিরাপত্তাবিষয়ক কার্যক্রমে ট্রেকহোল্ডারদের অংশগ্রহণ বাড়বে বলে আশা করছে ডিএসই।

এ ছাড়া মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ডিএসই প্রাঙ্গণে সাইবার নিরাপত্তাবিষয়ক ফেস্টুন ও ব্যানার প্রদর্শন করা হচ্ছে। কর্মকর্তা-কর্মচারীদের কম্পিউটারেও ব্যবহার করা হচ্ছে সচেতনতামূলক ডেস্কটপ ওয়ালপেপার।

এসব কার্যক্রমের মাধ্যমে সন্দেহজনক ই-মেইল, ক্ষতিকর লিংক ও সম্ভাব্য সাইবার ঝুঁকি শনাক্ত করার সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে সংস্থাটি। পাশাপাশি দৈনন্দিন ডিজিটাল কার্যক্রমে নিরাপত্তা সচেতনতা ও দায়িত্বশীল আচরণ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

কর্মসূচি বাস্তবায়নে সমন্বয়কের দায়িত্ব পালন করছে ডিএসইর তথ্যপ্রযুক্তি নিরাপত্তা বিভাগ (আইএসএস)। বিভাগটি কর্মসূচির পরিকল্পনা, সচেতনতামূলক উপকরণ তৈরি, প্রশিক্ষণ পরিচালনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করছে। এ কাজে ডিএসইর তথ্যপ্রযুক্তি অবকাঠামো, নেটওয়ার্ক, জনসংযোগ ও প্রকাশনা বিভাগ এবং ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয় সহযোগিতা করছে।

ডিএসইর মতে, প্রযুক্তিনির্ভর শেয়ারবাজারের কার্যক্রম নিরাপদ রাখতে শুধু প্রযুক্তিগত সুরক্ষাব্যবস্থা যথেষ্ট নয়। কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট অংশীজনদের সচেতনতা এবং দায়িত্বশীল আচরণও গুরুত্বপূর্ণ। এ সমন্বিত উদ্যোগ শেয়ারবাজারে সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিরাপদ ও নির্ভরযোগ্য প্রযুক্তিনির্ভর বাজার গড়ে তুলতে সহায়ক হবে।

ডিএসইঢাকা স্টক এক্সচেঞ্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি