সূচক কমলেও বেড়েছে লেনদেন

গ্রাফিকস: আগামীর সময়
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৫১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১০৩ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৮৫ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৯ টির, দর কমেছে ২৬৪ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪২ টির। ডিএসইতে ৫৬৮ কোটি ৫৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৫ কোটি ৩৯ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫৩৩ কোটি ২০ লাখ টাকার ।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৩৫ পয়েন্টে। সিএসইতে ১৯৬ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫৩ টির দর বেড়েছে, কমেছে ১২৩ টির এবং ২০ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৯ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। জানা গেছে, কোম্পানিটির ২৮ কোটি ১২ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজের ২৪ কোটি ৬ হাজার টাকার। ১৮ কোটি ৪৮ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ইভেন্স টেক্সটাইল লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সায়হাম টেক্সটাইল মিলস্, সোনালী আঁশ, শার্প ইন্ডাস্ট্রিজ, ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, প্যারামাউন্ট টেক্সটাইল, আইপিডিসি ফাইন্যান্স এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজ।
শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড । জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২৪০ বারে ১৮ লাখ ৮২ হাজার ৪৪৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৬৫ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ২১১ বারে ৩ লাখ ৮৯ হাজার ৬৪৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৪ কোটি ৬ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা বেক্সিমকোর শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৩৩ শতাংশ। কোম্পানিটি ৮ হাজার ৬৩৩ বারে ১ কোটি ১৭ লাখ ৫১ হাজার ৬৫৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৮ কোটি ১২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– ফারইস্ট নিটিংয়ের ৪.৮৬ শতাংশ, সী পার্লের ৩.৮৬ শতাংশ, এরামিটের ৩.৪৬ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ৩.৪৪ শতাংশ, ইস্টার্ণ লুব্রিকেন্টসের ২.৮৫ শতাংশ, সামিট পাওয়ারের ২.৬৫ শতাংশ এবং শাহজিবাজার পাওয়ারের ২.১৪ শতাংশ দর বেড়েছে।
শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড । জানা গেছে, ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে। ফান্ডটি ৭০৪ বারে ৩১ লাখ ১১ হাজার ৮৭৯ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৬৩ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৫৬ শতাংশ কমেছে। ফান্ডটি ১ হাজার ৮৩ বারে ৩৭ লাখ ৪৪ হাজার ৩৪৫ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৭১ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ২৬ শতাংশ কমেছে। ফান্ডটি ৮০৬ বারে ৩৯ লাখ ৮১ হাজার ৭০৭ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের ৮.৮৯ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৮.৬০ শতাংশ, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ানের ৮.৩৩ শতাংশ, শার্প ইন্ডাস্ট্রিজের ৭.৯৮ শতাংশ, সেনা ইন্স্যুরেন্সের ৭.৯৮ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৭.৯৭ শতাংশ ও আইসিবি এএমসিএল ফার্স্ট প্রাইম ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৭.৬৯ শতাংশ দর কমেছে।



