Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

কোম্পানি আইন সংশোধন

বাইব্যাক-মার্জারে বিএসইসির ক্ষমতা বাড়ানোর প্রস্তাব ডিবিএর

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৩
বাইব্যাক-মার্জারে বিএসইসির ক্ষমতা বাড়ানোর প্রস্তাব ডিবিএর

প্রতীকী ছবি

শেয়ার তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বাইব্যাক ও মার্জার-অ্যাকুইজিশনের প্রক্রিয়া সহজ করার দাবি জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। এরই অংশ হিসেবে কোম্পানি আইন সংশোধনে প্রয়োজনীয় বিধান যুক্ত করার পাশাপাশি এসব বিষয়ে বিধি প্রণয়ন ও তদারকির ক্ষমতা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) দেওয়ার সুপারিশ করেছে সংগঠনটি।

তাই কোম্পানি আইন, ১৯৯৪-এর তৃতীয় সংশোধনীর খসড়ায় এ দুটি বিষয়ে প্রয়োজনীয় বিধান অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে ডিবিএ।

বুধবার (৯ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, এনডিসির কাছে ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম স্বাক্ষরিত লিখিত সুপারিশ পাঠানো হয়।

একই সুপারিশ বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের সদয় অবগতির জন্যও পাঠানো হয়েছে। ডিবিএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিবিএর সুপারিশে বলা হয়েছে, দেশের শেয়ারবাজারকে আরও গতিশীল, কার্যকর ও বিনিয়োগবান্ধব করতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর নিজস্ব শেয়ার বাইব্যাকের আইনগত সুযোগ তৈরি করা প্রয়োজন। এ জন্য প্রস্তাবিত কোম্পানি আইন সংশোধনীতে প্রয়োজনীয় বিধান সংযোজনের পাশাপাশি বাইব্যাকের ক্ষেত্রে বিধি ও প্রবিধান প্রণয়ন, বাস্তবায়ন, তদারকি, মনিটরিং এবং সুশাসন নিশ্চিত করার ক্ষমতা বিএসইসিকে দেওয়ার প্রস্তাব করেছে সংগঠনটি। একইভাবে তালিকাভুক্ত কোম্পানির মার্জার ও অ্যাকুইজিশনের ক্ষেত্রেও বিদ্যমান জটিলতা ও দীর্ঘ আইনি প্রক্রিয়া কমাতে বিএসইসিকে প্রয়োজনীয় বিধি ও প্রবিধান প্রণয়ন এবং বাস্তবায়নের ক্ষমতা দেওয়ার সুপারিশ করেছে ডিবিএ।

আরও পড়ুন

লেনদেন কমলো ডিএসইতে

০৯ সেপ্টেম্বর ২০২৬

সংগঠনটি মনে করে, শেয়ারবাজার ও তালিকাভুক্ত কোম্পানির জন্য বিএসইসি সংশ্লিষ্ট স্ট্যাটুটরি রেগুলেটরি অথরিটি হওয়ায় শেয়ার বাইব্যাক এবং মার্জার-অ্যাকুইজিশনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ন্ত্রক কাঠামো তৈরির দায়িত্ব কমিশনের হাতেই থাকা উচিত। এতে এসব বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি কার্যকর নিয়ন্ত্রণ, স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা সহজ হবে। বর্তমানে কোম্পানি আইন, ১৯৯৪-এর তৃতীয় সংশোধনীর মাধ্যমে আইনটিকে আধুনিকায়নের যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানে শেয়ারবাজারের প্রয়োজনীয়তাগুলো যথাযথভাবে প্রতিফলিত হওয়া দরকার। সম্প্রতি কোম্পানি আইন সংশোধনের খসড়া নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায়ও আইনটিকে ব্যবসাবান্ধব ও যুগোপযোগী করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বাইব্যাকের বিষয়ে বিএসইসিও কোম্পানি আইন সংশোধনের খসড়ায় তালিকাভুক্ত কোম্পানির নিজস্ব শেয়ার কেনার সুযোগ রাখার প্রস্তাব দিয়েছে। ফলে একই বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা ও ডিবিএর অবস্থানে মিল দেখা যাচ্ছে।

ডিবিএ বলছে, বাইব্যাকের সুযোগ থাকলে তালিকাভুক্ত কোম্পানিগুলো তাদের মূলধন ব্যবস্থাপনায় আরও কার্যকরভাবে সিদ্ধান্ত নিতে পারবে। অন্যদিকে মার্জার ও অ্যাকুইজিশনের প্রক্রিয়া সহজ হলে কোম্পানির পুনর্গঠন, ব্যবসা সম্প্রসারণ ও করপোরেট কাঠামো পরিবর্তনের সুযোগ বাড়বে। এসব বিষয়ে আধুনিক ও কার্যকর বিধিবিধান প্রণয়ন করা হলে তালিকাভুক্ত কোম্পানির করপোরেট পুনর্গঠন ও মূলধন ব্যবস্থাপনা আরও সহজ হবে। একই সঙ্গে পুঁজিবাজারে গতিশীলতা বাড়বে এবং বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট অংশীজনদের স্বার্থ সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

ডিবিএ আশা করছে, শেয়ারবাজার উন্নয়ন ও আধুনিকায়ন এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে কোম্পানি আইন, ১৯৯৪-এর তৃতীয় সংশোধনীতে তাদের প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় বিধান যুক্ত করা হবে।

কোম্পানি আইন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৮

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৬

    বালুতে মূল্যবান খনিজের খোঁজে পরমাণু শক্তি কমিশন

    বালুতে মূল্যবান খনিজের খোঁজে পরমাণু শক্তি কমিশন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১

    advertiseadvertise