শেয়ার তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বাইব্যাক ও মার্জার-অ্যাকুইজিশনের প্রক্রিয়া সহজ করার দাবি জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। এরই অংশ হিসেবে কোম্পানি আইন সংশোধনে প্রয়োজনীয় বিধান যুক্ত করার পাশাপাশি এসব বিষয়ে বিধি প্রণয়ন ও তদারকির ক্ষমতা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) দেওয়ার সুপারিশ করেছে সংগঠনটি।তাই কোম্পানি আইন, ১৯৯৪-এর তৃতীয় সংশোধনীর খসড়ায় এ দুটি বিষয়ে প্রয়োজনীয় বিধান অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে ডিবিএ।বুধবার (৯ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে...