Agamir Somoy E-Paper
সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
লন্ডন ছেড়ে শিকড়ের টানে, মানুষের কল্যাণে
সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

বিএসইসি চেয়ারম্যান

সচল হচ্ছে বন্ডের বাজার

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৬, ০৩:৪৯
শেয়ার করুন:
সচল হচ্ছে বন্ডের বাজার

দেশের প্রথম অরেঞ্জ বন্ড ‘সাজেদা অরেঞ্জ জিরো-কুপন বন্ড’-এর আবেদন গ্রহণ সমাপ্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা -সংগৃহীত

দেশের নিষ্ক্রিয় বন্ড বাজার সচল করতে থিমেটিক বন্ডসহ নতুন বন্ডগুলো অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডের (এটিবি) পরিবর্তে মূল বোর্ডে তালিকাভুক্তির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই লক্ষ্যে ব্র্যাকের সোশ্যাল বন্ড ও সাজেদা ফাউন্ডেশনের অরেঞ্জ বন্ডকে মূল বোর্ডে লেনদেনের শর্ত দেওয়া হয়েছে। একইভাবে প্রাণের সুকুকও মূল বোর্ডে লেনদেনের উদ্যোগ নেওয়া হচ্ছে। কমিশনের চেয়ারম্যান বলেছেন, বন্ড বাজার সক্রিয় হলে শেয়ার ও বন্ড— দুই বাজারেই বিনিয়োগ বাড়বে। এতে সামগ্রিক শেয়ারবাজারে লেনদেন ও গতিশীলতা তৈরি হবে।

গতকাল রবিবার দেশের প্রথম অরেঞ্জ বন্ড ‘সাজেদা অরেঞ্জ জিরো-কুপন বন্ড’-এর আবেদন গ্রহণ সমাপ্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান এসব কথা বলেন। তিনি বলেছেন, দেশের শেয়ারবাজার এতদিন মূলত ইকুইটিনির্ভর ছিল; বন্ডের লেনদেন কার্যত হয়নি। উন্নত বিশ্বে শেয়ার ও বন্ড বাজারের মধ্যে ভারসাম্য রয়েছে এবং সেখানে বন্ড সক্রিয়ভাবে লেনদেন হয়। বাংলাদেশেও বন্ড বাজার সক্রিয় করতে কমিশন উদ্যোগ নিয়েছে। আগে এটিবিতে লেনদেনের শর্ত দেওয়া হলেও এখন নতুন বন্ডগুলোকে মূল বোর্ডে আসতে বলা হচ্ছে। এক্ষেত্রে ঢাকা স্টক এক্সচেঞ্জও (ডিএসই) উৎসাহ দিচ্ছে।

বিএসইসি চেয়ারম্যান বললেন, সাজেদা ফাউন্ডেশনের অরেঞ্জ বন্ডে ১০ শতাংশ কুপন রিটার্ন দেওয়া হচ্ছে, যা বর্তমান সুদহারের প্রেক্ষাপটে বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয়। মূল বোর্ডে লেনদেন হলে বিনিয়োগকারীরা আর্থিক মুনাফার পাশাপাশি সামাজিক উন্নয়নেও অবদান রাখতে পারবেন। ব্র্যাকের ১ হাজার কোটি টাকার সোশ্যাল বন্ডও মূল বোর্ডে লেনদেনের শর্ত দেওয়া হয়েছে। ভবিষ্যতে গ্রিন, ব্লু, সাসটেইনেবিলিটি, ট্রানজিশন, ক্লাইমেট, অবকাঠামোসহ বিভিন্ন থিমেটিক বন্ড বাজারে আসার সম্ভাবনা রয়েছে।

থিমেটিক বন্ডের অর্থ নির্ধারিত উদ্দেশ্যে ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন বিএসইসি চেয়ারম্যান। তিনি বললেন, বন্ড ইস্যুর সময় ঘোষিত লক্ষ্য অর্থ ব্যবহারেও বাস্তবায়ন করতে হবে। অন্যথায় গ্রিন ওয়াশিং বা উদ্দেশ্য নিয়ে বিভ্রান্তিকর প্রচারের ঝুঁকি তৈরি হয়। এজন্য আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে অর্থ ব্যবহারের লক্ষ্য নির্ধারণ, অগ্রগতি পরিমাপ ও নিয়মিত প্রতিবেদন প্রকাশ জরুরি।

তিনি আরও বলেছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু জামানতনির্ভর ঋণব্যবস্থার কারণে এ খাতের উদ্যোক্তারা ব্যাংক থেকে প্রয়োজনীয় অর্থায়ন পাচ্ছেন না। এসএমই খাতকে প্রবৃদ্ধির কেন্দ্রবিন্দুতে আনতে নীতিগত পরিবর্তন ও শেয়ারবাজারের এসএমই প্ল্যাটফর্ম আরও আকর্ষণীয় করা হবে। এ প্ল্যাটফর্মে বিনিয়োগের ন্যূনতম সীমা ৩০ থেকে কমিয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। এসএমই খাতকে ভবিষ্যৎ প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে কমিশনের সংস্কার পরিকল্পনা রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম বললেন, সাজেদা অরেঞ্জ জিরো-কুপন বন্ডের তালিকাভুক্তি একটি মাইলফলক। আন্তর্জাতিক বাজারে ডিএসইর স্বতন্ত্র অবস্থান তৈরিতে থিমেটিক বন্ড, বিশেষ করে অরেঞ্জ বন্ড গুরুত্বপূর্ণ ক্ষেত্র হতে পারে।

অনুষ্ঠানে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ রাশেদ হোসেন বললেন, ক্ষুদ্র ব্যবসা ও নারী উদ্যোক্তারা অর্থনীতি এবং কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখলেও প্রাতিষ্ঠানিক অর্থায়ন থেকে বঞ্চিত হচ্ছেন। এ সীমাবদ্ধতা দূর করা এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে অরেঞ্জ বন্ড গুরুত্বপূর্ণ উদ্যোগ।

তিনি জানান, সাজেদা ফাউন্ডেশন ৬৭ জন বিনিয়োগকারীর কাছ থেকে এক, দুই ও তিন বছর মেয়াদি বন্ডের মাধ্যমে ১৫৮ কোটি ৫০ লাখ টাকা সংগ্রহ করেছে। এ অর্থ খাদ্যনিরাপত্তা ও কৃষি, ক্ষুদ্র উদ্যোগ, কর্মসংস্থান এবং আবাসন খাতে নারীকেন্দ্রিক অর্থায়নে ব্যবহৃত হবে।

সাজেদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী পরিচালক জাহিদা ফিজ্জা কবির বললেন, অরেঞ্জ বন্ড বাংলাদেশের শেয়ারবাজারে এমন একটি উদ্যোগ, যার মাধ্যমে লিঙ্গসমতা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে। ৩৩ বছর ধরে সাজেদা ফাউন্ডেশন নারীর ক্ষমতায়নকে তাদের কার্যক্রমের অন্যতম অগ্রাধিকার হিসেবে দেখছে।

বিএসইসিচেয়ারম্যানএটিবিঅল্টারনেটিভ ট্রেডিং বোর্ডবাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনশেয়ারশেয়ারবাজার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    খালেদা জিয়াকে ‘শেখ হাসিনার মা’ উল্লেখ ক্যালেন্ডারে

    খালেদা জিয়াকে ‘শেখ হাসিনার মা’ উল্লেখ ক্যালেন্ডারে

    থানার আইডি থেকে আ. লীগের আগুন দেওয়ার ভিডিও, ওসি বললেন ‘ভুলে আপলোড’

    থানার আইডি থেকে আ. লীগের আগুন দেওয়ার ভিডিও, ওসি বললেন ‘ভুলে আপলোড’

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    শিল্পকলা একাডেমির মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী

    শিল্পকলা একাডেমির মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী

    ১৪ বছর আগে ধর্ষণের শিকার বড় বোন, এবার ছোট বোন

    ১৪ বছর আগে ধর্ষণের শিকার বড় বোন, এবার ছোট বোন

    শেখ হাসিনা পালিয়ে যাননি, তাকে অন্য দেশে পৌঁছে দেওয়া হয়েছে

    শেখ হাসিনা পালিয়ে যাননি, তাকে অন্য দেশে পৌঁছে দেওয়া হয়েছে

    টাকা চাওয়ার অডিও ফাঁস, ধামরাই ছাত্রদল সভাপতি-সম্পাদককে শোকজ

    টাকা চাওয়ার অডিও ফাঁস, ধামরাই ছাত্রদল সভাপতি-সম্পাদককে শোকজ

    ঢাকায় নাশকতার নাটাই ঘোরাচ্ছেন সাবেক ৩৪ কাউন্সিলর

    ঢাকায় নাশকতার নাটাই ঘোরাচ্ছেন সাবেক ৩৪ কাউন্সিলর

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-বিএনপি সংঘর্ষে প্রাণ গেল যুবলীগ কর্মীর

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-বিএনপি সংঘর্ষে প্রাণ গেল যুবলীগ কর্মীর

    স্বর্ণ জয়ে স্বপ্নপূরণ

    স্বর্ণ জয়ে স্বপ্নপূরণ

    ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, ১০ দিন ধরে বন্ধ নাগরিক সেবা

    ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, ১০ দিন ধরে বন্ধ নাগরিক সেবা

    যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপিসহ চার বাড়িতে আগুন

    যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপিসহ চার বাড়িতে আগুন

    পরীক্ষা এলেই পকেট ভারী হয় মাদ্রাসা অধ্যক্ষের!

    পরীক্ষা এলেই পকেট ভারী হয় মাদ্রাসা অধ্যক্ষের!