Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

কারসাজিতে জড়িত ১২ ব্যক্তি-প্রতিষ্ঠান

নুরুজ্জামান তানিম
agamir somoy
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৮:০৯
কারসাজিতে জড়িত ১২ ব্যক্তি-প্রতিষ্ঠান

গ্রাফিকস: আগামীর সময়

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফাইন ফুডস লিমিটেডের শেয়ার কারসাজির দায়ে ১০ ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে ১ কোটি ২৪ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে যোগসাজশের মাধ্যমে মুনাফা হাতিয়ে নেওয়ার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পদত্যাগের আগে এ সিদ্ধান্ত নিয়েছিল সাবেক চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম আগামীর সময়কে জানিয়েছেন, ফাইন ফুডসের শেয়ার কারসাজির অভিযোগে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, কারসাজির অভিযোগে আমবিয়া এন্টারপ্রাইজকে ২ লাখ, মো. শফিকুর রহমানকে ৪ লাখ ৫০ হাজার, মোহাম্মদ শামসুল আলমকে সর্বোচ্চ ৫৭ লাখ, আরবিম টেকো লিমিটেডকে ৯ লাখ ৩৫ হাজার, বিকাশ চন্দ্র সরকারকে ৬ লাখ ৭৫ হাজার ও মোহাম্মদ আলম মিন্টু শাহকে ২৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া সুলতানা পারভিনকে ৪ লাখ ৫৫ হাজার, আমিনা বেগমকে ২ লাখ ৭৫ হাজার, দীপিকা সাহাকে ৫ লাখ ৪০ হাজার, মো. মামুনকে ২ লাখ, মোহাম্মদ লতিফ আব্দুলকে ৪ লাখ ৮০ হাজার ও ফারহানা আক্তারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের জরিমানার পরিমাণ প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে এ কারসাজি হয়। ওই বছরের ২৮ অক্টোবর ফাইন ফুডসের শেয়ারের দাম ছিল ১৫০.৬০ টাকা। ২৪ ডিসেম্বরের মধ্যে তা বেড়ে ২১৯.৭০ টাকায় দাঁড়ায়। অর্থাৎ, দাম বাড়ে ৪৫.১০ টাকা বা ৪৫.৮৮ শতাংশ।

এই সময়ের শেয়ার লেনদেন পর্যালোচনা করে তদন্তে আম্বিয়া এন্টারপ্রাইজ ও তার সহযোগীদের বিরুদ্ধে বাজার কারসাজির প্রমাণ পায় বিএসইসি। পরে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিনেন্স, ১৯৬৯ এর ১৭(ই)(ভি) ও ১৭(ই)(২) ধারা লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হয় এই শাস্তি।

দীর্ঘদিন ধরেই ফাইন ফুডসের শেয়ার নিয়ে বাজারে গুঞ্জন ছিল। কোম্পানির আর্থিক অবস্থার উন্নতি ছাড়াই কারসাজির মাধ্যমে শেয়ারের দাম বাড়ানো হচ্ছিল। এর আগে ২০২৩ সালের মার্চ থেকে জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ার নিয়ে কারসাজি হয়। মোহাম্মদ শামসুল আলমকে ৩৭ লাখ ৫০ হাজার টাকা, আরবিম টেকো লিমিটেডকে ২৩ লাখ টাকা ও সুলতানা পারভিনকে ১১ লাখ টাকা জরিমানা করে বিএসইসি।

নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, বাজারে স্বচ্ছতা ফেরাতে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। বিএসইসির এনফোর্সমেন্ট ডিভিশন এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেবে। বাজারসংশ্লিষ্টদের মতে, এমন কঠোর শাস্তির ফলে বাজারে জবাবদিহি নিশ্চিত হবে। পাশাপাশি বাড়বে বিনিয়োগকারীদের আস্থা।

২০০২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ফাইন ফুডস। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৩ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকা। কোম্পানিটির মোট ১ কোটি ৩৯ লাখ ৭৩ হাজার ৯১৮টি শেয়ারের মধ্যে ১৩ দশমিক ৯২ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এ ছাড়া বাকি শেয়ারের মধ্যে ১৯ দশমিক ৯৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও ৬৬ দশমিক ০৯ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

কারসাজিশেয়ারবাজারফাইন ফুডস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ