তিন বিমা কোম্পানির মুনাফায় প্রবৃদ্ধি, শীর্ষে এশিয়া ইন্স্যুরেন্স

সংগৃহীত ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন বিমা কোম্পানি—এশিয়া ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স চলতি অর্থবছরের প্রথম ছয় মাসের (জানুয়ারি-জুন ২০২৬) আর্থিক ফলাফল প্রকাশ করেছে। এর মধ্যে এশিয়া ইন্স্যুরেন্সের মুনাফা সবচেয়ে বেশি বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এশিয়া ইন্স্যুরেন্স
চলতি বছরের প্রথম ছয় মাসে এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৮৪ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ০.৫১ টাকা। ফলে ইপিএস বেড়েছে ০.৩৩ টাকা বা ৬৫ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির ইপিএস ০.১১ টাকা থেকে বেড়ে ০.৩৩ টাকায় দাঁড়িয়েছে, যা ২০০ শতাংশ প্রবৃদ্ধি।
কোম্পানিটি জানিয়েছে, এজেন্ট কমিশন বাবদ কোনো ব্যয় না হওয়া এবং তালিকাভুক্ত শেয়ারে বিনিয়োগের বিপরীতে অতিরিক্ত কোনো প্রভিশন সংরক্ষণ না করায় মুনাফা বেড়েছে। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০.২৭ টাকা।
মেঘনা ইন্স্যুরেন্স
একই সময়ে মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি মুনাফা বেড়ে ০.৮৮ টাকায় দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ০.৬৭ টাকা। এতে ইপিএস বেড়েছে ৩১ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস ০.৩০ টাকা থেকে বেড়ে ০.৪১ টাকায় উন্নীত হয়েছে, যা ৩৭ শতাংশ বেশি।
কোম্পানিটি জানিয়েছে, আয় বৃদ্ধি এবং ব্যয় কমে যাওয়ায় চলতি সময়ে মুনাফা ও ইপিএস বেড়েছে।
গত ৩০ জুন কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪.৩৭ টাকা।
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স
অন্যদিকে, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের প্রথম ছয় মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৯৩ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ০.৭১ টাকা। ফলে ইপিএস বেড়েছে ০.২২ টাকা বা ৩১ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস ০.৩১ টাকা থেকে বেড়ে ০.৪৪ টাকায় দাঁড়িয়েছে, যা ৪২ শতাংশ প্রবৃদ্ধি।
গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩.৭১ টাকা।




