Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

ঘাটতি-বেনামি বিও খোলায় হাজী আহমেদ সিকিউরিটিজকে ১০ লাখ অর্থদণ্ড

  • একাধিকবার গ্রাহক তহবিলে ছিল ঘাটতি
  • বেআইনিভাবে নগদ অর্থ উত্তোলন
নুরুজ্জামান তানিম
নুরুজ্জামান তানিম
agamir somoy
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৯:৪৮
ঘাটতি-বেনামি বিও খোলায় হাজী আহমেদ সিকিউরিটিজকে ১০ লাখ অর্থদণ্ড

সংগৃহীত ছবি

শেয়ারবাজারে সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজ হাজী আহমেদ ব্রাদার্স সিকিউরিটিজের (ট্রেক নাম্বার- ৪১) বিরুদ্ধে একাধিক আইন লঙ্ঘনের অভিযোগের প্রমাণ পেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বেআইনিভাবে কাস্টমার্স অ্যাকাউন্ট থেকে সরাসরি নগদ টাকা উত্তোলন, একই ইমেইল, মোবাইল ও ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে একাধিক বিও অ্যাকাউন্ট খোলা এবং সমন্বিত গ্রাহক হিসাবে (সিসিএ) ২ কোটি ৯ লাখ টাকার বেশি ঘাটতির অভিযোগ ছিল। সব অনিয়মের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠনটিকে ১০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

সম্প্রতি কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট আদেশ ও পরিদর্শন নথি থেকে এসব তথ্য জানা গেছে। কমিশনের আদেশে নির্ধারিত সময়ের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ না করলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

বিএসইসির নথি অনুযায়ী, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস অনুসারে ব্রোকারেজ প্রতিষ্ঠানের কাস্টমার্স অ্যাকাউন্টে বিনিয়োগকারীদের প্রাপ্য অর্থ সংরক্ষণ করা বাধ্যতামূলক। কিন্তু ২০২২ সালের ১৩ জুনের আর্থিক বিবরণী পর্যালোচনায় দেখা যায়, হাজী আহমেদ ব্রাদার্সের কাছে বিনিয়োগকারীদের পাওনা ছিল ১১ কোটি ৩৫ লাখ ৫ হাজার ৭০১ টাকা। বিপরীতে সংশ্লিষ্ট তহবিলে ছিল ৯ কোটি ২৫ লাখ ৫৫ হাজার ১৮ টাকা। ফলে ওই দিন বিনিয়োগকারীদের অর্থের বিপরীতে সিসিএতে ঘাটতি দাঁড়ায় ২ কোটি ৯ লাখ ৫০ হাজার ৬৮২ টাকা। তবে অনিয়মটি শুধু ওই দিনের হিসাবেই সীমাবদ্ধ ছিল না। ২০২৩ ও ২০২৪ সালের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে পরিচালিত পরিদর্শনেও একাধিকবার গ্রাহক তহবিলের ঘাটতি পাওয়া যায়। এতে প্রতিষ্ঠানটির কাস্টমার্স অ্যাকাউন্টে বিনিয়োগকারীদের অর্থ সংরক্ষণে ধারাবাহিক অনিয়মের চিত্র উঠে এসেছে।

পাশাপাশি গ্রাহকদের অর্থ লেনদেনের ক্ষেত্রেও বিধি লঙ্ঘনের তথ্য পেয়েছে বিএসইসি। প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমার্স অ্যাকাউন্টের অর্থ লেনদেন অ্যাকাউন্ট পে চেক, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার কিংবা তাৎক্ষণিক বৃহৎ অঙ্কের অর্থ স্থানান্তর ব্যবস্থা (আরটিজিএস) অথবা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ব্যবস্থার (বিইএফটিএন) মতো ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন করার কথা। নগদ অর্থ উত্তোলনের সুযোগ নেই। কিন্তু পরিদর্শনে দেখা যায়, প্রতিষ্ঠানটি ৬ জুন ২০২১ থেকে ৪ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত সিটি ব্যাংকের একটি হিসাবের মাধ্যমে চেক ব্যবহার করে নগদ অর্থ উত্তোলন করেছে।

এদিকে বিএসইসির পরিদর্শনে বিও হিসাব পরিচালনার ক্ষেত্রে আরও গুরুতর একটি অনিয়মের তথ্য উঠে এসেছে। কমিশনের ২০১৯ সালের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি বিও হিসাবের সঙ্গে সংশ্লিষ্ট বিনিয়োগকারীর নিজস্ব ই-মেইল, মোবাইল নাম্বার ও ব্যাংক হিসাবের তথ্য থাকার কথা। কিন্তু হাজী আহমেদ ব্রাদার্সের ক্ষেত্রে একই তথ্য ব্যবহার করে একাধিক বিও হিসাব পরিচালনার প্রমাণ পাওয়া গেছে। পরিদর্শনে এমন ৪০টি ই-মেইল আইডি শনাক্ত করা হয়েছে, যেগুলোর প্রতিটির বিপরীতে তিনটি থেকে সর্বোচ্চ ১৬টি পর্যন্ত বিও হিসাব খোলা হয়েছে। এর মধ্যে [email protected] নামে একটি ই-মেইল ঠিকানার বিপরীতে ১৬টি বিও হিসাব পরিচালিত হওয়ার তথ্য পাওয়া গেছে। একইভাবে ২৪টি ব্যাংক হিসাব নাম্বারের বিপরীতে একাধিক বিও হিসাব থাকার তথ্যও পাওয়া যায়। এসব ব্যাংক হিসাবের প্রতিটির সঙ্গে তিন থেকে পাঁচটি পর্যন্ত বিও হিসাব যুক্ত ছিল। একই মোবাইল নাম্বার একাধিক বিনিয়োগকারীর বিও হিসাবেও ব্যবহারের তথ্য পেয়েছে বিএসইসি।

এসব অনিয়মের বিষয়ে প্রতিষ্ঠানটির কাছে ব্যাখ্যা চায় বিএসইসি এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। তবে হাজী আহমেদ ব্রাদার্স সিকিউরিটিজের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি কমিশন। এসব কর্মকাণ্ড শেয়ারবাজারের প্রচলিত আইন ও বিধিবিধানের লঙ্ঘন হিসেবে বিবেচনা করে নিয়ন্ত্রক সংস্থা। এর পরিপ্রেক্ষিতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিনেন্স এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন অনুযায়ী হাজী আহমেদ ব্রাদার্স সিকিউরিটিজকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কমিশনের আদেশ অনুযায়ী, নির্ধারিত ৩০ দিনের মধ্যে পে-অর্ডারের মাধ্যমে জরিমানার অর্থ পরিশোধ করতে হবে।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise