Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

সূচকের উত্থানে সপ্তাহের সমাপ্তি

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১৯:০৬
সূচকের উত্থানে সপ্তাহের সমাপ্তি

সংগৃহীত ছবি

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকগুলোর ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও বিনিয়োগকারীদের অংশগ্রহণ কিছুটা কমেছে। সূচক বাড়লেও এদিন টাকার অঙ্কে মোট লেনদেনের পরিমাণ হ্রাস পেয়েছে, পাশাপাশি অধিকাংশ কোম্পানির শেয়ারের দামেও দেখা গেছে সংশোধন।

আজ বৃহস্পতিবারের বাজার বিশ্লেষণ করলে দেখা যায়, ডিএসইর প্রধান সূচক আগের দিনের তুলনায় ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৬৬১ পয়েন্টে। একই গতিতে শরিয়াহ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১১৫০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২১৪৩ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের হাতবদল হয়েছে, যার মধ্যে দর বেড়েছে ১৭৬টির, কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত ছিল ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার দর। ডিএসইতে আজ মোট ১ হাজার ১৯৭ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসের ১ হাজার ২১১ কোটি ২৯ লাখ টাকার চেয়ে ১৪ কোটি ৮ লাখ টাকা কম।

আরও পড়ুন

শেয়ারবাজারের উন্নয়নে বিএপিএলসির প্রস্তাব, সহায়তার আশ্বাস বিএসইসির

১৮ জুন ২০২৬

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ১১৬ পয়েন্ট বেড়ে ১৫৩৬৬ পয়েন্টে উন্নীত হয়েছে। সিএসইতে ২৪৩টি প্রতিষ্ঠানের লেনদেনের মধ্যে ১১০টির দর বেড়েছে, ১০৪টির কমেছে এবং ২৯টির দর অপরিবর্তিত ছিল। সেখানে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮৪ কোটি ৩৯ লাখ টাকায়।

এদিন ডিএসইতে শেয়ার দর বৃদ্ধির তালিকায় একচেটিয়া আধিপত্য দেখিয়েছে মিউচ্যুয়াল ফান্ডগুলো। ১০ শতাংশ দর বৃদ্ধি পেয়ে তালিকার শীর্ষ স্থান দখল করেছে ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড। দিনভর ফান্ডটি ৪৪৯ বারে মোট ৩৪ লাখ ৭ হাজার ২২৬টি ইউনিট লেনদেন করে, যার বাজার মূল্য ছিল ১ কোটি ৮ লাখ টাকা। সমপরিমাণ ১০ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান। এর মধ্যে ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ১৯৬ বারে ২১ লাখ ৫৫ হাজার ২৯ কোটি ইউনিট লেনদেন করে, যার বাজার মূল্য ৬৯ লাখ টাকা। অন্যদিকে এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান ১৬৯ বারে ১২ লাখ ৮৫ হাজার ৪৬৬টি ইউনিট লেনদেনের মাধ্যমে ৪৪ লাখ টাকার বাজার মূল্য পায়।

এছাড়া দর বৃদ্ধির তালিকায় থাকা অন্যান্য ফান্ডের মধ্যে গ্রীন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৮.৮২ শতাংশ, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.৫৭ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭.৮৯ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭.৮৯ শতাংশ ও এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৭.১৪ শতাংশ ইউনিট দর বেড়েছে।

টাকার অঙ্কে আজ ডিএসইতে লেনদেনের শীর্ষ স্থানটি দখল করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির মোট ৬০ কোটি ৯৭ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৫৩ কোটি ৩৯ লাখ ২৬ হাজার টাকার লেনদেন নিয়ে দ্বিতীয় স্থানে ছিল সামিট অ্যালায়েন্স পোর্ট এবং ৪৯ কোটি ১৯ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।

এছাড়াও লেনদেনের শীর্ষ তালিকায় অন্য কোম্পানির মধ্যে জায়গা করে নিয়েছে রবি আজিয়াটা, এনসিসি ব্যাংক, ন্যাশনাল ফিড, বিডি থাই অ্যালুমিনিয়াম, ব্র্যাক ব্যাংক, বিডি থাই ফুড এবং এপেক্স স্পিনিং লিমিটেড।

অন্যদিকে আজ সবচেয়ে বেশি দর হারিয়েছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড। আগের দিনের চেয়ে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৯.৯২ শতাংশ। দিনশেষে ৩৭৪ বারে ২৭ হাজার ৫২২টি শেয়ার হাতবদলের মাধ্যমে এর মোট লেনদেন দাঁড়ায় ৪৭ লাখ টাকায়।

দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর দর কমেছে ৯.৮৪ শতাংশ, যা ২৪৪ বারে ৩১ হাজার ১৬৭টি শেয়ার লেনদেনের মাধ্যমে ১৪ লাখ টাকার বাজার মূল্য পায়। এবং ৮.৮২ শতাংশ দর হারিয়ে তৃতীয় স্থানে রয়েছে রিজেন্ট টেক্সটাইল, যার লেনদেনের পরিমাণ ছিল ৪১৯ বারে ১০ লাখ ৪ হাজার ৯৬৫টি শেয়ার এবং বাজার মূল্য ছিল ৬৩ লাখ টাকা।

এছাড়াও দর পতনের তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে পিপলস লিজিংয়ের ৭.১৪ শতাংশ, মেঘনা কনডেন্স মিল্কের ৬.৭০ শতাংশ, বিডি থাই ফুডের ৬.৫১ শতাংশ, আজিজ পাইপের ৫.৯৭ শতাংশ, মেঘনা পেটের ৫.১৩ শতাংশ, সামিট অ্যালায়েন্স পোর্টের ৫.১২ শতাংশ এবং নিউ লাইন ক্লোথিংসের ৪.৯২ শতাংশ শেয়ার দর কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জডিএসইলেনদেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    অন্যের হাসিতেই খুশি মোরশেদুল

    অন্যের হাসিতেই খুশি মোরশেদুল

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ষড়যন্ত্রকারী কারা

    ষড়যন্ত্রকারী কারা

    মিরপুরে বাড়ি ভাঙার সময় দেয়াল ধসে নিহত ১, আহত ২

    মিরপুরে বাড়ি ভাঙার সময় দেয়াল ধসে নিহত ১, আহত ২

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?