Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

শেয়ারবাজারে পতন অব্যাহত

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১৭:৫১
শেয়ারবাজারে পতন অব্যাহত

সংগৃহীত ছবি

দেশের শেয়ারবাজারে কোনোভাবেই কাটছে না দরপতনের বৃত্ত। বিনিয়োগকারীদের টানা বিক্রির চাপে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবারও বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সামষ্টিক অর্থনৈতিক চাপ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তার কারণেই বাজার টানা নেতিবাচক প্রবণতার মধ্য দিয়ে যাচ্ছে, যার ফলে সূচকের পাশাপাশি আশঙ্কাজনকভাবে কমছে দৈনিক লেনদেনের পরিমাণও।

শেয়ারবাজারের এমন ধারাবাহিক পতনে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। অধিকাংশ কোম্পানির শেয়ারের ক্রেতা সংকট থাকায় প্রতিদিন পোর্টফোলিওর মূল্য কমছে, যা খুচরা বিনিয়োগকারীদের মার্জিন ঋণের ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।

বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, শেয়ারবাজারে তারল্য সংকট কাটাতে এবং বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নিয়ন্ত্রক সংস্থা ও প্রাতিষ্ঠানিক স্টেকহোল্ডারদের পক্ষ থেকে অতি দ্রুত কোনো কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হলে আরও দীর্ঘায়িত হতে পারে এই পতন প্রবণতা।

দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২০৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৬৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৯২ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩ টির, দর কমেছে ২৫৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৪টির। ডিএসইতে ৭২৬ কোটি ৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৪২ কোটি ১৫ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৮৬৮ কোটি ২৩ লাখ টাকার।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬২৩ পয়েন্টে। সিএসইতে ২২৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮১টির দর বেড়েছে, কমেছে ১১১টির এবং ৩১টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে লেনদেন হয়েছে ১৮ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ডিএসইতে শেয়ার দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৯২ শতাংশ। ২ হাজার ২২ বারে কোম্পানিটির ২৮ লাখ ২২৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ৯ কোটি ৬৫ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা ন্যাশনাল পলিমারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৩৩ শতাংশ। ১ হাজার ৭৬৮ বারে কোম্পানিটির ১৫ লাখ ২৭ হাজার ৫৫০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ৪ কোটি ৭৭ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা ইস্টার্ন লুব্রিকেন্টের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৯৯ শতাংশ। ৩ হাজার ২৪২ বারে কোম্পানিটির ৬৩ হাজার ২৮৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ১১ কোটি ৯১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ৪.৯২ শতাংশ, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৪.৩৬, সোনারগাঁও টেক্সটাইলের ৩.৪৯, নাভানা ফার্মার ৩.১৫, ফু-ওয়াং সিরামিকসের ৩.১৩, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ২.৮১ শতাংশ ও ড্যফোডিল কম্পিউটার্সের ২.৬৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।

এদিকে, লেনদেনের শীর্ষে উঠে এসেছে মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির ২৯ কোটি ৮ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ডমিনেজ স্টিলের শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ৪ লাখ ৬৩ হাজার টাকার।

১৬ কোটি ৭২ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- টেকনো ড্রাগস, আরডি ফুড, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, কাসেম ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন লুব্রিকেন্টস, এনসিসি ব্যাংক ও সাইনপুকুর সিরামিকস লিমিটেড।

শেয়ারবাজারডিএসইঢাকা স্টক এক্সচেঞ্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    অন্যের হাসিতেই খুশি মোরশেদুল

    অন্যের হাসিতেই খুশি মোরশেদুল

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ষড়যন্ত্রকারী কারা

    ষড়যন্ত্রকারী কারা

    মিরপুরে বাড়ি ভাঙার সময় দেয়াল ধসে নিহত ১, আহত ২

    মিরপুরে বাড়ি ভাঙার সময় দেয়াল ধসে নিহত ১, আহত ২

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?