Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

মার্জিন রুলসে বড় পরিবর্তন, মতামত চেয়েছে বিএসইসি

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ২১:৫৯
মার্জিন রুলসে বড় পরিবর্তন, মতামত চেয়েছে বিএসইসি

গ্রাফিকস: আগামীর সময়

দেশের শেয়ারবাজারে মার্জিন ঋণব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল ও বিনিয়োগকারীবান্ধব করতে বিদ্যমান বিধিমালায় বড় ধরনের পরিবর্তন আনছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে কমিশনের ১০২০তম সভায় ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’-এর সংশোধনী খসড়া প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

রবিবার বিএসইসির ওয়েবসাইটে খসড়া বিধিমালাটি জনমত জরিপের জন্য প্রকাশ করা হয়েছে।

বিএসইসি সূত্রে জানা গেছে, বিদ্যমান মার্জিন বিধিমালায় বিভিন্ন অতিরিক্ত শর্ত ও সীমাবদ্ধতার কারণে বিনিয়োগকারীদের জন্য মার্জিন ঋণ গ্রহণ এবং ব্রোকারেজ হাউজ ও মার্জিন ফিন্যান্স প্রতিষ্ঠানগুলোর জন্য ঋণ বিতরণ প্রক্রিয়া জটিল হয়ে পড়েছিল। এসব বাস্তব সমস্যার সমাধান, বাজারে তারল্য বৃদ্ধি এবং পদ্ধতিগত ঝুঁকি নিয়ন্ত্রণে রেখে মার্জিন ঋণব্যবস্থাকে আরও কার্যকর করতে সংশোধনী আনা হচ্ছে।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম আগামীর সময়কে বলেছেন, মার্জিন রুলসের যে সংশোধনী আনা হয়েছে, তার মূল উদ্দেশ্য হলো এর প্রায়োগিক জটিলতাগুলো দূর করা। বিধিমালাটি প্রয়োগ করতে গিয়ে বেশ কিছু বাস্তব সমস্যা দেখা দিচ্ছিল। শেয়ারবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে সেই জটিলতাগুলো দূর করে পুরো প্রক্রিয়াটিকে আরও সহজ করা হচ্ছে। মূলত এটি বিনিয়োগকারীবান্ধব করার একটি উদ্যোগ।

খসড়া বিধিমালার সংশোধনী অনুযায়ী, গ্রাহকের ইকুইটি ও মার্জিন অর্থায়নের সর্বোচ্চ অনুপাত সবক্ষেত্রে ১:১ নির্ধারণ করা হয়েছে। আগে বিভিন্ন পরিস্থিতিতে এই অনুপাত ১:১, ১:০.৫ বা ১:০.২৫ ছিল। নতুন বিধানে সব ক্ষেত্রেই সর্বোচ্চ ১:১ অনুপাত বহাল থাকবে। তবে মার্জিন ফিন্যান্স প্রতিষ্ঠান তাদের নিজস্ব নীতিমালার ভিত্তিতে এর চেয়ে কম অর্থায়ন করতে পারবে, কিন্তু কোনো অবস্থাতেই ১:১-এর বেশি ঋণ দিতে পারবে না। এ ছাড়া মার্জিন ফিন্যান্স প্রতিষ্ঠানগুলোর ঋণ বিতরণের সক্ষমতা বাড়াতে তাদের কোর ক্যাপিটাল বা নিট সম্পদের বিপরীতে মার্জিন অর্থায়নের সীমা তিন গুণ থেকে বাড়িয়ে পাঁচ গুণ করার প্রস্তাব করা হয়েছে। বাজারে তারল্য বাড়বে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিধিমালায় মার্জিন কল জারির ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। আগে গ্রাহকের ইকুইটি ৭৫ শতাংশের নিচে নেমে গেলে মার্জিন কল দেওয়া হতো। নতুন প্রস্তাবে এই সীমা কমিয়ে ৭০ শতাংশ করা হয়েছে। তবে ইকুইটি ৫০ শতাংশের নিচে নেমে গেলে বাধ্যতামূলক শেয়ার বিক্রির বিদ্যমান বিধান অপরিবর্তিত রাখা হয়েছে। এ ছাড়া মার্জিনযোগ্য সিকিউরিটিজ নির্ধারণের ক্ষেত্রেও পরিবর্তন আসছে। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) এবং বিমা কোম্পানির ক্ষেত্রে আর পিই রেশিও বিবেচনা করা হবে না। এর পরিবর্তে প্রাইস-টু-বুক রেশিও বিবেচনা করা হবে। প্রস্তাব অনুযায়ী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে পিবি রেশিও ৩-এর বেশি এবং বিমা কোম্পানির ক্ষেত্রে ১-এর বেশি হলে সংশ্লিষ্ট শেয়ার মার্জিনযোগ্য থাকবে না। অন্যদিকে, অন্যান্য কোম্পানির ক্ষেত্রে পিই রেশিও বহাল থাকলেও এটি আর সর্বশেষ চার প্রান্তিক ভিত্তিতে গণনা করা হবে না। এখন থেকে সর্বশেষ নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণীর ইপিএস ব্যবহার করে পিই নির্ধারণ করা হবে। এদিকে বি ক্যাটাগরির শেয়ারের ক্ষেত্রেও শর্ত শিথিল করা হয়েছে। আগে কমপক্ষে ৫ শতাংশ লভ্যাংশ প্রদানকারী বি ক্যাটাগরির শেয়ারই মার্জিনযোগ্য ছিল। নতুন প্রস্তাবে এই শর্ত তুলে দিয়ে এ ও বি—উভয় ক্যাটাগরির সব শেয়ারকে মার্জিনযোগ্য করার প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া সংশোধীত বিধিমালায় একই সঙ্গে বিদ্যমান বেশ কয়েকটি শর্ত বাতিলেরও প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রয়েছে—ওভারঅল মার্কেট পিই এর ভিত্তিতে মার্জিন অনুপাত কমানোর বিধান, গত এক বছরে গড়ে ৫ লাখ টাকা বিনিয়োগ থাকার শর্ত, ৫০ কোটি টাকা ফ্রি-ফ্লোট মার্কেট ক্যাপের শর্ত, শিক্ষার্থী, গৃহিণী ও অবসরপ্রাপ্ত ব্যক্তিদের মার্জিন ঋণ গ্রহণে বিদ্যমান নিষেধাজ্ঞা এবং ক্যাপিটাল অ্যাডিকোয়েসি কমপ্লায়েন্স-সংক্রান্ত বিধান। এ ছাড়া প্রতিবছর মার্জিন অ্যাগ্রিমেন্ট নবায়নের পরিবর্তে কোনো পক্ষ চুক্তি বাতিল না করলে সেটি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়েছে বলে গণ্য হবে।

মার্জিন রুলসবিএসইসিমার্জিন ঋণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির