Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

নাভানা ফার্মায় ক্ষমতার বিরোধ, তদন্তে বিএসইসির কমিটি

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১০:৪০
নাভানা ফার্মায় ক্ষমতার বিরোধ, তদন্তে বিএসইসির কমিটি

ছবিঃ আগামীর সময়

শেয়ারবাজারে তালিকাভুক্ত নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডে বোর্ড সভা ও নেতৃত্ব নিয়ে সৃষ্ট বিরোধ তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গত ৮ মার্চ কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ১০ মার্চ এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে তদন্ত কমিটিকে বিষয়টি বিস্তারিতভাবে অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়।

কমিটির সদস্যরা হলেন, বিএসইসির অতিরিক্ত পরিচালক লুৎফুল কবির ও দেলোয়ার হোসেন, সহকারী পরিচালক মতিউর রহমান এবং নিজাম উদ্দিন। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

জানা গেছে, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত কোম্পানিটির ৬৫তম বোর্ড সভাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। ওই সভায় নির্ধারিত এজেন্ডা অনুমোদনের পর চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক সাইকা মাজেদ সভা সমাপ্ত ঘোষণা করেন।

তবে সভা শেষ হওয়ার পর বোর্ডের একটি অংশ আলাদাভাবে বৈঠক করে জাভেদ কায়সার অ্যালিকে চেয়ারম্যান এবং সাইয়েদ আহমেদকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নির্বাচিত করার পাশাপাশি কোম্পানি সেক্রেটারি পরিবর্তনের সিদ্ধান্ত নেয় বলে অভিযোগ ওঠে।

পরে সাইকা মাজেদ এসব সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে বিএসইসির কাছে আবেদন করেন। একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী পক্ষের কাছ থেকে হুমকি পাওয়ার অভিযোগে তিনি গুলশান থানায় একটি মামলাও দায়ের করেন।

এ পরিস্থিতিতে বিএসইসি নাভানা ফার্মার বোর্ড সদস্য ও কোম্পানি সেক্রেটারিকে নিয়ে বৈঠক করে বিষয়টি পর্যালোচনা করে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়।

বিএসইসির প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোম্পানির বোর্ডের গঠন, বোর্ড সভা পরিচালনা এবং করপোরেট গভর্ন্যান্সের বিষয়গুলো সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থরক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন।

তদন্তের অংশ হিসেবে কমিটি খতিয়ে দেখবে কোম্পানির ৬৪তম বোর্ড সভা আদৌ অনুষ্ঠিত হয়েছিল কি না এবং হলে তা আইন ও বিধিমালা অনুযায়ী হয়েছে কি না। পাশাপাশি বোর্ড সভার নোটিশ যথাযথভাবে জারি করা হয়েছিল কি না এবং সব যোগ্য পরিচালক সেই নোটিশ পেয়েছিলেন কি না তাও যাচাই করা হবে।

এ ছাড়া কোনো বহিরাগত ব্যক্তি সভার নোটিশ পেয়েছেন বা সভায় অংশ নিয়েছেন কি না, এজেন্ডা নির্ধারণ, সিদ্ধান্ত অনুমোদন এবং ৬৫তম বোর্ড সভার কার্যবিবরণী প্রস্তুতে কোনো অনিয়ম ছিল কি না—সেসব বিষয়ও তদন্তে খতিয়ে দেখা হবে।

একই সঙ্গে পরিচালক নিয়োগ, চেয়ারম্যান অপসারণ এবং কোম্পানি সেক্রেটারি নিয়োগ বা পরিবর্তনের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না তা-ও তদন্তের আওতায় থাকবে।

এদিকে বিরোধপূর্ণ ৬৪তম ও ৬৫তম বোর্ড সভাসংক্রান্ত বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোম্পানির ৬৩তম বোর্ড সভা পর্যন্ত যে বোর্ড কাঠামো কার্যকর ছিল, সেটিই বহাল থাকবে বলে নির্দেশ দিয়েছে বিএসইসি।

বিএসইসিতদন্তকমিটি গঠন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী