শিগগিরই হচ্ছে না ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি। তবে কমিটিতে জায়গা পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন পদপ্রত্যাশীরা। এ দৌড়ে প্রায় এক ডজন প্রার্থী আছেন, যারা ‘সুপার-টু’তে আসতে চান। অবশ্য বিএনপির হাইকমান্ড ‘ক্লিন ইমেজের’ প্রার্থী খুঁজছেন। কারণ, যে অভিযোগে কমিটি ভেঙে দেওয়া হয়েছে, একই ধরনের অভিযোগ ভবিষ্যতে বয়ে বেড়াতে চায় না দল। এ জন্য বিএনপির শীর্ষ নেতৃত্ব চিন্তা করছেন— প্রয়োজনে সময় নেওয়া হবে, কিন্তু কমিটি গঠনে কোনো তাড়াহুড়ো করা হবে না। বিএনপির দায়িত্বশীল একাধিক নেতার ভাষ্য, সাংগঠনিক অভিজ্ঞতা, তৃণমূলের...