শেয়ারবাজারে লেনদেন নিম্নমুখী

গ্রাফিকস: আগামীর সময়
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে টাকার পরিমাণে লেনদেন। তবে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪০৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৮৯ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৮৭ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৫টির, দর কমেছে ১৩৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৫টির। ডিএসইতে ৪১৬ কোটি ১০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৬ কোটি ৭১ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৫২ কোটি ৮১ লাখ টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫২২ পয়েন্টে। সিএসইতে ১৭৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫৬টির দর বেড়েছে, কমেছে ১০৩টির এবং ১৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে ছিল ইভিন্স টেক্সটাইল। দিনশেষে কোম্পানিটির মোট ১৩ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর শীর্ষ ১০ লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সায়হাম টেক্সটাইলের ১৩.১২ কোটি, সোনালী আঁশের ১১.৫৩ কোটি, আইপিডিসি ফাইন্যান্সের ১১.৩৫ কোটি, বেক্সিমকোর ৯.২৯ কোটি, আনোয়ার গ্যালভ্যানাইজিংয়ের ৯.০৬ কোটি, প্যারামাউন্ট টেক্সটাইলের ৮.৫৯ কোটি, শার্প ইন্ডাস্ট্রিজের ৮.৪৩ কোটি, মালেক স্পিনিংয়ের ৭.৫৪ কোটি এবং ব্র্যাক ব্যাংকের ৭.৪৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।



