Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

গোপালগঞ্জের ১ লাখ ৭০ হাজার মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১৭:৫০
শেয়ার করুন:
গোপালগঞ্জের ১ লাখ ৭০ হাজার মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ

সংগৃহীত ছবি

গোপালগঞ্জের গ্রাহকদের প্রায় ১ লাখ ৭০ হাজার মোবাইল আর্থিক সেবার (এমএফএস) হিসাবের লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্দেশনা ও পরামর্শে এসব হিসাবের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে হিসাবগুলো স্থায়ীভাবে বন্ধ করা হয়নি। গ্রাহকদের তথ্য ও লেনদেনের ধরন যাচাই শেষে স্বাভাবিকতা ফিরে এলে আবার চালু করার সুযোগ রয়েছে।

আজ র‌বিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এসব কথা বলেন।

তি‌নি বলেন, গোপালগঞ্জের বিভিন্ন গ্রাহকের এমএফএস হিসাবে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব লেনদেন পর্যালোচনার পর বিএফআইইউর নির্দেশনা অনুযায়ী প্রায় ১ লাখ ৭০ হাজার হিসাবের কার্যক্রম বন্ধ করা হয়েছে। এর ফলে বিকাশ, নগদসহ বিভিন্ন এমএফএস প্রতিষ্ঠানের গ্রাহকেরা টাকা পাঠানো ও উত্তোলন করতে পারছেন না। এতে সাধারণ গ্রাহকের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীরাও ভোগান্তিতে পড়েছেন।


আরও পড়ুন

৪৮ ঘণ্টার অবরোধে অচল গোপালগঞ্জ

২৯ নভেম্বর ২০২৬

মোবাইল ব্যাংকিং হিসাব খোলার সময় গ্রাহকের ইলেকট্রনিক নো ইওর কাস্টমার (ই-কেওয়াইসি) সম্পন্ন করা বাধ্যতামূলক। এ প্রক্রিয়ায় গ্রাহকের সম্ভাব্য লেনদেনের পরিমাণ বা ট্রানজেকশন প্রোফাইল (টিপি) উল্লেখ করতে হয়। একজন গ্রাহক দৈনিক, মাসিক বা বার্ষিক কী পরিমাণ লেনদেন করবেন, তার একটি ধারণা এতে দেওয়া থাকে। কোনো হিসাবের লেনদেন নির্ধারিত ট্রানজেকশন প্রোফাইলের সঙ্গে অসংগতিপূর্ণ হলে সেটি সন্দেহজনক হিসেবে বিবেচিত হয়। এ ধরনের লেনদেন শনাক্ত হলে সংশ্লিষ্ট এমএফএস প্রতিষ্ঠানকে সন্দেহজনক লেনদেন প্রতিবেদন (এসটিআর) জমা দিতে হয়। সাম্প্রতিক সময়ে বেশ কিছু হিসাবে এ ধরনের অসংগতি পাওয়ার পর সেগুলোর কার্যক্রম বন্ধের উদ্যোগ নেওয়া হয়।

এ বিষয়ে মুখপাত্র বলেন, এমএফএস হিসাব খোলার সময় গ্রাহকের সম্ভাব্য লেনদেনের পরিমাণ উল্লেখ করার বিধান রয়েছে। কিন্তু কোনো হিসাবে ওই প্রোফাইলের সঙ্গে অসংগতিপূর্ণ লেনদেন হলে তা সন্দেহজনক হিসেবে চিহ্নিত হয়। সাম্প্রতিক সময়ে বেশ কিছু হিসাবে এ ধরনের অসংগতি পাওয়া গেছে। তাই বিএফআইইউর পরামর্শক্রমে এমএফএস প্রতিষ্ঠানগুলো এসব হিসাবের কার্যক্রম বন্ধ রেখেছে।

তিনি বলেন, বিষয়টি সাময়িক। গ্রাহকের ই-কেওয়াইসি ও লেনদেনের তথ্য পুনরায় যাচাই করা হবে। যাচাইয়ে সন্তোষজনক তথ্য পাওয়া গেলে এবং লেনদেন স্বাভাবিক পর্যায়ে এলে হিসাবগুলো আবার চালু করা হতে পারে।

অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্তের যৌক্তিকতা ধরে তি‌নি বলেন, ‘বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর আত্মত্যাগ করতে হয়। অনেক সময় রাষ্ট্রীয় বিশেষ জরুরি পরিস্থিতিতে কারফিউ জারি করা হয়। তখন প্রয়োজন থাকা সত্ত্বেও অনেক মানুষ ঘর থেকে বের হতে পারেন না। কিন্তু বুঝতে হবে, কোন প্রেক্ষাপটে এ ধরনের নির্দেশনা দেওয়া হয়।’

তিনি বলেন, শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার স্বার্থে কিছু মানুষকে সাময়িক অসুবিধা মেনে নিতে হতে পারে। তবে এটি স্থায়ী কোনো সিদ্ধান্ত নয়। পরিস্থিতি স্বাভাবিক হলে হিসাবগুলো আবার চালু করার সুযোগ রয়েছে।

উল্লেখ্য, গত বুধবার রাত থেকে গোপালগঞ্জের বিভিন্ন গ্রাহকের মোবাইল ব্যাংকিং হিসাবে লেনদেন বন্ধ হতে শুরু করে। এতে টাকা পাঠানো, গ্রহণ ও উত্তোলন করতে না পেরে ভোগান্তিতে পড়েন গ্রাহকেরা।



বিএফআইইউগোপালগঞ্জএমএফএসলেনদেনবন্ধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ