Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

এনবিআরের প্রজ্ঞাপন

ব্যাংক বীমা সেবায় অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫
ব্যাংক বীমা সেবায় অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক

নির্দিষ্ট আটটি পণ্য উৎপাদন এবং তিন ধরনের সেবা খাতের প্রতিষ্ঠানের জন্য অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে এসব খাতের নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোকে এখন থেকে ই-ভ্যাট পোর্টালের মাধ্যমে রিটার্ন জমা দিতে হবে। রবিবার এনবিআরের সদস্য (মূসক নীতি) মো. আজিজুর রহমান স্বাক্ষরিত এক সাধারণ আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর আওতায় জারি করা আদেশটি কার্যকর হবে অবিলম্বে।

আদেশ অনুযায়ী, সিগারেট, মোবাইল ফোন, এমএস পণ্য বা রড, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস এবং রঙ ও বার্নিশ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করতে হবে। পাশাপাশি বীমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা এবং মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানও এই বাধ্যবাধকতার আওতায় এসেছে। এনবিআর সূত্র জানিয়েছে, ভ্যাট ব্যবস্থাপনায় ডিজিটাল নজরদারি বাড়ানোর পাশাপাশি রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে পর্যায়ক্রমে অন্যান্য নিবন্ধিত প্রতিষ্ঠানকেও অনলাইনে রিটার্ন দাখিলের আওতায় আনা হবে। এ প্রক্রিয়ায় করদাতাদের দেওয়া তথ্য দ্রুত যাচাই ও বিশ্লেষণ করা সম্ভব হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানের বিক্রয়, ক্রয় ও ভ্যাট পরিশোধের তথ্য পর্যালোচনার মাধ্যমে রাজস্ব ফাঁকি শনাক্ত করাও অনেক সহজ হবে বলে মনে করছেন কর্মকর্তারা।

নতুন এ নির্দেশনার ফলে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল-সংক্রান্ত আগের সব আদেশ বাতিল করা হয়েছে। তবে প্রয়োজনে ভবিষ্যতে এই তালিকায় নতুন কোনো খাত যুক্ত বা বিদ্যমান কোনো খাত বাদ দেওয়ার ক্ষমতা সংরক্ষিত থাকবে এনবিআরের হাতে।

এনবিআরের তথ্যমতে, সারা দেশে বর্তমানে প্রায় ৭ লাখ ৮০ হাজার ভ্যাট নিবন্ধিত ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে প্রায় ৪ লাখ প্রতিষ্ঠান নিয়মিত রিটার্ন দাখিল করে। বাকি প্রতিষ্ঠানগুলোকে নিয়মের আওতায় আনতে এবং ধাপে ধাপে নিয়মিত রিটার্ন দাখিলে অভ্যস্ত করতে এই অনলাইন ব্যবস্থা।

মূসকএনবিআরসিগারেটমোবাইল ফোন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু