Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

অনিশ্চয়তায় বিনিয়োগকারীরা

  • লিব্রা ইনফিউশনসের অনিয়ম অনুসন্ধানে বিএসইসি
নুরুজ্জামান তানিম
নুরুজ্জামান তানিম
agamir somoy
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৭
শেয়ার করুন:
অনিশ্চয়তায় বিনিয়োগকারীরা

সংগৃহীত ছবি

লিব্রা ইনফিউশনস লিমিটেডকে ঘিরে একের পর এক অনিয়মের অভিযোগ উঠেছে। কোম্পানিটির কারখানার উৎপাদন বন্ধ, সম্পদ বিক্রি ও হস্তান্তর নিয়ে প্রশ্ন, টানা চার বছর বার্ষিক সাধারণ সভা (এজিএম) না করা এবং আর্থিক বিবরণী জমা না দেওয়ার মতো ঘটনা সামনে এসেছে। এতে কোম্পানিটির প্রকৃত আর্থিক অবস্থা ও পরিচালন ব্যবস্থা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। ফলে সব মিলিয়ে অনিশ্চয়তায় পড়েছেন কোম্পানিটির বিনিয়োগকারীরা। এবার এসব ঘটনার নেপথ্যের কারণ অনুসন্ধানে নেমেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এরই ধারাবাহিকতায় শর্ত সাপেক্ষে তিন সদস্যের অনুসন্ধান কমিটি পুনর্গঠন করেছে বিএসইসি। নতুন কমিটিকে ৬০ কার্যদিবসের মধ্যে অনুসন্ধান শেষ করে কমিশনে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন— বিএসইসির যুগ্ম পরিচালক মো. সিরাজুল ইসলাম এবং সহকারী পরিচালক মো. শাকিল আহমেদ ও মোহাম্মদ আবু হেনা মোস্তফা। সম্প্রতি বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন থেকে এ-সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

বিএসইসির আদেশে বলা হয়েছে, শেয়ারবাজার ও সাধারণ বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে লিব্রা ইনফিউশনসের বিভিন্ন কার্যক্রম অনুসন্ধান করা প্রয়োজন বলে মনে করছে কমিশন। এর মধ্যে রয়েছে, কোম্পানির শেয়ার অননুমোদিতভাবে হস্তান্তর, সম্পদ বিক্রি বা হস্তান্তর, কারখানার কার্যক্রম বন্ধ এবং আর্থিক বিবরণী ও শেয়ার ধারণের তথ্য জমা না দেওয়ার বিষয়। ২০২৪ সালের ৩০ জুন থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কার্যক্রম পর্যালোচনা করা হবে। একই সঙ্গে কোম্পানির পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনার দায়িত্ব, বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর স্বার্থে এসব ঘটনার প্রভাব এবং প্রযোজ্য আইন ও বিধিবিধান লঙ্ঘনের বিষয়গুলোও অনুসন্ধান করা হবে। প্রয়োজন হলে যথাযথ নিয়ন্ত্রক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে তদন্ত কমিটি। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বিষয়গুলো তদন্তের নির্দেশ দিয়েছে বিএসইসি।

বিএসইসির আদেশ অনুযায়ী, তদন্ত কর্মকর্তারা লিব্রা ইনফিউশনসের বিগত তিন বছরের আর্থিক ও পরিচালনাগত অবস্থা পর্যালোচনা করবেন। বিশেষ করে কোম্পানিটির কারখানার কার্যক্রম কেন বন্ধ হয়েছে এবং এর পেছনে কী ধরনের পরিস্থিতি কাজ করেছে, তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য ও অন্য শেয়ারহোল্ডারদের হাতে থাকা শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে সিকিউরিটিজ আইন, বিধিমালা ও কমিশনের নির্দেশনা অনুসরণ করা হয়েছে কি না, তা যাচাই করা হবে।

কোম্পানির সম্পদ নিয়েও বিস্তারিত তদন্ত করবে গঠিত তদন্ত কমিটি। যানবাহন, যন্ত্রপাতি ও সরঞ্জামসহ স্থাবর-অস্থাবর সম্পদ বিক্রি, হস্তান্তর কিংবা অন্য কোনোভাবে নিষ্পত্তির ক্ষেত্রে যথাযথ অনুমোদন নেওয়া হয়েছিল কি না, তা পরীক্ষা করবেন বিএসইসির কর্মকর্তারা। একই সঙ্গে এসব লেনদেনে করপোরেট সুশাসনের নীতিমালা অনুসরণ করা হয়েছে কি না, সেটিও দেখা হবে।

এ ছাড়া কোম্পানিটির টানা চার বছর এজিএম না করা, আর্থিক বিবরণী ও শেয়ার ধারণের তথ্য জমা না দেওয়া এবং অন্যান্য নিয়ন্ত্রক বিধিবিধান পরিপালনে পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভূমিকা ও দায়িত্ব যথাযথভাবে পরিপালন করা হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হবে। এসব ঘটনার কারণে সাধারণ শেয়ারহোল্ডার, বিনিয়োগকারী, ঋণদাতা ও কর্মীদের স্বার্থে কী ধরনের প্রভাব পড়েছে, তা মূল্যায়ন করবেন তদন্ত কমিটির সদস্যরা। তদন্তে সিকিউরিটিজ আইন ও কমিশনের নির্দেশনা লঙ্ঘনের কোনো ঘটনা পাওয়া গেলে তা চিহ্নিত করে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।

লিব্রা ইনফিউশনসঅনিয়মঅভিযোগবিএসইসিঅনুসন্ধানঅনিশ্চয়তাবিনিয়োগকারী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    মোংলামুখী বিস্ফোরকবাহী জাহাজ আটকের দাবি ইন্দোনেশিয়ার

    মোংলামুখী বিস্ফোরকবাহী জাহাজ আটকের দাবি ইন্দোনেশিয়ার

    আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়ম

    আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়ম