Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

সরকারি চাকরিজীবীদের সুদমুক্ত গাড়ি ঋণ বন্ধ

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৬:২৮
সরকারি চাকরিজীবীদের সুদমুক্ত গাড়ি ঋণ বন্ধ

সংগৃহীত ছবি

অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকারি চাকরিজীবীদের গাড়ি কিনতে সুদমুক্ত বিশেষ অগ্রিম ঋণ বন্ধ করা হয়েছে। এর মধ্য দিয়ে ব্যক্তিগতভাবে চাকরিজীবীদের গাড়ি কেনার দীর্ঘদিনের সুবিধা স্থগিত হলো। পাশাপাশি সরকারের টাকায় বৈদেশিক প্রশিক্ষণ, ওয়ার্কশপ ও সেমিনারে অংশ নিতে পারবেন না সরকারি কর্মকর্তারা। বুধবার অর্থ মন্ত্রণালয় থেকে চলতি (২০২৬-২৭) অর্থবছরের কিছু ব্যয় স্থগিত করে প্রজ্ঞাপন জারি করা হয়।

সরকারি চাকরিজীবীদের জন্য সুদমুক্ত গাড়ি ঋণ সুবিধা দীর্ঘদিন ধরে একটি বিশেষ নীতিমালার আওতায় চালু ছিল। মূলত উপসচিব ও তদূর্ধ্ব পদমর্যাদার সরকারি কর্মকর্তারা এই সুবিধার আওতায় ছিলেন। পরে নীতিমালার আওতায় সমপর্যায়ের কিছু কর্মকর্তাও অন্তর্ভুক্ত হন। একজন কর্মকর্তা সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ পেতেন ব্যক্তিগত ব্যবহারের গাড়ি কেনার উদ্দেশ্যে। কর্মকর্তাকে ঋণের ওপর কোনো সুদ দিতে হতো না। এ ছাড়া গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা হিসেবে প্রতি মাসে ৫০ হাজার টাকা পর্যন্ত পেতেন। এই ভাতা দিয়ে জ্বালানি, চালক, মেরামত ও অন্যান্য পরিচালন ব্যয় মেটানোর সুযোগ ছিল। ২০১৭ সালে এই সুবিধা চালুর সময় সরকারের যুক্তি ছিল— কর্মকর্তাদের সরকারি দায়িত্ব পালনে ব্যক্তিগত যানবাহনের সুবিধা নিশ্চিত করা।

অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে পরিচালন বাজেটের আওতায় সব ধরনের থোক বরাদ্দের ব্যয় বন্ধ এবং মোটরযান, জলযান ও আকাশযান কেনার জন্য বরাদ্দকৃত অর্থও ব্যয়ের ওপর নিষেধাজ্ঞা অারোপ করা হয়। তবে ১০ বছরের বেশি পুরনো টিওঅ্যান্ডইভুক্ত যানবাহন প্রতিস্থাপন এবং নতুন প্রতিষ্ঠানের জন্য অর্থ বিভাগের অনুমোদন নিয়ে গাড়ি কেনা যাবে। এ ছাড়া অ্যাম্বুলেন্স ও নিরাপত্তা কাজে ব্যবহৃত যানবাহন ছাড়া নতুন যেকোনো জিপ বা গাড়ি কিনতে হলে তা অবশ্যই সম্পূর্ণ বৈদ্যুতিক (ফুল ইলেকট্রিক ভেহিক্যাল) গাড়ি কেনার কথা বলা হয়।

এ ছাড়া নতুন আবাসিক ও অনাবাসিক ভবন নির্মাণেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়, প্রকল্পের নির্মাণকাজ ৭০ শতাংশ বা তার বেশি সম্পন্ন হলে অর্থ বিভাগের অনুমোদন নিয়ে তা শেষ করতে হবে। একই সঙ্গে ভূমি অধিগ্রহণে কোনো ব্যয় করা যাবে না।

সেখানে আরও বলা হয়, বিদেশি সরকার, উন্নয়ন সহযোগী সংস্থা বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অর্থায়নে আয়োজিত প্রশিক্ষণ, স্কলারশিপ বা ফেলোশিপের আওতায় মাস্টার্স ও পিএইচডি পর্যায়ের পড়াশোনার জন্য বিদেশ ভ্রমণ করা যাবে।

এ ছাড়া প্রি-শিপমেন্ট ইন্সপেকশন (পিএসআই) ও ফ্যাক্টরি অ্যাকসেপ্টেন্স টেস্টের (এফএটি) ক্ষেত্রে শুধু জটিল প্রকৃতির পণ্য এবং যেখানে পিএসআই বাধ্যতামূলক, সেখানে বিশেষজ্ঞ বা কারিগরিভাবে সনদপ্রাপ্ত কর্মকর্তারা বিদেশ সফর করতে পারবেন। তবে এ ধরনের পরীক্ষায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত (সার্টিফায়েড) প্রতিষ্ঠানের মাধ্যমে সেবা নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

পরিপত্রে আরও বলা হয়েছে, সরকারি প্রতিটি ব্যয়ের ক্ষেত্রে ‘ভ্যালু ফর মানি’ নিশ্চিত করতে হবে, যাতে সীমিত সরকারি সম্পদের সর্বোচ্চ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা যায়।

এসব স্থগিত করার কারণ হিসেবে বলা হয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সীমিত সম্পদের কার্যকর ব্যবহার এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে পরিচালন ও উন্নয়ন বাজেটের বিভিন্ন খাতে ব্যয় স্থগিত ও সীমিত করা হয়েছে। এ নিের্দশ স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, পাবলিক সেক্টর করপোরেশন এবং রাষ্ট্রায়ত্ত কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে।

 

সরকারি চাকরিজীবীসুদমুক্তগাড়ি ঋণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!