Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
আগামীর সময়
প্রবাসী বাকারের টাকায় শিক্ষার প্রসার
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

আর্থিকখাতের সরকারি তিন প্রতিষ্ঠানের চেয়ারম্যানের পদত্যাগ

বিশেষ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ২১:১০
আর্থিকখাতের সরকারি তিন প্রতিষ্ঠানের চেয়ারম্যানের পদত্যাগ

এ এম আসলাম আলম, মুসলিম চৌধুরী ও জয়নুল বারী

⬤ আইডিআরএর এম আসলাম আলম

⬤ সোনালী ব্যাংকের মুসলিম চৌধুরী

⬤ সাধারণ বীমার জয়নুল বারী

একইদিনে পদত্যাগ করেছেন দেশের আর্থিকখাতের সরকারি তিন প্রতিষ্ঠানের চেয়ারম্যান। এরা হলেন—বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম, সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরী এবং সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী।

অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর সোমবার তারা পদত্যাগপত্র জমা দেন। তারা তিনজন অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পেয়েছিলেন। বিএনপি ক্ষমতায় এলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা এ পদ থেকে সরে দাঁড়ালেন।


এর আগে গত ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করে নতুন গভর্নর হিসেবে ব্যবসায়ী মো. মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়।


আইডিআরএ চেয়ারম্যান এম আসলাম আলম তার পদত্যাগের চিঠিতে উল্লেখ করেন, ব্যক্তিগত কারণে চেয়ারম্যান পদ থেকে তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। চিঠিতে তিনি পদত্যাগপত্র গ্রহণ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।


অন্তর্বর্তী সরকারের আমলে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে তিন বছরের জন্য আইডিআরএ চেয়ারম্যান পদে নিয়োগ পান এম আসলাম আলম। ওই হিসেবে ২০২৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত তার মেয়াদ ছিল। এম আসলাম আলম ২০১২ সালের নভেম্বরে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে যোগ দেন। তিন বছরের বেশি সময় বিভাগটির সচিব ছিলেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার পর ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আতিউর রহমান পদত্যাগ করতে বাধ্য হন। সরকার তখন আসলাম আলমকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে। পরে অবশ্য তাকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণকেন্দ্রের (পিএটিসি) রেক্টর পদে নিয়োগ দেয় তৎকালীন সরকার।

এদিকে সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরী সোমবার পদত্যাগপত্র জমা দিয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর ২৮ আগস্ট মুসলিম চৌধুরীকে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। বিএনপি ক্ষমতা আসায় পরিবর্তিত পরিস্থিতিতে ওপর পদত্যাগের চাপ বাড়ছিল। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তার (মুসলিম চৌধুরী) সঙ্গে সহযোগিতাপূর্ণ আচরণ করছিল না বলে জানা গেছে। অর্থাৎ তাকে পদত্যাগের সংকেত দেওয়া হয়েছিল। এরপরই তিনি পদত্যাগ করেন।


মুসলিম চৌধুরী ১৯৮৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারে যোগদান করে কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফিন্যান্স ও অর্থ বিভাগের উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ রাষ্ট্রীয় মালিকানাধীন সাধারণ বীমা করপোরেশনের (এসবিসি) চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী সোমবার পদত্যাগ করেছেন। ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর তিনি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান নিযুক্ত হন। তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৭ সালের ১১ সেপ্টেম্বর। এই প্রতিষ্ঠানের আগে তিনি আইডিআরএ চেয়ারম্যান ছিলেন। মোহাম্মদ জয়নুল বারী ১৯৯১ সালের ২৬ জানুয়ারি ৯ম ব্যাচে সিভিল সার্ভিসে যোগদান করে সহকারী কমিশনার হিসেবে। এরপরে তিনি সহকারী কমিশনার (ভূমি), প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, আরডিসি এবং উপজেলা নির্বাহী অফিসারসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পিইডিপি-২, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নরসিংদী এবং জেলা প্রশাসক হিসেবে কক্সবাজার ও চট্টগ্রাম জেলার তিনি দায়িত্ব পালন করেন। তিনি দুর্নীতি দমন কমিশন মহাপরিচালক ছাড়াও ঢাকা ও রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। ১ জানুয়ারি ২০২০ সালে পদোন্নতি পেয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সচিব পদে যোগদান করেন এসবিসির এই চেয়ারম্যান।

সোনালী ব্যাংকপদত্যাগসাধারণ বীমা
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১০ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ফ্রান্স
    ০
    মরক্কো
    ০
    ১১ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    স্পেন
    ০
    বেলজিয়াম
    ০
    ১২ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    নরওয়ে
    ০
    ইংল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    হাসপাতাল ছাড়া জন্ম নিবন্ধনের লক্ষ্য অর্জন সম্ভব নয়

    হাসপাতাল ছাড়া জন্ম নিবন্ধনের লক্ষ্য অর্জন সম্ভব নয়

    ০৯ জুলাই ২০২৬, ০০:৩০

    শোকের মধ্যেই ইরানে পাল্টা হামলা, ভাঙনের মুখে যুদ্ধবিরতি সমঝোতা

    শোকের মধ্যেই ইরানে পাল্টা হামলা, ভাঙনের মুখে যুদ্ধবিরতি সমঝোতা

    ০৯ জুলাই ২০২৬, ০০:৪৯

    আবার কাঁদল কারবালা

    আবার কাঁদল কারবালা

    ০৯ জুলাই ২০২৬, ০১:১১

    খামেনি অমর, অম্লান তার আদর্শ

    খামেনি অমর, অম্লান তার আদর্শ

    ০৯ জুলাই ২০২৬, ০২:০৭

    বিপিডিবির সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি

    বিপিডিবির সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি

    ০৯ জুলাই ২০২৬, ০৩:২৭

    বাংলাদেশ-তাজিকিস্তান সম্পর্ক বহুমুখীকরণে জোর

    বাংলাদেশ-তাজিকিস্তান সম্পর্ক বহুমুখীকরণে জোর

    ০৯ জুলাই ২০২৬, ০৩:২৭

    ভারতের সরকার ও প্রত্নতত্ত্ব বিভাগকে জবাবদিহির নির্দেশ হাইকোর্টের

    ভারতের সরকার ও প্রত্নতত্ত্ব বিভাগকে জবাবদিহির নির্দেশ হাইকোর্টের

    ০৯ জুলাই ২০২৬, ০২:১৫

    প্রবাসী বাকারের টাকায় শিক্ষার প্রসার

    প্রবাসী বাকারের টাকায় শিক্ষার প্রসার

    ০৯ জুলাই ২০২৬, ০৪:১৫

    ট্রাম্পের হুমকির পরপরই ইরানে ফের বোমা হামলা

    ট্রাম্পের হুমকির পরপরই ইরানে ফের বোমা হামলা

    ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৯

    মিছিলে উত্তেজনার পর পুলিশের ভূমিকা নিয়ে মমতার ক্ষোভ

    মিছিলে উত্তেজনার পর পুলিশের ভূমিকা নিয়ে মমতার ক্ষোভ

    ০৯ জুলাই ২০২৬, ০২:২৪

    ইরানে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ০৯ জুলাই ২০২৬, ০৫:০৬

    পশুর হাটে এখন নিমের সুবাস!

    পশুর হাটে এখন নিমের সুবাস!

    ০৯ জুলাই ২০২৬, ০৫:০৫

    ‘কপালে ভাঁজ’ প্রশাসনের হাজার কর্মকর্তার

    ‘কপালে ভাঁজ’ প্রশাসনের হাজার কর্মকর্তার

    ০৯ জুলাই ২০২৬, ০৬:২৮

    মাঠে তার হাঁটুজল থাকে

    মাঠে তার হাঁটুজল থাকে

    ০৯ জুলাই ২০২৬, ০৬:৩০

    ছুটির ঘণ্টার আগেই শিশুদের মৃত্যুঘণ্টা

    ছুটির ঘণ্টার আগেই শিশুদের মৃত্যুঘণ্টা

    ০৯ জুলাই ২০২৬, ০৬:২৮

    advertiseadvertise