Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

সরকারি বিনিয়োগে খরা

হামিদ-উজ-জামান
হামিদ-উজ-জামান
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪২
শেয়ার করুন:
সরকারি বিনিয়োগে খরা

গ্রাফিকস: আগামীর সময়

সরকারি বিনিয়োগে চলছে খরা। এজন্য মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্য পূরণে বিশেষ নজর দেওয়া হচ্ছে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি)। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধির প্রক্ষেপণ কম করা হলেও সরকার অনড় সাড়ে ৬ শতাংশের লক্ষ্য পূরণে। এজন্য সরকারি বিনিয়োগ হিসেবে উন্নয়ন প্রকল্পের গতি বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রকল্প বাস্তবায়নের সমস্যার সমাধান এবং অর্থায়ন ঠিক মতো করারও উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে এডিপির বাস্তবায়ন কম হওয়ায় রাজস্ব আদায় কম হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ‘চলমান প্রকল্পের অগ্রগতি, ফ্ল্যাগশিপ প্রকল্পের বর্তমান অবস্থা, প্রকল্পের রি-স্কোপিং ও রিপারপাসিং এবং মন্ত্রণালয়, বিভাগের প্রোগ্রামের আওতায় গুচ্ছাকারে প্রকল্প গ্রহণ’ বিষয়ক সভায় এসব বিষয় তুলে ধরা হয়েছে। গত ৬ নভেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

সভায় রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ২০৩০ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে এনইসি ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক অনুমোদন দিয়েছে। এ ছাড়া ২০২৬-২৭ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করেছে।

তিনি বলেছেন, যদিও আইএমএফ, বিশ্বব্যাংক, এডিবি এ বছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কম হবে বলে প্রক্ষেপণ দিয়েছে, কিন্তু বাংলাদেশ সরকার মনে করে সরকারি বিনিয়োগ যথাযথভাবে করা হলে জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে উন্নীত করা সম্ভব। এজন্য তিনি সব মন্ত্রণালয় বা বিভাগের এডিপি বাস্তবায়ন শতভাগ নিশ্চিত করার বিষয়ে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

তিনি জানিয়েছেন, সব মন্ত্রণালয় বা বিভাগগুলো এডিপি বরাদ্দের সিংহভাগ ব্যয় করে থাকে তাদের এডিপি বাস্তবায়ন অগ্রগতির উপরই মূলত জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন নির্ভর করছে। সেজন্য সভায় ২০২৬-২৭ অর্থবছরের এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া ১৫টি মন্ত্রণালয় ও বিভাগকে তাদের চলমান প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতির বিষয়ে অবহিত করা প্রয়োজন।

সভায় পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার জানিয়েছেন, চলতি ২০২৬-২৭ অর্থবছরে বর্তমান জিডিপি প্রবৃদ্ধির হার ৪ দশমিক ১৪ শতাংশ। সরকারের প্রস্তাবিত লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৫ শতাংশ। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে খাতভিত্তিক লক্ষ্যমাত্রা গ্রহণ করতে হবে। বর্তমানে কৃষি খাতে জিডিপি প্রবৃদ্ধি ২ দশমিক ৭৮ শতাংশ। ৩ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন করতে হবে। এখন পর্যন্ত শিল্প খাতে জিডিপি প্রবৃদ্ধি ২ দশমিক ৮৬ শতাংশ। লক্ষ্যমাত্রা অনুযায়ী এ খাতে ৭-৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে হবে। একইভাবে সেবা খাতে জিডিপি প্রবৃদ্ধি ৪ দশমিক ৫৯ শতাংশ, এ খাতেও ৫ দশমিক ৫ থেকে ৬ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে হবে।

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব সিরাজুন নূর চৌধুরী সভায় জানিয়েছেন, চলতি অর্থবছরের এডিপির আকার ৩ লাখ ৮ হাজার ৯৩৫ কোটি টাকা। সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে বাস্তবায়ন অগ্রগতি ৩.৮৯ শতাংশ। ২০২৬-২৭ অর্থবছরের এডিপিতে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত ১৫টি মন্ত্রণালয় ও বিভাগের ৭৫৭টি প্রকল্পের মধ্যে ২২২টি প্রকল্পের অগ্রগতি জাতীয় গড় অগ্রগতির ৩ দশমিক ৮৯ শতাংশের বেশি রয়েছে। ১১৬টি প্রকল্প জাতীয় গড় অগ্রগতির নিচে রয়েছে এবং ৪১৯টি প্রকল্পের অগ্রগতি শূন্য। এ ছাড়া, ৪৭টি প্রকল্প ১ লাখ টাকা বরাদ্দসহ অন্তর্ভুক্ত আছে। এডিপির শতভাগ বাস্তবায়ন ও ৬ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনে এসব প্রকল্পের বাস্তবায়ন বাড়াতে হবে। 

জাতীয় রাজস্ব বোর্ডেও চেয়ারম্যান আহসান হাবিব জানিয়েছেন, এডিপি বাস্তবায়ন ও রাজস্ব আদায় ওতপ্রোতভাবে জড়িত। ২০২৬-২৭ অর্থবছরের এডিপির বাস্তবায়ন শতভাগ হলে জাতীয় রাজস্ব বোর্ডের নির্ধারিত রাজস্ব আদায়ের ২২ শতাংশ আহরণ করা সম্ভব হবে।

 


বিনিয়োগখরাজিডিপিএডিপিপ্রবৃদ্ধিরাজস্বশঙ্কাপ্রকল্পবিশ্বব্যাংকতাগিদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    খায়রুল বাশারের নিষেধাজ্ঞা বহাল

    খায়রুল বাশারের নিষেধাজ্ঞা বহাল

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন