Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

আইএমএফকে চিঠি নতুন ঋণ পেতে

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৭:৫৭
আইএমএফকে চিঠি নতুন ঋণ পেতে

সংগৃহীত ছবি

দেশের অর্থনৈতিক সংস্কার কর্মসূচিকে এগিয়ে নিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে নতুন একটি আর্থিক সহায়তার অনুরোধ জানিয়েছে সরকার। এরই মধ্যে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনায় নেওয়া হয়েছে। শিগগির বাংলাদেশ সফরে এসে আনুষ্ঠানিকভাবে আলোচনা করবে বলে জানিয়েছে দাতা সংস্থা।

গতকাল বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশের জন্য আইএমএফ মিশনপ্রধান ইভো ক্রজনার।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা এবং সরকারের সংস্কার পরিকল্পনা নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা চলছে। সম্ভাব্য নতুন কর্মসূচির মাধ্যমে দেশের অর্থনৈতিক সংস্কার কার্যক্রমে সহায়তা দেওয়া হতে পারে।

আইএমএফ জানায়, ২০২৩ সালের জানুয়ারিতে  অনুমোদিত এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি (ইসিএফ), এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি (ইএফএফ) এবং রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটি (আরএসএফ) কর্মসূচিগুলো বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ নীতিগত ভিত্তি হিসেবে কাজ করেছে। তবে এরপর দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে, যা নতুন করে পরিস্থিতি মূল্যায়নের প্রয়োজনীয়তা তৈরি করেছে।

সংস্থাটির মতে, ব্যাংক খাতের দুর্বলতা এবং রাজস্ব আহরণের সীমাবদ্ধতা এখনো বাংলাদেশের অর্থনীতির বড় চ্যালেঞ্জ। এসব সমস্যা মোকাবিলায় দীর্ঘমেয়াদি ও কার্যকর সংস্কার উদ্যোগ প্রয়োজন। নতুন কর্মসূচি সেই সংস্কার প্রচেষ্টাকে আরও জোরালো করার সুযোগ তৈরি করবে।

বিবৃতিতে আরও বলা হয়, নতুন কোনো আইএমএফ কর্মসূচি বাংলাদেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্যজনিত প্রয়োজন, শক্তিশালী নীতিগত অঙ্গীকার এবং একটি বিশ্বাসযোগ্য সংস্কার এজেন্ডার ওপর ভিত্তি করে গড়ে উঠবে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হলে আইএমএফের নির্বাহী পর্ষদের অনুমোদন প্রয়োজন হবে।

আইএমএফ জানিয়েছে, শিগগিরই একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে। সফরের সময় তারা দেশের সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করবে, সরকারের নীতিগত অগ্রাধিকার নিয়ে আলোচনা করবে এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সম্ভাবনা ও সংস্কার চ্যালেঞ্জ মূল্যায়ন করবে। পরবর্তী পর্যায়ে সম্ভাব্য নতুন কর্মসূচির আকার, অর্থায়নের পরিমাণ এবং সংশ্লিষ্ট সংস্কার প্রতিশ্রুতি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংস্থাটি। বিবৃতির শেষাংশে আইএমএফ বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, আর্থিক খাতের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনের প্রচেষ্টায় সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

আইএমএফঋণসরকারআন্তর্জাতিক মুদ্রা তহবিলঅর্থনীতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা