Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২১ হাজার কোটি টাকা

  • সেপ্টেম্বর প্রান্তিকে খেলাপি ঋণ দাঁড়ায় ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা
  • খেলাপির হার ৩৩ দশমিক ৮০ শতাংশ
অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৯
শেয়ার করুন:
তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২১ হাজার কোটি টাকা

গ্রাফিকস: আগামীর সময়

দেশের ব্যাংকগুলোর সেপ্টেম্বর শেষে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। গত জুন শেষে ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। সেই হিসাবে তিন মাসে খেলাপি বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা।

গত সেপ্টেম্বরে ব্যাংকে মোট ঋণের পরিমাণ দাঁড়ায় ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। যা তিন মাস আগে ছিল ১৮ লাখ ৫০ হাজার ৫৯৫ কোটি টাকা। তিন মাসে ব্যাংকগুলোর ঋণ বিতরণ বেড়েছে মাত্র ৫ হাজার ৫৭৪ কোটি টাকা। বিপরীতে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে প্রায় ২১ হাজার কোটি টাকা। গতকাল সোমবার খেলাপি ঋণের হালনাগাদ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে জানা গেছে, গত জুন শেষে ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। সেপ্টেম্বর শেষে তা বেড়ে দাঁড়ায় ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। এ তিন মাসে খেলাপি ঋণের হার ১ দশমিক শূন্য ২ শতাংশ পয়েন্ট বেড়ে ৩৩ দশমিক ৮০ শতাংশে পৌঁছেছে। জুন শেষে এই হার ছিল ৩২ দশমিক ৭৮ শতাংশ। গত মার্চ শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। গত বছরের ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা। ফলে চলতি বছরের প্রথম তিন মাসে খেলাপি ঋণ বেড়েছিল ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা। পরবর্তী প্রান্তিকেও ঋণের এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকে। জুন শেষে খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়। সেপ্টেম্বরে আরও বেড়েছে।

সাবেক অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ আগামীর সময়কে বলেছেন, খেলাপি ঋণ না কমার অন্যতম কারণ হলো যারা ঋণ পরিশোধ করতে সক্ষম এমন অনেকে নানা কৌশলে ঋণ শোধ করছেন না। উল্টো নতুন ঋণ পাচ্ছেন। এই ধারা চালু থাকলে খেলাপি ঋণ কমবে না, এটিই স্বাভাবিক। এ সংস্কৃতি থেকে বের হয়ে ঋণখেলাপিদের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকে কঠোর হতে হবে। নিয়ম শিথিল না করে কড়াকড়ি করতে হবে। বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ আদায়ে তাগাদা দিয়ে সময় সময় হালনাগাদ তথ্য নিয়ে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু খেলাপি ঋণ নয়, শ্রেণিকৃত ঋণের বড় অংশই এখন মন্দ বা ক্ষতিজনক পর্যায়ে রয়েছে। সেপ্টেম্বর শেষে এ ধরনের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৮১ হাজার ৪৯৪ কোটি টাকা, যা মোট শ্রেণিকৃত ঋণের ৯২ দশমিক ৬৮ শতাংশ। অর্থাৎ শ্রেণিকৃত ঋণের প্রায় পুরোটাই আদায়-অনিশ্চিত মন্দ ঋণে পরিণত হয়েছে। এ ছাড়া বিশেষ তদারকিতে থাকা স্পেশাল মেনশন অ্যাকাউন্টের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৩৭ কোটি টাকা।

এদিকে খেলাপি ঋণের বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণেও বড় ঘাটতি রয়েছে ব্যাংক খাতে। সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর মোট প্রয়োজনীয় প্রভিশনের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৮২ হাজার ৫২০ কোটি টাকা। এর বিপরীতে ব্যাংকগুলো সংরক্ষণ করতে পেরেছে ২ লাখ ৬৪ হাজার ১৮২ কোটি টাকা। ফলে পুরো ব্যাংক খাতে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৩৩৯ কোটি টাকা।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলাম গতকাল আগামীর সময়কে বললেন, ‘ঋণ আদায়ে নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে। ঋণখেলাপিদের এক্সিট পলিসি দেওয়া হয়েছে। এটির মূল্যায়নে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া যেতে পারে। তবে খেলাপি ঋণ পরিস্থিতির উন্নতি ঘটাতে কঠোর পদক্ষেপ নিতে হবে তাতে কোনো সন্দেহ নেই।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সরকারি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাকা। তবে গত তিন মাসে সরকারি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ কমেছে। যার পরিমাণ ২ হাজার ৭৫২ কোটি টাকা। যদিও এই সময় বেসরকারি খাতের ব্যাংকগুলোয় খেলাপি ঋণ বেড়েছে ২১ হাজার ৭৬৯ কোটি টাকা।

ব্যাংক খাতের সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঋণ বিতরণের তুলনায় খেলাপি ও শ্রেণিকৃত ঋণের পরিমাণ দ্রুত বাড়ছে। বিশেষ করে শ্রেণিকৃত ঋণের ৯২ শতাংশের বেশি মন্দ বা ক্ষতিজনক পর্যায়ে থাকায় আদায় পরিস্থিতি এবং ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। বিপুল অঙ্কের প্রভিশন ঘাটতিও ব্যাংকগুলোর আর্থিক ঝুঁকির চাপকে স্পষ্ট করছে।

সূত্র জানায়, পতিত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে ব্যাংক খাতে অনিয়ম, জালিয়াতি, প্রতারণা ও দুর্নীতির উচ্চমাত্রার প্রভাবেই খেলাপি ঋণ বৃদ্ধি পায়। ২০০৯ সালের জানুয়ারিতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট সরকার দায়িত্ব নেওয়ার সময় খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। তারা ক্ষমতাচ্যুত হওয়ার আগে ২০২৪ সালের জুনে খেলাপি ঋণ বেড়ে দাঁড়ায় ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা।  কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ পরে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। সেই সরকারের মেয়াদে ব্যাংক খাতের প্রকৃত চিত্র দেখানো শুরু হয়। আবার আওয়ামী লীগ-সমর্থিত অনেক গ্রাহককে জনসমক্ষে দেখা যায়নি। ফলে খেলাপি ঋণ হু হু করে বেড়ে যায়। এ অবস্থায় অন্তর্বর্তী সরকার বিশেষ ছাড়ে ঋণ পুনঃতফসিলের সুযোগ দেয়। তাতে খেলাপি ঋণ কমে আসে।

খেলাপিঋণব্যাংকবেড়েছেহালনাগাদবাংলাদেশ ব্যাংকপরিশোধক্ষতিজনকঅনিশ্চিত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়ম

    আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়ম