Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
আগামীর সময়
নারী ফুটবলে আলোর দিশারি মফিজ উদ্দিন
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

প্রত্যাহার হতে পারে ব্যাংক হিসাবে টিআইএনের বাধ্যতা

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৪:০১
প্রত্যাহার হতে পারে ব্যাংক হিসাবে টিআইএনের বাধ্যতা

টিআইএন। ছবি: সংগৃহীত

ব্যাংক অ্যাকাউন্ট বা হিসাব খুলতে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) সনদ জমা দেওয়ার বাধ্যবাধকতা থেকে সরে আসতে পারে সরকার। গতকাল বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত নিয়ে হয়েছে আলোচনা। প্রধানমন্ত্রী দেশে আসার পর সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছে বৈঠকের বিষয়ে অবগত সূত্র।

‘আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত অর্থবিলে কর জাল সম্প্রসারণের জন্য ব্যাংক অ্যাকাউন্ট খুলতে আরোপ করা হয় টিআইএন সনদের বাধ্যবাধকতা। এরপর বিভিন্ন পক্ষ থেকে করা হয় ব্যাপক সমালোচনা। এর পরিপ্রেক্ষিতে এ নিয়ম থেকে সরে আসার কথা ভাবছে সরকার’— গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় নাম গোপন করে তথ্য দিলেন এনবিআরের একাধিক কর্মকর্তা। গত ১১ জুন জাতীয় সংসদে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। ওই বাজেটে আছে ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে টিআইএন সনদের বাধ্যবাধকতা। তবে সাধারণ শিক্ষার্থী, সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধীনে সরকারি ভাতাভোগী ব্যক্তি কিংবা বিশেষ গেজেটপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে রয়েছে বিশেষ ছাড়।

মূলত করের আওতা বৃদ্ধি, করফাঁকি রোধ ও অবৈধ বা বড় অঙ্কের লেনদেনের ওপর নজরদারি জোরদারে ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে অর্থবিলে অন্তর্ভুক্ত করা হয় টিআইএন সনদ দাখিলের বাধ্যবাধকতা। এতে সাধারণ মানুষের বাড়তি বিড়ম্বনা, হয়রানির শিকার হওয়ার পাশাপাশি অনেকেই ব্যাংকিং চ্যানেলের বাইরে চলে যেতে পারেন বলে আশঙ্কা খাতসংশ্লিষ্টদের।

পরামর্শক প্রতিষ্ঠান স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোম্পানির (এসএমএসি) প্রতিষ্ঠাতা পরিচালক ও কর বিশেষজ্ঞ স্নেহাশীষ বড়ুয়া আগামীর সময়কে বললেন, ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে টিআইএনের বাধ্যবাধকতার কারণে নানা ধরনের বিড়ম্বনা কিংবা হয়রানির শিকার হতে হবে বলে মনে করছে সাধারণ মানুষ, যা ব্যাংকিং চ্যানেলে আসতে নিরুৎসাহিত করবে অনেককেই।

 

    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ২৫ জুন ২০২৬
    সকাল ৭:০০ টা
    মেক্সিকো
    ০
    চেক প্রজাতন্ত্র
    ০
    ২৫ জুন ২০২৬
    সকাল ৭:০০ টা
    দক্ষিণ কোরিয়া
    ০
    দক্ষিণ আফ্রিকা
    ০
    অবশেষে চসিকের সেই ৩০ হাজার কোটির ভুয়া মনোরেল চুক্তি বাতিল

    অবশেষে চসিকের সেই ৩০ হাজার কোটির ভুয়া মনোরেল চুক্তি বাতিল

    ২৫ জুন ২০২৬, ০০:২৯

    ৪০ রেলক্রসিংয়ের ৩১টিই অরক্ষিত, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

    ৪০ রেলক্রসিংয়ের ৩১টিই অরক্ষিত, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

    ২৫ জুন ২০২৬, ০০:২৩

    সম্রাট জেলে সাম্রাজ্য কার

    সম্রাট জেলে সাম্রাজ্য কার

    ২৫ জুন ২০২৬, ০০:০০

    লক্ষ্য শুধু অবকাঠামোই নাকি সক্ষমতা বাড়ানো

    লক্ষ্য শুধু অবকাঠামোই নাকি সক্ষমতা বাড়ানো

    ২৫ জুন ২০২৬, ০০:০০

    সরকারি চাকরি যায় না

    সরকারি চাকরি যায় না

    ২৫ জুন ২০২৬, ০০:০০

    ১০ দিনেই মা-মেয়ে হত্যা মামলার অভিযোগপত্র

    ১০ দিনেই মা-মেয়ে হত্যা মামলার অভিযোগপত্র

    ২৫ জুন ২০২৬, ০০:৫৪

    ‘ঘুষপাগলা’ সেই কর্মকর্তা বরখাস্ত হতে পারেন আজই

    ‘ঘুষপাগলা’ সেই কর্মকর্তা বরখাস্ত হতে পারেন আজই

    ২৫ জুন ২০২৬, ০০:২০

    গ্রুপ সেরা হয়ে নক-আউটে ব্রাজিল

    গ্রুপ সেরা হয়ে নক-আউটে ব্রাজিল

    ২৫ জুন ২০২৬, ০২:৩৬

    দুর্ঘটনাস্থলে তিন কোচ রেখেই গন্তব্যের পথে বিজয় এক্সপ্রেস

    দুর্ঘটনাস্থলে তিন কোচ রেখেই গন্তব্যের পথে বিজয় এক্সপ্রেস

    ২৫ জুন ২০২৬, ০১:৫০

    নারী ফুটবলে আলোর দিশারি মফিজ উদ্দিন

    নারী ফুটবলে আলোর দিশারি মফিজ উদ্দিন

    ২৫ জুন ২০২৬, ০৩:৪১

    ‘শ্বেতহস্তী’র চাষ ও খাদ্যনিরাপত্তার বাস্তবতা

    ‘শ্বেতহস্তী’র চাষ ও খাদ্যনিরাপত্তার বাস্তবতা

    ২৫ জুন ২০২৬, ০০:০০

    লাইনচ্যুত বিজয় এক্সপ্রেস, বন্ধ রেল চলাচল

    লাইনচ্যুত বিজয় এক্সপ্রেস, বন্ধ রেল চলাচল

    ২৫ জুন ২০২৬, ০০:০৮

    ভাঙনের কবলে তিস্তা সেতু রক্ষাবাঁধ, পরিদর্শনে এলজিইডি

    ভাঙনের কবলে তিস্তা সেতু রক্ষাবাঁধ, পরিদর্শনে এলজিইডি

    ২৫ জুন ২০২৬, ০১:৪০

    ‘বি’ গ্রুপের সেরা সুইজারল্যান্ড, রানার্সআপ কানাডা

    ‘বি’ গ্রুপের সেরা সুইজারল্যান্ড, রানার্সআপ কানাডা

    ২৫ জুন ২০২৬, ০৩:০২

    নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণ, নিহত ১

    নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণ, নিহত ১

    ২৫ জুন ২০২৬, ০২:০৬

    advertiseadvertise