মিউচুয়াল ফান্ড-মার্জিন রুলস বাতিলে আশ্বাস
অর্থনৈতিক প্রতিবেদক

সংগৃহীত ছবি
শেয়ারবাজারের জন্য বিতর্কিত বলে আলোচিত মিউচুয়াল ফান্ড বিধিমালা-২০২৫ এবং মার্জিন রুলস-২০২৫ আগামী দুই মাসের মধ্যে বাতিল করা হবে— এমন আশ্বাস দিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান।
সম্প্রতি বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আশ্বাস দেন বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি এস এম ইকবাল হোসেন।
বুধবার রাজধানীতে সিএমজেএফ কার্যালয়ে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়।




