Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

ডিবিএ’র প্রতিক্রিয়া

প্রস্তাবিত বাজেট শেয়ারবাজারবান্ধব

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৪:২৯
প্রস্তাবিত বাজেট শেয়ারবাজারবান্ধব

সংগৃহীত ছবি

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। সংগঠনটির মতে, শেয়ারবাজার উন্নয়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠায় বাজেটে গৃহীত সংস্কারমূলক উদ্যোগগুলো সময়োপযোগী ও আশাব্যঞ্জক।

গতকাল শনিবার ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

সাইফুল ইসলাম বললেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পায়ন এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ অর্থায়নের জন্য একটি শক্তিশালী, স্বচ্ছ ও আস্থাভিত্তিক শেয়ারবাজার গড়ে তোলার যে অঙ্গীকার এবারের বাজেটে প্রতিফলিত হয়েছে, তা অত্যন্ত আশাব্যঞ্জক।

তার দাবি, বাজেট বক্তৃতায় শেয়ারবাজারকে দীর্ঘমেয়াদি মূলধন সংগ্রহের কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার সুস্পষ্ট নীতিগত ঘোষণা দেওয়া হয়েছে। বিশেষ করে বাজারের নিয়ন্ত্রক কাঠামো শক্তিশালী করা, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা, বাজারে সুশাসন ও স্বচ্ছতা বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ বেশ ইতিবাচক।

ডিবিএ প্রেসিডেন্ট আরও বলেছেন, দীর্ঘমেয়াদি অর্থায়নের বিকল্প উৎস হিসেবে বন্ড বাজার সম্প্রসারণ, করপোরেট বন্ড, মিউচুয়াল ফান্ড, গ্রিন বন্ড ও সুকুক উন্নয়নে অগ্রাধিকার প্রদান এবং যোগ্য কোম্পানির তালিকাভুক্তি সহজতর করার উদ্যোগ বাড়াবে শেয়ারবাজারের লেনদেন।

তার মতে, তথ্য প্রকাশ ও রিপোর্টিং ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও ব্যবসাবান্ধব করা, মিউনিসিপ্যাল বন্ড চালুর উদ্যোগ এবং ব্যাংকনির্ভর অর্থায়নের পরিবর্তে ইক্যুইটি-ভিত্তিক অর্থায়ন সম্প্রসারণের নীতিগত সিদ্ধান্ত বাজারের জন্য তৈরি করবে নতুন সম্ভাবনা।

ডিবিএ সভাপতি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে আস্থার সংকট, সীমিত বিনিয়োগ পণ্য এবং ব্যাংকনির্ভর অর্থায়নের কারণে দেশের শেয়ারবাজার প্রত্যাশিত ভূমিকা রাখতে পারেনি। তবে বাজেটে ঘোষিত সংস্কারগুলো বাস্তবায়িত হলে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে, নতুন উদ্যোক্তারা মূলধন সংগ্রহের সুযোগ পাবেন এবং শিল্পায়ন ও কর্মসংস্থান ত্বরান্বিত হবে।

তার প্রত্যাশা, সরকারের ঘোষিত সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়িত হলে দেশের শেয়ারবাজার একটি আধুনিক, গভীরতা-সম্পন্ন ও আস্থাভিত্তিক বাজারে পরিণত হবে এবং জাতীয় অর্থনীতির টেকসই উন্নয়নে রাখবে আরও কার্যকর ভূমিকা।

 

ডিবিএবাজেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: