Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১৮:৪৪
নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

সংগৃহীত ছবি

ডাক বিভাগকে রাজস্ব ভাগাভাগির অংশ হিসেবে শেষ হওয়া ২০২৫-২০২৬ অর্থ বছরে থেকে ১৮ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ১৭৮ টাকা দিয়েছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। আগের অর্থ বছরের তুলনায় রাজস্ব ভাগাভাগির অঙ্ক ৫ কোটি বা ৩৪ শতাংশের চেয়েও বেশি।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবনে এক অনুষ্ঠানের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের কাছে এই চেক হস্তান্তর করেন বাংলাদেশ ব্যাংকনিযুক্ত নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ।

এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি, ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামসহ ডাক অধিদপ্তর ও নগদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, নগদ না থাকলে বাজারে মনোপলি হবে। এই সুযোগ দেওয়া হবে না। নগদকে প্রতিযোগিতামূলক বাজার ধরে রাখতে হবে এবং আরো লাভজনক করতে হবে।

নগদ নিয়ে কোনো গুজব শুনলে তাতে কান না দেওয়ার জন্য তিনি উপস্থিত সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ, শিক্ষার্থী ও সবার উন্নয়নে ডিজিটাল লেনদেনের বিকল্প নেই। জনগণ জানে নগদ সরকারি প্রতিষ্ঠান, তাই প্রয়োজনীয় কর্মকাণ্ড ও সেবার মাধ্যমে নগদকে এগিয়ে নিয়ে যেতে হবে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি বলেন, আজকের দিনটি আমাদের জন্য আনন্দের। নগদের মাধ্যমে সরকার একটি ভালো অঙ্কের রেভিনিউ পেয়েছে। নগদের সাথে আরো কীভাবে ডাক বিভাগ কাজ করতে পারে, সেটি নিয়ে আমরা কাজ করব।

চেক হস্তান্তরের পর নগদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম। তিনি বলেন, আমরা শুনি যে, সরকারি প্রতিষ্ঠান লাভ করতে পারে না, সেটিকে আমরা মিথ্যা প্রমাণ করে দিয়েছি ডাক বিভাগের নগদের মাধ্যমে। আমরা প্রমাণ করতে পেরেছি সরকারি সেবাও লাভ করতে পারে।

নগদের জন্মলগ্ন থেকে প্রতিষ্ঠানটির অবদানের বিষয়ে ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বলেন, জন্মলগ্ন থেকে নগদ এখন পর্যন্ত ৯৪৬ কোটি টাকা সরকারকে ট্যাক্স দিয়েছে। ডাক বিভাগকে দিয়েছে ৪৭ কোটি টাকা। নগদের শুরুর পর সরকার প্রায় ১০০০ কোটি টাকা পেয়েছে, এটি একটি বিশাল অর্জন। আমরা প্রান্তিক মানুষের আস্থা-ভালোবাসা নিয়ে সামনের দিনে আরো এগিয়ে চাই।

নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, প্রযুক্তির মাধ্যমে দেশের প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষকে আর্থিকভাবে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে নগদের অবদান অসামান্য। নতুন নতুন উদ্ভাবনের পাশাপাশি বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি করে গ্রাহকস্বার্থ নিশ্চিত করার ক্ষেত্রে নগদের অবদান সবচেয়ে বেশি। একইসাথে প্রতিবছর সরকারের রাজস্ব আয়েও নগদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

২০১৯ সালের মার্চে যাত্রার পর থেকেই সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে নগদ। ডাক বিভাগের সঙ্গে চুক্তি অনুযায়ী, ব্যবসা পরিচালনার জন্য প্রযুক্তিসহ প্রয়োজনীয় সকল বিনিয়োগই করে নগদ লিমিটেড। সেবা পরিচালনার ক্ষেত্রে ডাক বিভাগের কোনো আর্থিক বিনিয়োগও থাকে না। তবে চুক্তি অনুসারে সেবা থেকে আয়ের ৫১ শতাংশ পায় বাংলাদেশ ডাক বিভাগ আর নগদ লিমিটেড পায় বাকি ৪৯ শতাংশ।

এর আগে নগদের যাত্রার পর থেকে বিভিন্ন সময়ে ডাক বিভাগকে মোট প্রায় সাড়ে ২৮ কোটি টাকা রাজস্ব দিয়েছে নগদ লিমিটেড। শেষ হওয়া ২০২৫–২০২৬ অর্থ বছরের অংক যোগ করে সব মিলে এ পর্যন্ত নগদ আয়ের ভাগ হিসেবে ডাক বিভাগকে ৪৭ কোটি টাকা দিয়েছে।

এর মধ্যে ২০২৬ সালের মার্চ মাসে ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত ১৮ মাসে আয়ের অংশ হিসেবে বাংলাদেশ ডাক বিভাগকে ১৩ কোটি ৮২ লাখ ৩০ হাজার ৪৭০ টাকা দিয়েছে নগদ। তারও আগে ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত ১৮ মাসে ৫ কোটি ৫১ লাখ ৩৭ হাজার ৫৫৮ টাকার চেক হস্তান্তর করা হয়। ২০২২ সালে ৪ কোটি ৫০ লাখ ৪৬ হাজার ৬৪৭ টাকা এবং তার আগের কয় বছরে ডাক বিভাগকে সাড়ে চার কোটি টাকার রাজস্ব দিয়েছে নগদ। এর বাইরে চলতি অর্থ বছরের প্রথম ১১ মাসে ভ্যাট এবং অন্যান্য ট্যাক্স বাবদ নগদ সরকারকে ৩১৩ কোটি টাকা প্রদান করেছে।

২০২৫-২৬ অর্থ বছরে নগদের মাধ্যমে ৪ লাখ ২৭ হাজার কোটি টাকার লেনদেন হয়েছে। তার আগের বছর লেনদেনের এই অঙ্ক ছিল ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা। এক বছরেই এখানে ২৫ দশমিক ৫০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। লেনদেনের সংখ্যা ও লেনদেনের অঙ্ক বৃদ্ধির পাশাপাশি গ্রাহকও অনেক বৃদ্ধি পেয়েছে। শেষ হওয়া জুনে নগদের অ্যাক্টিভ গ্রাহক তিন কোটি পেরিয়েছে। নগদের অ্যাপ ব্যবহার করা গ্রাহকের সংখ্যাও সোয়া দুই কোটির বেশি।

নগদরাজস্বডাক বিভাগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    নেশার টাকা জোগাড় করতে ৪ মাসের ভাগিনাকে ৪০ হাজার টাকায় বিক্রি, মামা গ্রেপ্তার

    নেশার টাকা জোগাড় করতে ৪ মাসের ভাগিনাকে ৪০ হাজার টাকায় বিক্রি, মামা গ্রেপ্তার

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত