ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

সংগৃহীত ছবি
দেশের বাজারে নতুন স্মার্টফোন স্পার্ক ৫০সি এনেছে প্রযুক্তি ব্র্যান্ড টেকনো। ফোনটিতে IP68 ও IP69 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স, আন্ডারওয়াটার ফটোগ্রাফি, ৫২০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং বিভিন্ন এআই ফিচার রয়েছে। দুটি স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে ফোনটি।
টেকনো স্পার্ক ৫০সি-তে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ১২০ হার্জ ডিসপ্লে। এতে মিডিয়াটেক হেলিও জি৮১ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটির র্যাম ৪ জিবি। এর সঙ্গে ৮ জিবি এক্সটেন্ডেড র্যাম যুক্ত হওয়ায় সর্বোচ্চ ১২ জিবি পর্যন্ত র্যাম ব্যবহারের সুবিধা পাওয়া যাবে।
ডিভাইসটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে IP68 ও IP69 রেটিং। ধুলা ও পানির বিরুদ্ধে সুরক্ষার পাশাপাশি এতে আন্ডারওয়াটার ফটোগ্রাফির সুবিধা রয়েছে। এ ছাড়া SGS ৫-স্টার ড্রপ রেজিস্ট্যান্স দেওয়া হয়েছে, যা ১.৭ মিটার পর্যন্ত উচ্চতা থেকে পড়ে যাওয়ার ক্ষেত্রে ডিভাইসটির স্থায়িত্ব বাড়াতে সহায়তা করে।
ফোনটিতে রয়েছে ৫২০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। কানেক্টিভিটির জন্য সিগন্যাল এনহ্যান্সমেন্ট সেন্সরসহ ফ্রিলিংক ২.০ প্রযুক্তি রয়েছে। অডিওর জন্য দেওয়া হয়েছে স্টেরিও ডুয়াল স্পিকার ও ৩০০ শতাংশ আল্ট্রা ভলিউম। বিল্ট-ইন ইনফ্রারেড রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স নিয়ন্ত্রণ করা যাবে।
ক্যামেরার ক্ষেত্রে স্পার্ক ৫০সি-তে রয়েছে ডুয়াল ফ্ল্যাশসহ ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। নিরাপত্তার জন্য রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
অ্যান্ড্রয়েড ১৬-এ চালিত ফোনটিতে এআই কল নয়েজ ক্যান্সেলেশন, এআই ইমেজিং, হেলথ অ্যাসিস্ট্যান্স, আস্ক এলা, এআই রাইটিং ও হাই ট্রান্সলেটসহ বিভিন্ন ফিচার রয়েছে। এগুলো কলের সময় শব্দ কমানো, ছবি সম্পাদনা, স্বাস্থ্যসংক্রান্ত তথ্য, লেখালেখি ও অনুবাদের মতো কাজে সহায়তা করবে।
বাংলাদেশের বাজারে ৬৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে টেকনো স্পার্ক ৫০সি। ৬৪ জিবি সংস্করণের দাম ২১ হাজার ৯৯৯ টাকা এবং ১২৮ জিবি সংস্করণের দাম ২৩ হাজার ৯৯৯ টাকা। উভয় দামেই ভ্যাট প্রযোজ্য।
ফোনটি সারা দেশে অনুমোদিত টেকনো আউটলেট ও রিটেইল পার্টনারদের কাছে পাওয়া যাচ্ছে।



