প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে মেধার ভিত্তিতে শতভাগ পর্যন্ত ছাড় ও ভর্তি মেলা শুরু

সংগৃহীত ছবি
ফল ২০২৬ সেমিস্টারের ভর্তি মেলা উপলক্ষে রাজধানীর প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভর্তি ফিতে ৭৫ শতাংশ ছাড় এবং মেধার ভিত্তিতে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত টিউশন ফি মওকুফ সুবিধা দেওয়া হচ্ছে। একই সঙ্গে এই আয়োজনে নতুন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ১০ শতাংশ টিউশন ফি ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, গুলশানে অবস্থিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটিতে স্নাতক পর্যায়ে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), বিবিএ, এলএলবি, ইংরেজি ও অর্থনীতি বিভাগে ভর্তির সুযোগ রয়েছে। এ ছাড়া স্নাতকোত্তর পর্যায়ে এমবিএ, এক্সিকিউটিভ এমবিএ, এলএলএম, ইএলটি এবং অর্থনীতি প্রোগ্রাম চালু রয়েছে।
শিক্ষার্থীদের বিদেশি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা, যৌথ গবেষণা ও শিক্ষাসফর সহজ করতে কার্টিন বিশ্ববিদ্যালয়, জেসেলটন বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা চুক্তি সই করেছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি।
শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, গ্রুপ ভর্তি এবং একই পরিবারের শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় সুবিধা দিচ্ছে বিশ্ববিদ্যালয়টি। ঢাকার বিভিন্ন রুট থেকে শিক্ষার্থীদের আসা-যাওয়ার জন্য নিজস্ব পরিবহন এবং নারী শিক্ষার্থীদের জন্য ছাত্রীনিবাসের ব্যবস্থাও রাখা হয়েছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও ভর্তি কার্যালয় থেকে জানা যাবে।



