ফল ২০২৬ সেমিস্টারের ভর্তি মেলা উপলক্ষে রাজধানীর প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভর্তি ফিতে ৭৫ শতাংশ ছাড় এবং মেধার ভিত্তিতে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত টিউশন ফি মওকুফ সুবিধা দেওয়া হচ্ছে। একই সঙ্গে এই আয়োজনে নতুন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ১০ শতাংশ টিউশন ফি ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, গুলশানে অবস্থিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটিতে স্নাতক পর্যায়ে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), বিবিএ, এলএলবি,...