Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ২১ জুন ২০২৬, ১৭:০৭
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক বিশেষ কর্মশালার কিছু স্থিরচিত্র

প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ কর্মক্ষেত্রের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে দুই দিনব্যাপী বিশেষ কর্মশালার আয়োজন করেছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ। ১৮ ও ১৯ জুন অনুষ্ঠিত এ কর্মশালায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিবিএ ও এমবিএ প্রোগ্রামের শিক্ষার্থীরা।

বিবিএ শিক্ষার্থীদের জন্য ১৮ জুন আয়োজন করা হয় ‘এআই ফর বিজনেস গ্র্যাজুয়েটস’ এবং এমবিএ শিক্ষার্থীদের জন্য ১৯ জুন অনুষ্ঠিত হয় ‘এআই ফর বিজনেস প্রফেশনালস’ শীর্ষক কর্মশালা। ব্যবসায়িক ক্ষেত্রে এআইয়ের বাস্তব প্রয়োগ এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় দক্ষতা অর্জন ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

দুই কর্মশালার মূল বক্তা ছিলেন দেশের খ্যাতিমান এআই প্রশিক্ষক ও ‘কাজী কনসালট্যান্টস’-এর সিনিয়র কনসালট্যান্ট কাজী তাফসিরুল ইসলাম। তিনি অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরেন, কীভাবে এআই ইতোমধ্যে ব্যবসা পরিচালনা, সিদ্ধান্ত গ্রহণ, নেতৃত্ব এবং প্রতিযোগিতার ধরন বদলে দিচ্ছে। তার ভাষ্য, বর্তমান করপোরেট বিশ্বে এআই আর ভবিষ্যতের কোনো সম্ভাবনা নয়, বরং আজকের বাস্তবতা। যারা এ প্রযুক্তি আয়ত্ত করতে পারবে, তারাই আগামী দিনের নেতৃত্ব দেবে।

দুই দিনব্যাপী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির।

সেশন দুটির সভাপতিত্ব করেন স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন প্রফেসর আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাকির হোসেন এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান ড. মোহাম্মদ জুলফিকার আলী।

কর্মশালার সার্বিক সমন্বয়ে ছিলেন বিবিএ প্রোগ্রামের কো-অর্ডিনেটর ও লেকচারার শিশির দাস এবং এমবিএ প্রোগ্রামের কো-অর্ডিনেটর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মো. মোবারক করিম।

আলোচনায় বক্তারা উল্লেখ করেন, বর্তমান সময়ে ব্যবসায় শিক্ষা শুধু তাত্ত্বিক জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। ডেটা অ্যানালিটিকস, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট (সিআরএম), সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এবং মার্কেটিংয়ের মতো ক্ষেত্রে চ্যাটজিপিটি, মিডজার্নি ও বিভিন্ন প্রেডিকটিভ এআই টুলের ব্যবহার দ্রুত বাড়ছে। ফলে এসব প্রযুক্তি সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন সময়ের দাবি।

কর্মশালায় শিক্ষার্থী ও পেশাজীবীদের ব্যাপক অংশগ্রহণ এ ধরনের সময়োপযোগী উদ্যোগের গুরুত্বকে আরও স্পষ্ট করেছে। হাতে-কলমে শেখার এ আয়োজন শেষে কাজী তাফসিরুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অতিথিরা উল্লেখ করেন, চতুর্থ শিল্পবিপ্লবের এই সময়ে বাংলাদেশের তরুণদের বৈশ্বিক মানের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এমন ব্যবহারিক জ্ঞানভিত্তিক কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের মতে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এই উদ্যোগ উচ্চশিক্ষা খাতের জন্য একটি অনুকরণীয় উদাহরণ।

এআইপ্রেসিডেন্সি ইউনিভার্সিটিকৃত্রিম বুদ্ধিমত্তাবিজনেস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই