জেডকমার্স ও রাজশাহী উইমেন চেম্বারের চুক্তি
করপোরেট ডেস্ক

নারী উদ্যোক্তাদের ডিজিটাল রূপান্তরে সহায়তা করতে এসএসএলকমার্সের ই-কমার্স প্ল্যাটফর্ম জেডকমার্স এবং রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এর ফলে চেম্বারের ৪০০ নারী উদ্যোক্তা কোনো কোডিং জ্ঞান ছাড়াই নিজেদের অনলাইন স্টোর তৈরি, পণ্য প্রদর্শন, অর্ডার ব্যবস্থাপনা এবং এসএসএলকমার্সের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নিরাপদ ডিজিটাল লেনদেনের সুযোগ পাবেন।
এসএসএলকমার্সের সিইও রাইয়ান এস ইসলাম এবং রাজশাহী উইমেন চেম্বারের সভাপতি রোজেটি নাজনীন এ উদ্যোগকে স্থানীয় নারীদের ব্যবসা ভৌগোলিক সীমারেখার বাইরে সম্প্রসারণের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।



